Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

58
‘অধিকার’ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ যৌথভাবে খুলনায় গুম বিরোধী র‌্যালী ও মানববন্ধন

মৌন মিছিল পুর্ব সমাবেশে বক্তারা
জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই খুন-গুম করতে সরকারের বুক কাঁপে না
খবর বিজ্ঞপ্তি।।
গুম হওয়া পরিবারের কান্না দেখলে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় কিন্তু ফ্যাসিস্ট সরকারের কিছুই আসে যায় না। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই খুন ও গুম করতে তাদের বুক কাঁপে না উল্লেখ করে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, জবাবদিহিতা থাকলে সরকার এধরণের ঘৃণিত অপরাধ করার সাহস পেতো না। বুধবার (৩০ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তারা এসব কথা বলেন। সরকারের রোষানলে পড়ে যারাই খুন হয়েছেন, গুম হয়েছেন তারা সকলেই গণতন্ত্রের সৈনিক। তাদের অপরাধ ছিলো তারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রাজপথে নেমেছিলেন। গুম-খুন করে জোর-জবরানে চিরদিন ক্ষমতায় থাকা যায় না। চলমান একদফা আন্দোলনেই বিশ্ববেহায়া সরকারের পতন হবে। গুম ও বিচার বহিভূর্ত হত্যার মত মানবতা বিরোধী হিংস্রতা স্বৈরচারী সরকারের গড়ে তোলা আইন প্রয়োগকারী সংস্থার নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরো বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার ২০১৪ সালে বিনাভোটে ক্ষমতায় বসেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে। বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে সরকার জনগণের দাবী উপেক্ষা করে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। দেশের মানুষ এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই জনগণ ঘরে ফিরবে। আন্দোলনের জয় সুনিশ্চিত- খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে তারপর নির্বাচন হবে। সকল গুম খুনের বিচার এদেশের মাটিতে হবে। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, স ম আ রহমান, মাহমুদ আলী, শের আলম সাল্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, শামীম কবীর, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, কে এম হুমায়ন কবীর (ভিপি হুমায়ুন). হাফিজুর রহমান মনি, আবু মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোল্লা সাইফুর রহমান, এনামুল হক, আব্দুল মান্নান খান, বিকাশ মিত্র, আ. রাজ্জাক, গাজী আবদুল হক, চৌধুরী কাওসার আলী, সাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, আবদুস সাত্তার, এহতেশামুল হক শাওন, একরামুল কবীর মিল্টন, নাজির উদ্দিন নান্নু, শেখ আজগর আলী, অ্যাড. মো. আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, তারিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন,শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম, আলী আক্কাস, ফারুক হোসেন, সাইদুজ্জামান খান, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, রাহাত আলী, মনির হাসান টিটু , হাবিবুর রহমান, শেখ আবুল বাশার, শামসুল বারিক পান্না। যুবদলের আব্দুল্লাহেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী। জাসাসের এহতেশামুল হক শাওন, আজাদ আমিন। শ্রমিক দলের উজ্বল কুমার সাহা, খান ইসমাইল হোসেন। আঞ্চলিক শ্রমিকদলের আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর তালুকদার। ছাত্রদলে আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস। তাঁতি দলঃ আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস। মহিলা দলে এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা। স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রনু, কৃষক দলের মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আবু সাইদ, শেখ আদনান ইসলাম দ্বীপ। বিকেল ৪টার পর থেকেই বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মৌনমিছিল সহকারে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। সংক্ষিপ্ত সমাবেশে চলাকালে নেতাকর্মীদের মুহুমুহু স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মৌন মিছিলটি শুরু হয়ে খুলনা কালেক্টর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

২৭নং ওয়ার্ড বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি।।
নগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম বাবুর মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার (৩০ আগস্ট) প্রদত্ত অপর এক বিবৃতিতে ২৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক বি এম তানভীরুল আজমের মাতা এবং ৩১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আসাদের আশু সুস্থতা কামনা করেছেন। বিবৃতিদাতা হলেন, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ।

কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৭তম জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনা জেলা শাখার আয়োজনে বাংলা সাহিত্যে মার্ক্সবাদী ভাবধারার বিপ্লবী কবি কমরেড সুকান্ত ভট্টাচার্যের ৯৭তম জন্মবার্ষিকী স্মরণে ‘অবাক পৃথিবী’ শীর্ষক এক অনুষ্ঠানমালা আগামী ০২ সেপ্টেম্বর’২৩, শনিবার বিকেল ৫:৩০টায় খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আলোচিত হবে “কবি সুকান্তের কবিতায় মানব মুক্তির প্রত্যাশা।” অনুষ্ঠানে আরো থাকবে কবির রচিত কবিতা আবৃত্তি, প্রবন্ধ ও চিঠি পাঠ এবং কবির রচিত কবিতায় সুরারোপিত গণসঙ্গীত। অনুষ্ঠানে সকলকে গণশিল্পীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঝিনাইদহের নলডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশে বর্বারোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামীলী সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের পাশে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময়ে তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে শুধু মানুষই নিরাপদ নয়, সকল পশু পাখিও নিরাপদ। তাই আওয়ামীলীগকে আবার ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম খাঁন রিপন, ঝিনাইদহ বাস মালিক সমিতির সেক্রেটারী অহিদুজ্জামান খোকন, নলডাঙ্গা বাজার দোকান মালিক ও বনিক সমিতির সভাপতি ইমদাদুল হক সোহাগ, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান পিপুল, বাস্তহারালীগের সভাপতি শিমুল বিশ^াস, লিমন বিশ^াস, সাদ্দাম হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও অমন্ত্রিত অতিথিদের মাঝে খাবার বিতরন করা হয়।

প্রকাশ্য দিবালোকে ছাত্র মৈত্রী নেতা সন্ত্রাসী হামলা শিকারের ঘটনায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলামসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ২৯ আগস্ট মঙ্গলবার দৌলতপুর শহীদ মিনার এলাকায় প্রকাশ্য দিবালোকে বাংলাদেশ ছাত্র মৈত্রীর দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামসুন্দর মণ্ডল সন্ত্রাসী হামলা শিকারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনও পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি। নেতৃবন্দ আরো বলেন, আমরা জেনেছি ঐ সময়ে অত্র এলাকায় বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করতে সমর্থ হয়নি। নেতৃবৃন্দ এ বিষয়ে আরও তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সদর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে বিকেল ৩টায় আলোচনা সভা, দোয়া এবং দোয়া শেষে বর্নাঢ্য র্যালী সফল করার লক্ষে সদর থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বাদ মাগরিব ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর মো. শমশের আলী মিন্টু’র বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, শমশের আলী মিন্টু, ইশহাক তালুকদার, ওমর ফারুক, নিয়াজ আহমেদ তুহিন, মেজবাহ উদ্দিন মিজু, আব্দুল জব্বার, রিয়াজুর রহমান, এড. সরফরাজ হিরো, আল বেলাল, তৌহিদুর রহমান খোকন, জাকারিয়া লিটন, হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, আব্দুস সাত্তার পিনু, এড. ওমর ফারুক, শামীম খান, মাসুদ রেজা, নুরুল ইসলাম লিটন, মোল্লা আলী আহমেদ, মেজবাউল আক্তার পিন্টু, শামীম আশরাফ, সেলিম বড় মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, ইলিয়াস হোসেন, হাবিবুর রহমান কাজল, কামরুজ্জামান সিরাজ, আব্দুল্লাহেল আযম, খায়রুল বাশার, আজমল হোসেন পিন্টু, মোল্লা মেহেদী, আবু তালেব, ইউনুচ শেখ, আব্দুস সালাম, কবির বিশ্বাস, গোলাম মাওলা, কাওসার শিকদার, কামরুল বিশ্বাস, মনিরুজ্জামান মনি, অহিদুজ্জামান দিপ, মো. আলী খাঁ, মোজাম্মেল হোসেন, শামসুদ্দিন রতন, মিজানুর রহমান হাওলাদার, বাবুল শেখ, আহাদ অপু, কামরুল ইসলাম খোকন, এস এম আলমগীর হোসেন, নাজমুস সাকিব,আলমগীর হোসেন, ঈশা শেখ, নজরুল ইসলাম, মো. আনিচ, তকদির প্রিন্স, হারুন অর রশিদ প্রমুখ।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে খালিশপুর থানা বিএনপির সকল পর্যায়ের সাবেক নেতাকর্মিদের উপস্থিত থাকার আহবান জানানো হয়

 

সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
সরকারি ব্রজলাল কলেজে ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ক শ্যামসুন্দর মণ্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সকাল ১১.৩০ মিনিটে কলেজ চত্বরে, বাংলাদেশ ছাত্র মৈত্রী সরকারি ব্রজলাল কলেজে শাখা এক প্রতিবাদ মিছিল করে। উক্ত মিছিলটি কলেজ প্রদক্ষিণ করে মৈত্রী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র মণ্ডল, বি এল কলেজ এর আহবায়ক শুভংকর সানা, ইন্দ্রজিৎ মণ্ডল, মেজবাহ, জাহিদ, গৌরাঙ্গ মন্ডল, তাপস, ব্রজমোহন, নিত্যানন্দ, চন্দন, তন্নয় পাল, সাগর পাল, কৌশিক প্রমুখ নেতৃবৃন্দ। এ সময়ে বক্তারা জঘণ্য ন্যাক্করজনক ঘটনায় ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসী গ্রেপ্তার করে দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

খুলনায় ৪ দিনব্যাপী পরিবেশ বিষয়ক সাংবাদিকতা কর্মশালা শুরু
খবর বিজ্ঞপ্তি
ডয়চে ভেলের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পরিবেশ বিষয়ক সাংবাদিকতা কর্মশালা। এতে খুলনা অঞ্চলের দশজন নির্বাচিত সাংবাদিক অংশ নিয়েছেন। ৩০ আগস্ট (বুধবার) থেকে শুরু হতে যাওয়া এ ট্রেনিং চলবে ২ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত। কর্মশালাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডয়চে ভেলের অর্থায়নে পরিচালিত এমন একটি কর্মশালা এদেশের সাংবাদিকদের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার দক্ষতাকে সমৃদ্ধ করবে।
আয়োজক সূত্রে জানা যায়, খুলনা অঞ্চলের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকদের থেকে আবেদন সংগ্রহের পর একটি বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে দশজন সাংবাদিককে নির্বাচিত করা হয়। ডয়চে ভেলের তত্ত্বাবধানে নির্বাচিত সাংবাদিকদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে সুন্দরবনের করমজলে ২ সেপ্টেম্বর একটি ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণটি ডয়চে ভেলের অর্থায়নে পরিচালিত হচ্ছে।
কর্মশালা চলাকালীন অংশগ্রহণকারী সাংবাদিকদের থেকে পরিবেশ বিষয়ক প্রতিবেদনের আইডিয়া নেওয়া হবে। নির্বাচিত সেরা তিনটি আইডিয়া নিয়ে প্রতিবেদন তৈরির জন্যে আর্থিক অনুদান প্রদান করা হবে।

দাকোপে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ দাকোপ উপজেলা শাখার উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালনে আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে জাতীর জনকের প্রতিকৃতিতে মাল্যদান, সকল শহীদের স্মরনে নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিহির মন্ডল ও যুবনেতা রতন মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ। আালোচনা সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগনেতা নান্টু রায়, রবার্ট নিক্সন ঘোষ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভা আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জয়ন্তী রানী সরদার, জেলা যুবলীগনেতা মোঃ জলিল তালুকদার, মোঃ হারুন অর রশিদ, তরিকুল ইসলাম সুমন, বিধান রায়, হাবিবুল্লাহ বাহার হাবিব, তানিউর রহমান সানি, কবির আহমেদ মনা, আমিনুল ইসলাম শাওন, আমিরুল ইসলাম বাবু, আরাফাত হোসেন, অভিজিৎ রায়। বক্তৃতা করেন উপজেলা আ’লীগনেতা সরোজিত রায় কুঞ্জু, অধ্যাপক সুপদ রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক জি এম রেজা, সদস্য সচীব উত্তম রায়, দাকোপ উপজেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, আব্দুল্লাহ আল মাসুম, রবার্ট হালদার, জাহিদুর রহমান মিল্টন, সঞ্জিব রায়, বিধান বিশ্বাস, তাপস জোয়াদ্দার, মেহেদী হাসান বুলবুল, শান্ত মিস্ত্রি পাবক, গৌতম সরকার কাকন, আরাফাত আজাদ, সুরঞ্জন মন্ডল, মহাদেব মন্ডল, সোহাগ শেখ, প্রসাদ বৈদ্য, রনি গাজী, রিয়াদ শেখ, পারভেজ শেখ, ইকরামুল শেখ, অনুপম আদিত্য সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার প্রমুখ। এর আগে জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসাবে বেলা ১২ টায় নেতৃবৃন্দ চুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাজুয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি হিমাদ্রী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলীপ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা নেতৃবৃন্দসহ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস রায়, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, পরিমল রপ্তান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুজিত রায়, শিক্ষক নিত্যনন্দ রায়, সবিতা রায়, ইউপি সদস্য অসীম রায়, সুকুমার জোয়াদ্দার, বরুন পাইক, প্লাবন রায়, কংকন রায় প্রমুখ। সভা শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

জাসাস ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি রাসেল সম্পাদক ফয়সাল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ডুমুরিয়া উপজেলা শাখায় মেহেদী হাসান রাসেলকে সভাপতি ও শেখ ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (৩০ আগস্ট) জেলার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব মোঃ আজাদ আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি সরদার শাসুদ্দিন নান্টু, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, খান আরাফাত, সাহাবুর রহমান বিশ্বাস, মোঃ আজিজুল ইসলাম, মেহেদী হাসান তুহিন, মোঃ ফিরোজ শেখ, শেখ এনামুল হক, শেখ আব্দুস সামাদ ও শেখ রেজাউল করিম রানা; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মোল্যা, সহ-সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ ডলার, মারুফুল ইসলাম টিটু, মোঃ জাফর হাসান, বিএম সামিউল ইসলাম, মুহাইমিনুল ইসলাম পাপ্পু, মোঃ হেফজুর রহমান, এনামুল সরদার, শেখ আব্দুল গফ্ফার ও সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শেখ মফিজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, মোঃ আদিল হোসেন, শেখ জিল্লুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মাহাবুর রহমান মোল্যা, রাব্বানী সরদার ও জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ শেখ সবুজ, সহ-কোষাধ্যক্ষ মোঃ শামিম ফকির, সেলিম সরদার ও মোঃ এনামুল হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসান তুহিন, সহ-প্রচার সম্পাদক মোঃ জাকির গাজী, হালিম মোল্লা ও ইকবাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অমিত মিস্ত্রি, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাগর ইসলাম বাবু ও সৈকত হালদার, দপ্তর সম্পাদক ফয়সাল রাব্বী, সহ-দপ্তর সম্পাদক জান্নাত ফারাজী, হোসেন গাজী, আজগর আলী ও মোঃ লাবলু হালদার, নাট্যকলা সম্পাদক মনিরুল ইসলাম খান, সহ-নাট্যকলা সম্পাদক হাবিবুর রহমান, খোবায়েদ সরদার ও প্রকাশ মন্ডল, প্রকাশনা সম্পাদক হাদিউজ্জামান শেখ, সহ-প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন, লোকজ সাংস্কৃতিক সম্পাদক মাদাই বিশ্বাস, সহ-লোকজ সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা ও নাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ শেখ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, আবদুর রাজ্জাক গাজী ও জিসান খান, সাহিত্য বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শেখ ও ডাঃ শহিদুল ইসলাম, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক সালমা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক সরদার তৈয়েবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মাসুম বিল্লাহ্, নির্বাহী সদস্য মোঃ মাসুম বিল্লাহ্, ইয়াকুব আলী রাসেল, বাবলু বিশ্বাস, মোল্লা ফয়সাল আহম্মেদ, মেহেদী হাসান বিপ্লব, এম সাইফুর রহমান, মাহাবুর রহমান সরদার, মতিউর রহমান ফারাজী, আরিফ শেখ, মনিরুল ইসলাম, এসএম বায়েজিদ, রনি বিশ্বাস, মাইতোষ বিশ্বাস, আবুল কালাম আজাদ, মাসকুর আহসান রুবেল, রায়হান শেখ, মুজাহিদ মোড়ল, শেখ কবিরুল ইসলাম, শেখ রাছেল, সাঈদ খাঁন, সাধন বিশ্বাস, আব্দুল মালেক গাজী, এনায়েত গাজী, ইমরান মোল্যা, আব্দুল সরদার, মিঠু শেখ, সুমন শেখ, মনিরুল গাজী, ইমন সরকার, মুরাদ ফকির, শাহরিয়ার সবুজ, আতিয়ার গাজী, শিমুল শেখ, ফয়সাল গাজী, হান্নান গাজী ও আব্দুল গফুর। ।

ডুমুরিয়ায় বিএনপি নেতা ইউপি সদস্য সালামকে গ্রেফতারে জেলা নেতৃবৃন্দের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইউপি সদস্য আব্দুস সালাম মহলদারকে বিনাউস্কানীতে ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল বুধবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে অবিলম্বে বিএনপি নেতা আব্দুস সালাম মহলদারসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ ও সদস্য সচিব সরদার আব্দুল মালেক প্রমুখ।।

মনোনয়ন প্রত্যাশী পলাশ: তরুন প্রজন্মকে বাচাঁতে খেলাধূলার বিকল্প নাই
খবর বিজ্ঞপ্তিঃ
কোন দেশের মূল চালিকা শক্তি হচ্ছে সেদেশের কিশোর ও তরুন প্রজন্ম। আর এই প্রজন্মকে সঠিক পথ প্রদর্শনের মূল মাধ্যম হবে খেলাধূলা। কেননা আপনারা জানেন আমাদের তরুন প্রজন্ম আজ মাদকের ভয়াল থাবায় দিশেহারা প্রায়। এজন্য আমাদের অভিবাকদের খেয়াল রাখতে হবে ছেলে-মেয়েরা কাদের সাথে মিশছে, কিভাবে চলাফেরা করছে এবং তারা যেন মোবাইল ফোনে আটকে না থেকে যেন মাঠে এসে নিজেদের শারিরীক ও মানসিক ভাবে বিকশিত করতে পারে। এক কথায় তরুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে বাচাঁতে খেলাধূলার কোন বিকল্প নাই।
গতকাল বুধবার তেরখাদা উপজেলার শ্রীপুর মধুসুদন মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত শেখ রাসেল আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও খুলনা মহানগর যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ। এসময় তিনি বিজয়ী ও রানার আপ দলের খেলোয়ারদের মাঝে পুরষ্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণ মেনন রায়। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাধন মিত্র, প্রধান শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস, সর্বানন্দ মন্ডল, অভিজিৎ কুমার বিশ্বাস, অসীম ঘোষ, মোঃ হাফিজুর রহমান, তপতি মোহান্ত, লক্ষী রানী মন্ডল, অমিত পাত্র, আওয়ামী লীগ নেতা আলমগীর মল্লিক, মাহিরুল হক মাহি, জহির আব্বাস, জনি খান, উত্তম সাহা, সুভংকর মল্লিক সহ স্থানীয় ছাত্র অভিভাবক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাকোপে যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক পালিত হয়েছে।
এ লক্ষে (৩০ আগস্ট) বুধবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল ও যুবনেতা রতন কুমার মন্ডলের যৌথ পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যাান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আ’লীগের সদস্য নান্টু রায়, নিক্্রস ঘোষ, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, জেলা নেতা মোঃ হারুনুর রশিদ, আব্দুল জলিল তালুকদার, তরিকুল ইসলাম সুমন, মুশফিকুর রহমান সাগর, জাকিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন, তালিউর রহমান সানি, আফজাল হোসেন খান, ইউপি আ’লীগের সভাপতি সরোজিত রায় কুঞ্জ, অধ্যাপক রামেন্দ্র নাথ সুপদ রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ^াস, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, সদস্য সচিব উত্তম রায়, চঞ্চল রায়, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, রবার্ট হালদার, জাহিদুর রহমান মিল্টন, মোঃ আরাফাত আজাদ, পাবক মিস্ত্রী, প্লাবন সরকার, সৌম্য বিশ^াস, পারভেজ শেখ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন সরদার, মাসুম হাওলাদার।
সভার পূর্বে আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা উপজেলার চুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।

ফকিরহাটে এএসসিপির আওতায় ৮০জন নারী কৃষকদের প্রশিক্ষন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩অর্থ বছরের স্মল হোল্ডার এগ্রিকাচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এএসসিপি) এর আওতায় ৮০জন নারী কৃষক গ্রুপের প্রশিক্ষন বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্ভোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি কর্মকর্তা (ডি,এ,ই) কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, জুনিয়ার মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুসরত জাহান ও সহকারী কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষনে ৮০জন নারী কৃষক অংশ গ্রহন করেন।

ফকিরহাটে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ায় কীটনাশক পানে আব্দুল কাদের শেখ (২৫) নামের এক যুবক আত্নহত্যা করেছেন। মঙ্গলবার রাতে সে বাড়ির পাশের্^ রাস্তায় কীটনাশক পান করে বাড়িতে আসলে স্থানীয়রা তাকে প্রথমে ফকিরহাট উপজেলা সরকারী হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাত তিনটায় সে মূত্যু বরণ করেন। সে টাউন নওয়াপাড়া গ্রামের শহীদ শেখের পুত্র। স্থানীয়রা জানান, স্ত্রীর সাথে পারিবারিক বিরোধ নিয়ে দাম্পাত্ত কলহের সৃষ্টি হয়। এনিয়ে তার স্ত্রী পাশর্^বর্তী শুভদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের বাপের বাড়িতে চলে যায়। এঘটনায় খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি অপমূত্যু মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে তার লাশ টাউন নওয়াপাড়াস্থ্য নিজ বাড়ীর পাশের্^ দাফন করা হয়েছে। তার আত্নহত্যার ঘটনা নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। ##

দাকোপে দলিতের প্রকল্প লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে স্ট্রেনদেনিং হেলথ এন্ড এডুকেশন অব চিলড্রেন এন্ড দেয়ার ফ্যামিলিস অব সুন্দরবনস্ ইন বাংলাদেশ প্রজেক্ট এর আওতায় প্রকল্প লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দলিত সংস্থার আয়োজনে ও এফএডিভি এর অর্থায়নে ৩০ আগস্ট বুধবার সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সভাপতিত্বে এবং সহকারী প্রকল্প ব্যবস্থাপক এ.এইচ ফারুকের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলিা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, বীর মুক্তিয়োদ্ধা মোহিত রায়সহ সাংবাদিক, প্রকল্প সোস্যাল মোবিলাইজারগন প্রমুখ।
কর্মশালায় প্রকল্প ব্যবস্থাপক নিরঞ্জন বর্মন প্রজেক্ট লানিং শেয়ারিং বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা কওে বলেন, উপজেলায় মোট ৭ টি দলিত শিখন কেন্দ্রে মোট ১২৯৭ জন শিক্ষার্থীর লেখাপড়ার শিক্ষা উপকরন, স্বাস্থ্য উপকরণ, পরিক্ষার ফি বাবদ নগদ অর্থ ও তাদের পরিবারের সদস্যদের নিয়মিত স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ সহায়তা প্রদান করা হয়। প্রকল্পের আওতায় ৮ টি গ্রামে মোট ৮ টি বৃষ্টির পানি সংরক্ষনের জন্য ৭৫০০ লিটারের ট্যাংক স্থাপন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দাকোপে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বুধবার ৩০ আগষ্ট সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার চালনা পৌরসভা ও দাকোপ উপজেলা কার্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার চালনা পৌরসভা ও ড. প্রশান্ত কুমার রায় সমর্থক গোষ্ঠীর আয়োজনে চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড,প্রশান্ত কুমার রায়। ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র ও হতদরিদ্র পরিবারের রুগীরা বিনামূল্যে চোখ পরিক্ষা করান। চিকিৎসা সেবাদেন খুলনা কমিউনিটি আই হসপিটালের চিকিৎসক ডাঃ মাসুম বিল্লাহ ও ডাঃ বেবী নাজনিন।

অশ্রুআর ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক মানস রায়
খবর বিজ্ঞপ্তি
অশ্রু আর ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক মানস রায়। সহকর্মী আর শিক্ষার্থীকে কাঁদিয়ে নিজেও কাাঁদলেন। বিদায় অনুষ্ঠান দেখলে বোঝা যাচ্ছিল তিনি ছিলেন একজন দক্ষ কারিগর। অনুষ্ঠানে শ্রদ্ধা আর ভালোবাসার কোন ঘাটতি ছিলো না। সকল বক্তাকে বলতে শোনা গেছে তিনি ছিলেন যোগ্য, দক্ষ, সৎ, নিষ্ঠাবান, আদর্শবান, শিক্ষার্থীবান্ধব, শিক্ষকবান্ধব একজন কর্মবীর প্রধান শিক্ষক । সহকর্মীদের প্রত্যাশা এই কর্মবীরের অবসর জীবন সুস্থ, সুন্দর ও বৈচিত্র্যময় হোক। এমন দৃশ্য ঘটেছে রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা সভায়।
বুধবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস রায়ের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর মোজাফফার রশিদী রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ লুৎফর রহমান, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা মনজুরুল আলম, দিপপল বিশ^াস, শর্মিষ্ঠা মন্ডল, রোকসানা আক্তার, ছবি রানী সরকার, রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ নাঈম জাহান, সাংবাদিক অমিয় কান্তি পাল, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, জমির উদ্দিন তালুকদার, অশোক কুমার মন্ডল, মুনির হোসেন, জি এম হুমায়ন কবির, মরিয়ম খাতুন, মাহামুদ হোসেন, সৈয়দ আনিসুজ্জামান, এস কে জামান, মোস্তাফিজুর রহমান, হোসনে আরা খাতুন, সেলিমা আক্তার, শিরিন আক্তার, সোমা নাগ, এফ এম রফিকুল ইসলাম, নাছিমা খাতুন, কাজী তরিকুল হাসান, নাজমুন নাহার হিরা, মোর্শেদ আলী বিশ^াস, আরজানা ববি,আসমা আক্তার, স্বপ্না ঘোষ,লিলিঅ্যান হালদার, অঞ্জনা রানী দাস প্রমুখ। সভা পরিচালনা করেন শিক্ষক শাহানাজ পারভীন।
সংবর্ধনার জবাবে মানস রায় বলেন, আমার জীবনের যে শ্রেষ্ট সময়টুকু ছিল তা আমি এই প্রতিষ্টানে উজাড় করে দিয়েছি। প্রতিষ্টানের প্রধান হওয়ায় আমাকে সহকর্মীদের সাথে কখনও কখনও বিরূপ ব্যবহার করতে হয়েছে। আবার তাদের বিপদে আমি নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার বেশি কিছু আপনাদের কাছে চাওয়ার নেই শুধু চাইবো আমি যে স্বপ্নের বাগান তৈরি করে গেলাম তা আপনারা ভালো ভাবে লালন পালন করে রাখবেন। আমার সে সন্তানগুলো আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম তাদের ভালোভাবে দেখবেন।
সহকর্মীরা বলেন, তিনি শুধু প্রধান শিক্ষক ছিলেন না। তিনি একজন একাযেমী শিক্ষা উন্নয়ন ও সমাজসেবার কাজ করতেন। সহকর্মীদেও মৃত্যু অথবা অসুস্থতার কথা শুনলে ছুটে যেতেন। এই সংবর্ধনা প্রমান করেন তিনি কতটুকু শিক্ষকদেও মধ্যে মেলবন্ধন তৈরী করতে পেরেছিলেন। সহকর্মীরা তার হাতে তুলে দেন নানা উপহার সামগ্রী। বিদায়ের সময় তার সাথে ছিলেন তার সহধমীনি বীনা রায়।

মহেশপুরে সাংবাদিক আব্দুর রাজ্জাকের হত্যা চেষ্টায় মহেশপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি এস এম আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, সহ-সভাপতি বিএম শামীম, আবুল কাশেম, যগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ওসমান গণি, শামীম খান জনী,বাবুর আলী, আলমগীর হোসেন, নাজমুল হোসেন, মাহামুদুল হাসান মিলন, হোসাইন আহম্মেদ প্রমুখ।
একজন সংবাদকর্মীকে রাতের আধাঁরে মটর সাইকেলের গতিরোধ করে হত্যা চেষ্টা চালানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ যদি সংবাদপত্র হয়ে থাকে তাহলে অপশক্তি দিয়ে সাংবাদিকদের লেখনি থামানো যাবে না। মহেশপুর সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে অবৈধ বালির ব্যবসা করে কালো টাকার পাহাড় গড়েছেন। এখন তিনি সরকারের ছত্রছায়ায় থেকে ধরাকে সরাজ্ঞান করছেন। টাকার জোরে তিনি এখন সাংবাদিকদের উপরে আক্রোষ চালাচ্ছেন। মহেশপুরে কোন বালির সিন্ডিকেটের নিউজ করা যাবে না এই বার্তা দিয়ে সাংবাদিকদেরকে থামানে চাই তিনি। কিন্তু মহেশপুরের সাংবাদিক শত বাধা উপেক্ষা করে সত্য প্রকাশে অবিচল। ইতোপূর্বে বালি উত্তোলনের সংবাদ প্রকাশের জের ধরে বুধবার রাতে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজনের উপর এমন নিকৃষ্টতম হামলা চালানো হয়েছে বলে জানান বক্তব্যরা। এ ঘটনায় রাতেই মহেশপুর থানায় সাংবাদিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। যদি বালি সিন্ডিকেটের নেতা হারুনকে অনতিবিলম্বে আটক না করা হয় তাহলে সাংবাদিকদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেওয়া হয়।

রামপালে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে হাসপাতালে এক পুরুষ কর্মকর্তার পর মাত্র ছয় দিনের ব্যাবধানে আরও এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকাল অফিসার ডাক্তার তাহারিমা খাতুন। বুধবার (৩০ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলার সুন্দরপুর গ্রামের রবিন ডাকুয়ার স্ত্রী দিপালী ডাকুয়া (৩৫) ঘরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে রামপাল স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপাল থানা পু্লেিশর এসআই ইসমাইল হোসেন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ওই দিন দুপুরে বাগেরহাট মার্গে প্রেরণ করেন।
কি কারণে বা কেন আত্মহত্যা করেছে সেটি খতিয়ে দেখছে পু্লশি। উল্লেখ গত ২৩ আগষ্ট রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী নার্স (ব্রাদার) ইলিয়াস কবির আত্মহত্যা করেন। অপমৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।#

৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে সোনাডাঙ্গা থানার সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৫ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার- অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর রবিবার নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত বিশাল সমাবেশ সফল এক জরুরি সভা থানা সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ কবির হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত।

জরুরী সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার আলহাজ্ব আমজাদ হোসেন, শেখ মারুফ রহমান, নুরুজ্জামান বাবুল, ইমরান হোসেন মিয়া, আলহাজ্ব আকবর আলী পাঠান, মোঃ শাহিন হোসেন, আলাউদ্দিন সরদার, মোঃ ইব্রাহীম খাঁন, মাওঃ সোহরাব হোসেন, আলহাজ্ব মনিরুজ্জামান মুকুল, মোঃ সৈকত হোসেন, আরিফুর রহমান, ইউসুফ গাজী, শেখ আমিনুর ইসলাম, নাজমুল ইসলাম, সামিম ইসলাম, সোরাফ হোসাইন প্রমুখ। সভায় আগামী ৩ সেপ্টেম্বর খুলনায় শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সফলে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

পাইকগাছায় মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে: ৩ মাস পর গলায় উরনা পেচিয়ে আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়ায় ৩ মাস পর পিতার বাড়িতে গলায় উরনা পেচিয়ে আত্নহত্যা। ঘটনাটি মঙ্গলবার রাত ১১ টায় উপজেলার দেলুটি ইউনিয়নের চকরিবকরি গ্রামে। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতে পাঠিয়েছে। থানায় অপমৃত মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, উপজেলার দেলুটি ইউনিয়নের চকরিবকরি গ্রামের নিতাই মন্ডলের মেয়ে প্রতিভা মন্ডল(১৭)কে ৩ মাস আগে ডুমুরিয়া উপজেলার শেখের টেক গ্রামের শ্যমল মন্ডলের ছেলে মনোজিৎ মন্ডলের সাথে বিবাহ হয়। কিন্তু এ বিয়েতে মেয়ে প্রতিভার আপত্তি ছিল। মঙ্গলবার প্রতিভা শশুর বাড়ি থেকে পিতার বাড়িতে চলে আসে এবং ওই রাতেই খাওয় দাও শেষে প্রতিভা নিজ ঘরে ঘুমাতে যায়। ঘরে শব্দ শুনে মা জানালা দিয়ে দেখে ঘরের আড়ার সাথে ওরনা পেচিয়ে প্রতিভা ঝুলে রয়েছে। মায়ের ডাক চিৎকারে তার স্বজনরা দরজা ভেঙ্গে লাশটিকে মৃত্য অবস্থায় নামায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান পুলিশকে সংবাদ দিলে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে ৩৭ জনকে চিকিৎসা সেবা হিসাবে ২৩ লক্ষ ৪০ হাজার টাকা দেয়া হয়। পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিহাব উদ্দিন ফিরোজ বুলু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমিরণ কুমার সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিক রাজু, শাহাজাদা আবু ইলিয়াস, আব্দুল মান্নান গাজী, শেখ জিয়াদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নির্মল অধিকারী, সহকারী অধ্যপক ময়নুল ইসলাম, আজিজুল হাকিম। এ সময় প্রধান মন্ত্রীর ত্রান তহবিল হতে ৩৭ জনকে চিকিৎসা সেবা হিসাবে ২৩ লক্ষ ৪০ হাজার টাকা দেয়া হয়।

পাইকগাছায় সাইকেল ও সেলাই ম্যাশিন বিতরন
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা কল্যান তহবিল থেকে মেধাবী শিক্ষার্থী ও হত দরিদ্র মহিলাদের কর্ম সংস্থান সৃষ্টিতে সেলাই ম্যাশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন ৩৪ টি বাইসাইকে ৪০টি সেলাই ম্যাশিন দেন। এ সময় উপস্থিত ছিলেন আরোও উপস্থিত মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রজ্ঞন শাহা, ইমান উদ্দীন, রেশমা আক্তার।

পাইকগাছায় ডুবায় অজ্ঞত ব্যক্তির লাশের পরিচয় মিলেছে
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় গড়ুইখালী ইউনিয়নে কানাখালী শীলপাড়ার এক ডুবা থেকে অজ্ঞত পরিচয়ে লাশের পরিচয় মিলেছে। সে উপজেলার লস্কর ইউনিয়নের ভড়েংগা গ্রামের রামপদ ঢালীর পুত্র বিশ্বজিত ঢালী (৪২)। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক অহিদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে বিশ্বজিৎ বোনের বাড়ি গড়ুইখালী ইউনিয়নে কানাখালী বেড়াতে গিয়েছিলো। ওই দিনই বোনের বাড়ির পাশে বিকাল সাড়ে তিনটার দিকে শিলপাড়ার একটি ডোবায় মৃত্যু অবস্থায় তাকে ভাসতে দেখে এলাকাবাসী। এসময় পুলিশকে সংবাদ দিলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের ছোটভাই প্রশেন ঢালী জানান,আমার ভাই মানসিক প্রতিবন্ধি ছিলো। সে কিভাবে মারাগেলো তা এখনো জানা যায় যাইনি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, মৃত্যু ব্যক্তিকে সুরত হাল রিপোর্টের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতে পাঠানো হয়েছে। কেহ ওই ব্যক্তিকে পরিকল্পিত হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

রূপসায় গাছের চারা বিতরণ
রূপসা প্রতিনিধি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রূপসা উপজেলার উদ্যোগে বুধবার ৩০ আগষ্ট সকাল ১১ টায় গাছের চারা বিতরণ উপলক্ষে এক সভা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড খুলনার উপপরিচালক এ কে এম আশরাফুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সাইদুজ্জামানের সঞ্চালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি গোপাল চন্দ্র মন্ডল, হিসাব সহকারী মো. রবিউল ইসলাম, উপকারভোগী শিবনাথ দাস, অমলা শিকদার, মো. জয়নাল সমাদ্দার, মো. আইউব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে রূপসা উপজেলাধীন কার্যালয়ের সকল সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সিসিডিবি-এনগেজ প্রকল্পের আয়োজনে দায়িত্ব বহনকারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সিসিডিবি উন্নয়নমূলক ও সেবাদানকারী বেসরকারি সংস্থা, যা এনজিও ব্যুরোর অনুমোনপ্রাপ্ত। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ৩০ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় সরকারি কর্মকতা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে লিডার্স প্রধান কার্যালয়ে দায়িত্ব বহনকারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, আরও উপস্থিত ছিলেন ডাঃ সৌরভ মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক সহকারী কর্মকতা সুমায়া সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহানারা খাতুন, সহকারী শিক্ষক লিপিকা রায়, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউ পি সদস্যবৃন্দ ও এনগেজ প্রকল্পের কর্মীবৃন্দ এবং এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

সভাপতি দায়িত্ব বহনকারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সুফল ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। তিনি দায়িত্ব বহনকারীদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ও সমাজের উন্নয়ন কিভাবে করা যায় তা উপস্থাপন করেন।

বিশেষ অতিথি বলেন, এমন একটি প্রশিক্ষণ সরকারি কর্মকর্তা ও ইউপি সদস্যদের সমাজ উন্নয়নে প্রয়োজন। এজন্য তিনি সিসিডিবি কে ধন্যবাদ জানান।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সরকারি কর্মকতা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে সিসিডিবি-এনগেজ প্রকল্পের নারী সদস্যদের সংযোগ স্থাপন করা।

দামুড়হুদার ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আদালত দামুড়হুদায় ইজিবাইক চালক হত্যা মামলা তিন আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এ রায় দেন। এর মধ্যে দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হেেলা যশোর জেলার চাচড়া রায়পাড়ার আব্দুস ছালামের ছেলে ফজলুর রহমান (৪৪), ঠাকুরগাঁও জেলার মাধবপুর গ্রামের শ্রী গনেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী দিপক কুমার রায় (৩৭) ও গোপালগঞ্জ জেলার গাড়ইগাত গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান মোল্লা (৪০)। এরমধ্যে ফজলুর রহমান পলাতক রয়েছে। মামলার আরেক পলাতক আসামি পিরোজপুর জেলার সেউতিবাড়ীয়া গ্রামের মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদারকে (৪২) দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মামলার অন্য দুই আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ইয়ামিন আলীর ছেলে মোহাম্মদ দিলন (৩৫) ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেনকে (৪২) বেকসুর খালাস দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ আগস্ট বিকেলে দামুড়হুদার পরানপুর মাঠের এক বেগুন ক্ষেতে ইজিবাইক চালক জহুরুল ইসলামকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাসির উদ্দিন বাদী হয়ে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গভীর তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর ৬ জনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপ-পরির্দশক আরিফুর রহমান। পরে ৩০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন বিচারক।রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি গিয়াস উদ্দিন জানান, আদালত পলাতক আসামিদের গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন। তাদের দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে আসাসি পক্ষের আইনজীবী ফজলে রাব্বি সাগর জানান, এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।

দামুড়হুদার ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আদালত দামুড়হুদায় ইজিবাইক চালক হত্যা মামলা তিন আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এ রায় দেন। এর মধ্যে দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হেেলা যশোর জেলার চাচড়া রায়পাড়ার আব্দুস ছালামের ছেলে ফজলুর রহমান (৪৪), ঠাকুরগাঁও জেলার মাধবপুর গ্রামের শ্রী গনেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী দিপক কুমার রায় (৩৭) ও গোপালগঞ্জ জেলার গাড়ইগাত গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান মোল্লা (৪০)। এরমধ্যে ফজলুর রহমান পলাতক রয়েছে। মামলার আরেক পলাতক আসামি পিরোজপুর জেলার সেউতিবাড়ীয়া গ্রামের মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদারকে (৪২) দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মামলার অন্য দুই আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ইয়ামিন আলীর ছেলে মোহাম্মদ দিলন (৩৫) ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেনকে (৪২) বেকসুর খালাস দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ আগস্ট বিকেলে দামুড়হুদার পরানপুর মাঠের এক বেগুন ক্ষেতে ইজিবাইক চালক জহুরুল ইসলামকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাসির উদ্দিন বাদী হয়ে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গভীর তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর ৬ জনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপ-পরির্দশক আরিফুর রহমান। পরে ৩০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন বিচারক।রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি গিয়াস উদ্দিন জানান, আদালত পলাতক আসামিদের গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন। তাদের দ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে আসাসি পক্ষের আইনজীবী ফজলে রাব্বি সাগর জানান, এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।

কুয়েটে দেশরত্ন শেখ হাসিনকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও র্যালি
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ চলমান “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের ১ম সংশোধন ২৯ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডীনগণ, ইনস্িিটিটউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণ, হল প্রভোস্টগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান শেষে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের অনুমোদিত ব্যয় ছিলো ৮৩৮৩৬.৯৮ লক্ষ টাকা। বর্মমানে অনুমোদিত ১ম সংশোধিত ব্যয় ১২২৫৬৯.৮৭ লক্ষ টাকা। প্রকল্পটি সম্পাদণের মেয়াদ আগামী ৩১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

দাকোপের পানখালী ইউনিয়নের মোল্লা বাড়ির সামনের রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ নেই
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী মোল্লা বাড়ির সামনে রাস্তার বেহাল দশা। যেন দেখার কেউ নেই। স্থানীয়রা জানান নির্বাচন আসলে দাকোপে নেতার ছড়াছড়ি পরে আর এদের এলাকায় খুঁজে পাওয়া যায় না আর যদি এলাকায় দেখা যেতো তাহলে এলাকার রাস্তা ঘাটের অবস্থা এমন থাকতো না। ইউনিয়ন নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন নেতারা নির্বাচন এলে বলেন আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জোয়ার বইয়ে দিবো রাস্তা-ঘাট, ব্রিজ-কালবার্ট, মানুষের উন্নয়ন জীবন -যাপনের কোন সমস্যা থাকবে না। দুঃখের কথা কি বলবো ভাই নির্বাচনের পর তাদের আর খুঁজে পাওয়া যায় না আর যদি এলাকায় দেখা যেতো তাহলে তারা যখন এই রাস্তা দিয়ে হাটতো তখন হয়তো রাস্তা-ঘাট ভালো হতো। ৮০ বছরের এক বৃদ্ধ বলে ভাইপো তুমি মনে হয় সাংবাদিক এলাকায় এসে আমাদের এই অবস্থা শুনছো তাই তোমাকে বলি আমি চোখে তেমন ভালো দেখতে পাইনা তবে কাছে থেকে দেখে মোটামুটি বুঝতে পারি মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় দেখি যখন নির্বাচন আসে তখন গাড়ি ভরে ভরে প্রার্থীদের প্যানা- পোস্টার দিয়ে রাস্তা-ঘাটের পাশের গাছ, দোকান ঘর, বাড়ি কোথাও ফাঁকা থাকে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রার্থীরা এসব করে থাকে বলোতো বাবা এরা যদি এসব না করে এলাকার উন্নয়নের জন্য কাজ করতো তাহলে কি আমাদের রাস্তা-ঘাটের অবস্থা এমন থাকতো। এলাকার রবিউল ইসলাম বলেন মানলাম ভাঙ্গন কবলিত জায়গা, তবুও এখনও গাড়ি ঘোড়া চলার মত পরিবেশ আছে। বৃষ্টির মধ্যে চলাচলের জন্য বেশি কিছু প্রয়োজন নয়, ৫০ বস্তা ধূলাবালি দিলে পানখালী, হোগলাবুনিয়া, কাটাবুনিয়া, মৌখালী সহ বটিয়াঘাটার কয়েকটি গ্রামের হাজার হাজার জনগন অনায়াসে চলাচল করতে পারে। সত্যি বলতে কি দেখার মত যোগ্য ব্যক্তি পানখালী ইউনিয়নে কি নাই। না কি যেখানে স্বার্থ নাই সেখানে কেউ নাই? হে জনগন সময় থাকতে বোঝেন আপনার কথা কেউ ভাবে না। এলাকার আর এক যুবক বলেন এটা দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী মোল্লা বাড়ির সামনে রাস্তা। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের চলাচল। এই ভোগান্তির আছে কি কোন শেষ? প্রশ্নটা কার কাছে করবো? কোথায় করবো ?এটা বুঝতে পারছি না। একটা রোগী অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কোন উপায় নাই। তাই আমি আমরা এলাকাবাসী দাবি করে বলতে চাই দাকোপ উপজেলার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাদের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের রাস্তাটির সংস্কারের ব্যবস্থা করে আমাদের এই দুরাবস্থার হাত থেকে রক্ষা করুন মুক্তি দিন, মুক্তি দিন।

মহেশপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরের কাজিরবেড় ইউনিয়নে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালন অনুষ্ঠানে আওয়ামীলীগের সাবেক ও বর্তমান চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের অনন্ত ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সামন্তা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রুপের আহতরা হলেন, রহম আলীর ছেলে হজরত আলী, বারি মন্ডলের ছেলে নাসির উদ্দিন, হাবিুর রহমানের ছেলে রাকিব হোসেন, কালা মিয়ার ছেলে মেহেদী হাসান। অপর গ্রুপের করিম মন্ডলের ছেলে নাসির মেম্বার, গিয়াস উদ্দিনের ছেলে উম্মত আলী, আব্দুল রহমানের ছেলে ইজাজ মিয়া, আনছার আলীর ছেলে আজগর আলী, বিশারত আলীর ছেলে শুকুর আলী, সামছুল ইসলামের ছেলে আজাহার আলী। পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বিকালে সাড়ে ৫টার দিকে সামন্তা বাজারে জাতির জনকের শাহাদত বার্ষিকী পালন অনুষ্ঠানে বর্তমান চেয়ারম্যান ইয়ানবী ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাধে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মহেশপুর হাসপাতালে ৪ জন ও বাকিদের পাশ^বর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমান ইউপি চেয়ারম্যান ইয়ানবী জানান, ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুস সেলিম তার নিজ সমর্থিত লোকজন নিয়ে শোক দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করে। এতে তিনি দলের অন্যকোন নেতা-কর্মীদের দাওয়াত দেননি। বিকালে এমপি আসছে শুনে আমার (বর্তমান চেয়ারম্যান) লোকজন রিসিপ করতে গেলে আব্দুস সেলিমের লোকজন হামলা করে। এতে সংঘর্ষ বাধলে আমার গ্রুপের ৪জন আহত হয়েছেন।
সাবেক চেয়ারম্যান আব্দুস সেলিম জানান, অনুষ্ঠান চলাকালে বর্তমান চেয়ারম্যানের লোকজন বান্যার ছিড়ে চেয়ার-টেবিল ভাংচুর করতে শুরু করে। এসময় বাঁধা দিতে গেলে সংঘর্ষে আমার গ্রুপের ৬ জন আহত হয়েছেন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান,শোক দিবস পালন অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে প্ররিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘোষনা বহিভূত পণ্যচালানে ৩৮ কোটি টাকার রাজস্ব আদায় বেনাপোল গোয়েন্দা ও তদন্ত সার্কেলের
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল পণ্যচালান লক করে কায়িক পরীক্ষায় ঘোষনা বহিভূত পণ্য চালান থেকে ৩৭ কোটি ৮০ লক্ষ টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করেছেন। সেই সাথে যাত্রীদের ব্যাগজ তল্লাশী করে ৩ কোটি ৪৮ লাখ টাকার স্বর্ণ আটক করেছেন। গত ছয় মাসে এসব পন্য আটক করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক শায়েক আরেফীন জাহেদী।

গোপন সংবাদের ভিওিতে পন্য চালানগুলো কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা যৌথভাবে কায়িক পরীক্ষা করে সরকারের অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়। ইতিপূর্বে বেনাপোলে কাস্টমস গোয়েন্দায় একজন সহকারী পরিচালক দায়িত্ব পালন করতেন। বর্তমানে একজন উপ -পরিচালক দায়িত্ব পালনের পর গত বছরের তুলনায় এ বছর রাজস্ব ফাকি রোধ করা সম্ভব হচ্ছে।

গত ৫ আগস্ট বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক গোপন সংবাদ পেয়ে ২ টি মাছের চালন আটক করে। পরে তা পরীক্ষা করে ৫ টন ঘোষনাতিরিক্ত ও মিথ্যা ঘোষনার সুইট ফিস জব্দ করে কাস্টমস কর্পক্ষকে অবহিত করেন। পরে কাস্টমস কতৃপক্ষ আমদানিকারককে ২০০ শতাংশ জরিমানা করে ২টি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল করেন। যার আমদানিকারক ছিলেন,বুলবুল ট্রেডার্স ও এসএম কর্পোরেশন। বাতিলকৃত সিএন্ডএফ এজেন্টরা হচ্ছেন, রহমত ইন্টারন্যাশনাল ও সোনালী সিএন্ডএফ এজেন্সি লি:।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক শায়েক আরেফীন জাহেদী বলেন, মিথ্যা ঘোষনায় সরকারের রাজস্ব ফাকি রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতে রাজস্ব ফাকি রোধে গোয়েন্দা অভিযান জোরদার করা হবে।

খুলনায় অধিকার ও মায়ের ডাক’র মানববন্ধনে বক্তারা:‘আর চোঁখের পানি নয়, গুমের বিরুদ্ধে রূখে দাঁড়ান’
খবর বিজ্ঞপ্তি :
‘আর চোখের পানি নয়, গুমের বির”দ্ধে সকলকে রূখে দাঁড়াতে হবে এবং সুষ্ঠু তদন্ত করে গুমের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।’ গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার (৩০ আগষ্ট) খুলনায় অনুষ্ঠিত গুম বিরোধী র্যালী ও মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন।
দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এর আগে দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় নগরীর ফুল মার্কেট মোড় থেকে র্যালী বের হয়ে শান্তিধাম মোড় হয়ে জাতিসংঘ পার্কের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, গুম মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি রাষ্ট্রীয় নিপীড়নের একটি হাতিয়ার। স্বাধীন দেশে এমন কথা ছিল না যে, গুমের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে। কিন্তু জনসমর্থনহীন সরকার ভিন্নমতের মানুষদের কণ্ঠ স্তব্দ করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গুম করে অবৈধভাবে জোর করে ক্ষমতায় টিকে আছে। কিন্তু আজও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কান্না থামেনি। মানববন্ধন থেকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং সুশাসনসহ গুমের শিকার ব্যক্তিদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে তথ্য দিয়ে জানানো হয়, ২০০৯ সাল থেকে দেশে গুম হওয়ার ঘটনা ব্যাপকভাবে শুরু হয়। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনগুলোর আগে ও পরে অনেক গুমের ঘটনা ঘটে এবং বেশীরভাগ ক্ষেত্রেই বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এর শিকার হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেও একই কায়দায় বিরোধীদলের নেতা-কর্মীদের গুম করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, বক্তারা মায়ের ডাক ও অধিকার গুমের শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচীসহ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গুম , বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং হেফাজতে নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা ঘটতেই থাকবে। এ কারণে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সব ধরনের অন্যায়-অবিচারের প্রতিকার করতে ভুক্তিভোগী পরিবারগুলোকে সঙ্গে নিয়ে দলমত নির্বিশেষে বাংলাদেশের জনগণকে এই অন্যায়ের বিরুদ্ধে রূখে দাঁড়াতে হবে।
একই সঙ্গে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি রিমান্ডের নামে খুলনার রূপসা পুলিশ বক্সে নিয়ে পুরুষ পুলিশ কর্তৃক চুমকি নামে এক নারী ফ্যাশান ডিজাইনারকে তিনদিন প্রহার করেছে। এতে তার মানবাধিকার লঙ্ঘণ হয়েছে। আহত অবস্থায় তাকে কারাগারে পাঠানো হয়। এতে তার পরিবার-পরিজনও উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষিদের শাস্তি দাবি করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার ও সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান সভাপতিত্ব ও দিবসের ঘোষণাপত্র পাঠ করে শোনান। স্বাগত বক্তৃতা করেন মানবাধিকার কর্র্মী ও সাংবাদিক কেএম জিয়াউস সাদাত।
কর্মসূচীতে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, খুলনা জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, ইসলামি আন্দোলন বাংলাদেশের খুলনা নগর শাখার সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ, মানবাধিকার সংগঠক শেখ আব্দুল হালিম, জেলা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুক, গুমের শিকার সাতক্ষীরার ডা. শেখ মোখলেসুর রহমান জনি’র পিতা শেখ আব্দুর রাসেদ, বেনাপোলে গুমের শিকার কলেজছাত্র মোঃ রেজওয়ান হোসেনের ভাই বায়জিদ হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন সাতক্ষীরার মানবাধিকার কর্মী মো. ইয়াসিন আলী সরদার, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের শেখ জামিরুল ইসলাম, ব্যবসায়ী মো. হাবিবুর রহমান খান, জেলা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সিডিপি’র এস এম এ রহিম, চিকিৎসক এম ডি দেলোয়ার হোসেন, ছাত্রনেতা শহিদুল ইসলাম, সাংবাদিক এম এ আজিম প্রমুখ।

মাগুরার মহম্মাদপুরের নহাটাতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার মহম্মাদপুরের নহাটাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মঙ্গলবার বিকাল ৩টায় নহাটা রাণী পতিত পারবনী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আলী মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,
নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি লিটন কুমার সরকার,বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই প্রমুখ।

সঞ্চালক ছিলেন নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায় মোঃ হাবিবুর রহমান।

এ সময় জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়া লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

“পারিজাত” ও “অপেক্ষা” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার মহম্মাদপুর উপজেলার নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুলের বাগান “পারিজাত” ও অবিভাবকগণের বসার স্থান “অপেক্ষা” এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ করেন।এবং বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করেন।

মঙ্গলবার দুপুর ২টায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রোকনুজ্জামান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা,উপজেলা সরকারি কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো,মোহাম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম,মোহাম্মদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,নহাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তৈবুর রহমান তুরাপ।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইসহাক শেখ,সাংবাদিক তারিকুল ইসলাম,মোঃ নওয়াব আলী সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।

দাকোপের পানখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে পানখালী গ্রামে মান্না নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়,পানখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড পানখালী গ্রামের মিঠু শেখের ছেলে মান্না শেখ(২১) বুধবার বিকেলে নিজ বাড়ী হতে তার ব্যবহত মটরসাইকেল যোগে উপজেলা সদরে আসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পানখালী মমতাজ বেগম স্কুল সংলগ্ন রাস্তায় উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন গাছের গায়ে ধাক্কা খায়। স্থানীয় লোক জন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃতদেহ দেখতে ভিড় জমায়। স্বজনদের কান্নায় ও আহাজারিতে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে।

১৬নং ওয়ার্ড আ’লীগ নেতার শশুরের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মোঃ আশরাফ আলী হাওলাদার (শিপন) এর শশুর, খালিশপুর এস্টেট নিবাসী শেখ মোঃ সানাউল্লাহ (৬৭) স্ট্রক জনিত কারনে নিজ বাসায় সন্ধ্যা ৭.৪৫ মিঃ সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) তার মৃত্যু কালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, কাউন্সিলর সাধারন সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু, কাজী মজিবুল হক, শেখ আরিফ উল্লাহ, শেখ বখতিয়ার হাসান বাকু, মোঃ রফিকুল ইসলাম খান মুকুল, তপন বালা, শেখ ইজাবুল হক ইজু, মোঃ রফিকুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, মোঃ রুহুল আমিন খান, শেখ শরিফুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান বাবু, শেখ মিরাজ, মোঃ আজিজুর রহমান পরশ বিশ্বাস, মঈন মিয়া লাভলু, মোঃ জহিরুল আলম রিয়াদ, শেখ শহিদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ শাহীন হাওলাদার, নাজিয়া রহমান বর্না, শেখ জিয়া, মোঃ জিয়াউল ইসলাম জীবন, মোঃ ওয়াসিম আকরাম, সুমন মোল্লা, আহসান উল্লাহ মুক্ত, সুমি হালদার, জাহাঙ্গীর বন্ধ,শেখ হাফিজ উল্লাহ, মোঃ হাসান,এস এম আবিদ হোসেন, শেখ মোহর আলী, শেখ ওমর ফারুক, মাজহারুল ইসলাম , শেখ শাহিন,মশিউর রহমান লিটন, শেখ ফিরোজ, শেখ টোটন, শেখ নিজাম, টিটু, শেখ মনির, শেখ বাচ্চু, লুৎফুন নাহার লিলি, রেশমা আক্তার, তানজিম শরীফ রাখি, জেসমিন আরা লাকি, লাবনী হাওলাদার, দিলরুবা আক্তার টপি, মেরী মালাকার, রুমা, রাজিয়া, প্রমুখ।

 

খুলে গেল ট্রেনের চাকা, যোগাযোগ বন্ধ ছিলো ৪ ঘণ্টা
স্টাফ রিপোর্টার
ট্রেনের চাকা খুলে যাওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় পৌনে ৪ ঘণ্টা বন্ধ হয়েছে যায়। বুধবার খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের একটি চাকা শিরোমনি এলাকায় খুলে যায়।

খুলনা জিআরপি থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, বুধবার বিকেল ৪টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। বিকেল ৪টা ১৭ মিনিটে শিরোমনি এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি চাকা খুলে যায়। তখনই ট্রেনটি সেখানে থেমে যায়। ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, উদ্ধার কার্যক্রম শেষে রাত পৌনে ৮টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

ঝিনাইদহে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাধা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির মৌন মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে এ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রবেশ মুখ পুরাতন ডিসি কোর্ট এলাকায় গেলে বাধা দেয় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। এসময় জেলা বিএনপির সভাপতি অ্যডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যরা বক্তব্য দেন।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যডভোকেট এম এ মজিদ বলেন, সরকার গুম, খুন, হামলা, মামলা করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। পুলিশ সরকারের উদ্দেশ্য সফল করতেই বিএনপির আন্দোলন সংগ্রামে বাধা সৃষ্টি করছে। কিন্তু পুলিশ দিয়ে দিলেও সরকারের আর টিকে থাকার সুযোগ নেই। দেশের মানুষের আন্দোলনের মুখে এ অবৈধ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।