মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে মিনিস্টার গ্রুপের সহায়তায় পুলিশ সুপার কাপ আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট ২৩-এর পুলিশ লাইন্স একাদশ বনাম পুলিশ অফিস একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুলিশ লাইন্স একাদশ ১-০ গোলে জয় লাভ করে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন, মিসেস পুলিশ সুপার ও সভানেত্রী, পুনাক, মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); নাহিদা আক্তার, সহ-সভানেত্রী, পুনাক, মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাহব্বর রহমান কাজলসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স ও সদস্যবৃন্দ।











































