Home আঞ্চলিক সাগরে বৈরী আবহাওয়ায় উপকূলে ফিরতে শুরু করেছে ফিশিংবোট

সাগরে বৈরী আবহাওয়ায় উপকূলে ফিরতে শুরু করেছে ফিশিংবোট

54

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে উপকূলে ফিরতে শুরু করেছে ফিশিংবোটবহর। সাগরে ক্রমাগতভাবে ঝড়ের কারণে খালি ফিশিংবোট ফিরে আসায় জেলে মহাজনরা হতাশ হয়ে পড়েছেন।

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন বলেন, জেলে মৎস্যজীবিরা সাগরে মাছ ধরতে গিয়ে বার বার দুর্যোগের কবলে পড়ে মাছ ধরা বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে ফলে জেলে ও বোট মালিকদের লোকসানে পড়ে পথে বসার উপক্রম হয়েছে।

পূর্ব সুন্দরবনের দুবলার ভেদাখালী বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোট এর মাঝি ইলিয়াস হোসেন শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাগরের আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে পড়েছে। প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসে সাগরে জাল ফেলতে না পেরে বেশ কিছু ফিশিংবোট ভেদাখালী, মেহেরআলী খালসহ আশে পাশের খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছে।

শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, গত একমাসের মধ্যে চারবার জেলেরা সাগরে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরতে না পেরে ফিরে আসতে বাধ্য হয়েছে। এ বছর জেলেরা অপূরণীয় ক্ষতিগ্রস্থ হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, দুর্যোগের কারণে ফিশিংবোটবহরকে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে থাকায় সহযোগিতা করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।##

 

 

শরণখোলায় বুদ্ধি প্রতিবন্ধি কিশোরি ধর্ষনের শিকার

 

বাগেরহাটের শরণখোলায় প্রতিবেশী যুবক কৃর্তক বুদ্ধি প্রতিবন্ধি এক কিশোরি ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক ফয়জুল ইসলাম ওরফে মিজানকে গ্রেফতার করেছে। ধর্ষনের শিকার ওই কিশোরীকে শুক্রবার (২৯সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।

শরণখোলা থানার পরিদর্শক তদন্ত সুব্রত কুমার জানান, উপজেলার সোনাতলা গ্রামের একটি জেলে পরিবারের গৃহকর্তা ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে যায়। গৃহবধু তার বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী কন্যাকে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান। এই সুযোগে গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিবেশী আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান ওই কিশোরীকে ধর্ষন করে। খুলনা থেকে তার মা বাড়িতে আসলে কিশোরী ধর্ষনের কথা খুলে বলে। ঘটনা শুনে কিশোরির মা শরনখোলা থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে ফয়জুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। এছাড়া ধর্ষনের শিকার কিশোরীকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।##