কয়রা প্রতিনিধি
“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে কয়রায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২০ শুরু হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন খুলনা -৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। পরে উপজেলা পরিষদে নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা যতবার এদেশে ক্ষমতায় এসেছেন তখন কৃষকদের কথা ভেবে সার বীজসহ কৃষি সরঞ্জামের উপর মূল্য বৃদ্ধি করতে দেয়নি।
তিনি বলেন, এদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকেন যে কারনে বর্তমান সরকারের সময় কৃষকরা ভাল অবস্থানে আছে।তবে ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ আসায় দেশ রক্ষায় সেনাবাহিনী যেমন সর্বক্ষণ প্রস্তুত থাকে তেমনি কয়রার লোনা পানির সোনার মানুষ গুলো প্রস্তুত থাকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। তিনি বলেন আগামী ২২ তারিখে পানি সম্পদ মন্ত্রনালয়ের বৈঠকে তিনি কয়রার মানুষ ও জনপদকে রক্ষা করতে টেকসই বেঁড়িবাঁধ নির্মানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং ২০২০ সালের মধ্যে এ কাজের উদ্বোধন হবে।
তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্য মূল্য ফিরিয়ে দিতে মধ্যভোগীদের সাইড করতে হবে। ব্যবসায়ী কামার, কুমোরদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরকারি প্রপ্রণোদনার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে কৃষিসহ সকল খাতে ধারাবাহিক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার কৃষকদের সার সহ কৃষকদের উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করেছে।মেলাকে প্রাণবন্ত করতে কয়রার সর্বসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে মাক্স পরে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এসএম মিজান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরে-ই আলম সিদ্দিকি, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন।মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, কয়রা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক হুমায়ুন কবির, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক প্রতিনিধি, কৃষক ও এনজিও প্রতিনিধি ও সুধি ব্যক্তিরা প্রমুখ। আলোচনা শেষে মেলায় কৃষি উন্নয়ন প্রকল্পের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিরা।










































