Home আঞ্চলিক বেনাপোল বন্দর দিয়ে আজ সন্ধ্যায় প্রথম চালানে ২০১ টন পেঁয়াজ আমদানি করেছে...

বেনাপোল বন্দর দিয়ে আজ সন্ধ্যায় প্রথম চালানে ২০১ টন পেঁয়াজ আমদানি করেছে টিসিবি

16

বেনাপোল প্রতিনিধি।।
বেনাপোল বন্দর দিয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রথম চালানে ২০১ টন পেঁয়াজ আমদানি করেছে টিসিবি। আজ রাতেই বন্দর থেকে পেয়াজ খালাশ দেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানান, প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ ৫৫ টাকা পড়লেও ভর্তুকি দিয়ে এসব পেঁয়াজ ফ্যামেলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করবে সরকার। দ্রুত যাতে পেঁয়াজ বন্দর থেকে ছাড় হয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
নানা ধরনের প্রতিবন্ধকতায় পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় বাজার মূল্য ঊর্ধ্বমুখী। সরকারিভাবে পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতে পারে পেয়াজের, এমনটি মনে করছেন বিক্রেতারা। গত বছর বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। তখন পেঁয়াজের আমদানি খরচ পড়েছিলো ৪০ টাকা প্রতিকেজি।

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে গত কয়েক বছর ধরে দেশের ১ কোটি ১ লাখ পরিবারকে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য বিক্রি করে আসছে টিসিবি। খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারের জন্য দুই কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, পাঁচ কেজি চাল ,দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল।
পেয়াজের মূল্য বেড়ে যাওয়ায় ভারত থেকে পেয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। আজ সন্ধ্যায় ৭ ট্রাকে ২০১ টন পেঁয়াজ পৌছে বন্দরে। আমদানি করা প্রতিকেজি পেঁয়াজের মূল্য পড়ছে ৫৫ টাকা। তবে সরকার অর্ধেক দামে এ পেঁয়াজ তুলে দিবে নিম্ন আয়ের ফ্যামেলি কার্ডধারী মানুষের কাছে।
সরকারিভাবে পেঁয়াজ আমদানিতে দেশীয় বাজারে পেঁয়াজের দাম কমবে বলে মনে করছেন বিক্রেতারা। খোলা বাজারে এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

বেনাপোল বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা শাহানুর রহমান বলেন, পেঁয়াজের সরবরাহ কম থাকায় বর্তমানে ৬৫ টাকা দরে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে। সরকারি পেঁয়াজ আমদানিতে দাম কমতে পাওে বাজারে ।

ফ্যামেলি কার্ডধারী সাধারণ ক্রেতা ইব্রাহিম মিয়া জানান, বাজারে সব ধরনের দ্রব্যমূল্যের দাম বেড়েছে। দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে সরকারিভাবে পেঁয়াজ আমদানিতে কম দামে কিনতে পারবো।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, খাওয়ার উপযুক্ত হওয়ায় বন্দর থেকে পেঁয়াজের ছাড়পত্র দেয়া হয়েছে। যাতে দ্রুত খালাশ নিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর আব্দুল জলিল বলেন, বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার সন্ধ্যায় প্রথম চালানে ২০১ টন পেঁয়াজ আমদানি করেছে টিসিবি। টিসিবির আমদানি করা পেয়াজ বন্দর থেকে দ্রুত খালাশের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেও নির্দেশনা দেয়া হয়েছে।