Home জাতীয় করোনায় সরকারি ত্রাণ পেল ৬ কোটি ৮৫ লাখ জন উপকারভোগী

করোনায় সরকারি ত্রাণ পেল ৬ কোটি ৮৫ লাখ জন উপকারভোগী

10

ঢাকা অফিস

করোনা ভাইরাস দুর্যোগে সারা দেশে দেড় কোটি পরিবারের ছয় কোটি ৮৫ লাখ ৫১ হাজার ১৪৪ জন সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। শনিবার (২০ জুন) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্যবিবরণীতে জানানো হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯ জুন পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ৫৬ হাজার ৯৬৭ মেট্রিক টন। বিতরণ করা হয়েছে এক লাখ ৭৭ হাজার ৯৩৪ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা এক কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ৯৬৭টি। উপকারভোগী লোকসংখ্যা ৬ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ১৪৪ জন। শিশুখাদ্যসহ অন্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। বিতরণ করা হয়েছে ৮৪ কোটি ২১ লাখ ৪২ হাজার ৪০৬ টাকা। শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৩ কোটি ২২ লাখ ৩২ হাজার ৮২৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৪৪ হাজার ৫৯০টি। উপকারভোগী লোকসংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪১ জন।