স্টাফ রিপোর্টার
খুলনা বড় বাজারের কালীবাড়ী রোডস্থ মেসার্স আল মামুন ব্রাদার্স-এর স্বত্ত্বাধীকারী বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রশিদ হাওলাদার (৮৮) গত শুক্রবার সকাল সারে নয়টা স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল ও মেসার্স মা মনষা ভান্ডারের স্বত্ত্বাধীকারী, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক গনেশ চন্দ্র বণিক (৫২) গতকাল শনিবার সকাল দশটায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় পরলোকগমন করেন। এ দুই ব্যবসায়ীর প্রতি সম্মান জানিয়ে আজ রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির অন্তর্ভূক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেয়া হয়েছে।
এদিকে এই দুই ব্যবসায়ীর মৃত্যুতে গভির শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সমিতির উপদেষ্টা ও চেম্বার সভাপতি কাজি আমিনুল হক, সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, এম এ মতিন পান্না, অনিল পোদ্দার, আলহাজ্ব জামিরুল হুদা জহর, মোঃ আমিন, আলহাজ্ব সিরাজুল হক, সৈয়স বোরহান, ননীগোপাল সাহা, আলহাজ্ব মোঃ ইউসুফ হোসেন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম টিপু, অরবিন্দু কুমার সাহা, তরুন রায় শিবু, আলহাজ্ব হায়দার আলী, আলহাজ্ব মোঃ সেলিম, গোলাম আক্কাস স্বাধীন, স্বপন কুমার সাহা, দিলীপু কুমার সাহা, সত্যপ্রিয় সোম বলাই, আলহাজ্ব এ কবির আহমেদ, আলহাজ্ব জাকির হোসেন ঝন্টু, মোঃ লাভলু খান ও ঝুনু মোল্লা।
এদিকে বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বিপ্লবের পিতা আলহাজ্ব আব্দুর রশিদ হাওলাদার ও গনেশ চন্দ্র বণিক-এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সমিতির সভাপতি আলহাজ্ব ইউসুফ হোসেন, কার্যকরী সভাপতি সত্যপ্রিয়সোম বলয়, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, জাহাঙ্গির আলম, লাভলু খান, ফিরোজ আহমেদ, তরুন রায় শিবু, জিয়াউদ্দিন , মিলন সাহা, আব্দুর রউফ, অভিজিত সাহা বাপ্পা, সাহাআলম, দেলোয়ার হোসেন জুয়েল, আব্দুল মান্নান, ইলিয়াস হোসেনসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাদের আত্মার শান্তি কামনা করেন।









































