নৌকা প্রতীকের পক্ষে জেলা যুবলীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ করেছে খুলনা জেলা যুবলীগ। গতকাল মঙ্গলবার বিকালে জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের নেতৃত্বে জেলা যুবলীগ ৩০নং ওয়ার্ডের রূপসা ঘাট, রূপসা ট্রাফিক মোড়, দাদা ম্যাচ ফ্যাক্টরী এলাকা, খানজাহান আলী সড়ক, দারোগা পাড়া, মাস্টার পাড়া, ইষ্ট লিংক রোড, জোড়াকল বাজার এলাকায় গণসংযোগ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন নির্বাচল পরিচালনা কমিটির আহ্বায়ক জলিল তালুকদার, সদস্য সচিব মো. হারুন-আর-রশিদ, সদস্য মো. মুশফিকুর রহমান সাগর, উজ্জল দাস, মিলন গোলদার, আশরাফুল আলম রাজু, হাবিবুল্লাহ বাহার হাবিব, আল মুমিন লিটন, সাইদুল ইসলাম সুমন, বিধান চন্দ্র রায়, আরিফুর রহমান খান মামুন, কবির আহম্মেদ মনা, তাপস জোয়ার্দ্দার, জামাল ফকির, সরদার জসিম উদ্দিন, আশিষ কুমার, আরাফাত হোসেন মিয়া, জাকিয়ার রহমান ওমান, প্রদীপ বিশ্বাস, ব্রজেন দাস, রিয়াজুল ইসলাম রিপন, অভিজিৎ রায়, মো. আমিরুল ইসলাম বাবু, জাহিদুর রহমান মিল্টন, মোল্লা আশিকুর রহমান, অনুপম মল্লিক, আমিনুল ইসলাম শাওন, মেজবাবুর রহমান, এ্যাড. এম আলমগীর হোসেন মোড়ল, রবিউল ইসলাম রবি, বিবেক রায়, সৈকত আহম্মেদ জন, সাদিক মামুন, নাভিদ গজনাভি, ফরহাদ হোসেন বাবু, ওয়াজকরনি বাবু, রকিবুল হাসান, তরিকুল ইসলাম তরিক, মোর্শেদ রিয়াদ, এস এম সজিবুল হক, আবদুল্লাহ আল মামুন, দিলীপ কুমার মন্ডল, অলোক রায়, জাহিদুল কবির, শেখ হাসানুর রহমান, এ্যাড. জাহিদ ইসলাম, জায়েদ খান, সাগর, মো. আনিছুর রহমান, নাঈম ফারহান, মো. কামরুজ্জামান কালু, মোহাইমিন সৌরভ, ফরহাদ আহমেদ স্বাধীন, শাহিন আলম, বিকাশ হালদার, শিকদার রাসেল, আশিকুর রহমান জিতু, সুজিত রায়, রাজীব রায়, বিএম মনি, সুব্রত, ফরিদ, রেজাউল করিম, মো. সায়েম হোসেন সাদ্দাম, শুভ, এস এম আজিম আনাম, এহসানুল হক, রাব্বি, মনির শেখ, আছাফুর, মামুন ব্যাপারী, পলাশ শতাব্দি, ফরিদ শেখ, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, মোহাম্মদ আসলাম শেখ, মুজাহিদ হোসেন, সোহাগ, রুবেল হাওলাদার, ইমন গাজী, মোঃ সাইফুল, ফরহাদ শিকদার, তুহিন হোসাইন, মোঃ রনি শিকদার প্রমূখ নেতৃবৃন্দ।
রূপসায় বিশ্ব তামাক দিবস পালিত
রূপসা প্রতিনিধি
রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা গতকাল ৩১ মে সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ হোসেন,ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহ দিবা শামস। রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব ইসহাক সরদার, মোঃ জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, মোর্শেদুল আলম বাবু, বিনয় কৃষ্ণ হালদার, বীরমুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ প্রমুখ।
খুলনায় ইউসিবির উদ্যোগে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে গত ২৯ মে, ২০২৩ খুলনা সিএসএস আভা সেন্টারে দিনব্যাপী খুলনা জেলার কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে খুলনা জেলার ৯টি উপজেলার প্রায় ২৫০জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান। অনুষ্ঠানে প্রকল্প পরিকল্পনা উপস্থাপন করেন ইউসিবি এগ্রো-সিএসআর প্রকল্পের সমন্বয়ক কৃষিবিদ রেজাউল করিম সিদ্দিক। বক্তব্য রাখেন ইউসিবির এসএমসই ব্যাংকিংয়ের প্রধান মো মহসিনুর রহমান, এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান নাজমুস সাদাত, খুলনা শাখার ব্যবস্থাপক মোল্লা মাসুদ পারভেজসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাণিজ্যিক কৃষির বিকাশের লক্ষ্যে সারাদেশে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সহজ শর্তে সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষকের দোরগোড়ায় সহায়তা পৌঁছাতে হবে। ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের মাধ্যমে ইউসিবি সেই কাজটিই করার চেষ্টা করছে।
উল্লেখ্য, ইউসিবির কৃষি-সহায়তা প্রকল্পের আওতায়-সঠিক কৃষি ও খাদ্য উদ্যোক্তা চিহ্নিত করে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান, ৬৪ জেলার প্রায় সকল উপজেলা থেকে কৃষি, মৎস্য ও পশুপালনের সঙ্গে যুক্ত ১৩,০০০ জন কৃষি উদ্যোক্তার দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ, জলবায়ু-সহায়ক শস্য উৎপাদন ও কৃষি যান্ত্রিকীকরণ সুবিধা সম্প্রসারণে ভূমিকা পালন, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা প্রদানসহ বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো।
ইউসিবির এই প্রকল্প বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করছেন বিসেফ ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে প্রকল্প সহযোগী হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে ছিল সেচ্ছাসেবী সংস্থা অদিতি।
এর আগে গত ২৮ মে সাতক্ষীরা লেকভিউ হোটেলে জেলার সকল উপজেলার প্রায় ২০০ কৃষি উদ্যোক্তাকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
“খুলনাকে স্মার্ট তিলোত্তমা নগরী গড়তে নৌকা প্রতীকে ভোট দিন “
খবর বিজ্ঞপ্তি
সাবেক ছাত্রলীগ ফোরাম খুলনার উদ্যোগে ১৪ দলের মেয়র প্রার্থী জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ভাইয়ের নৌকা প্রতীকের পক্ষে খুলনা মহানগরীতে নির্বাচনী প্রচারণায় সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক ও খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক বলেন, “ভোট একটি পবিত্র আমানত। আপনার একটি ভোটই পারে এই খুলনাকে বাঁচাতে। খুলনার নতুন প্রজন্মকে বাঁচাতে। নতুন প্রজন্মের জন্য সুন্দর মনোরম একটি স্মার্ট তিলোত্তমা নগরী উপহার দিতে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করুন। সেজন্য দরকার আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন। তাই আপনার একটি মূল্যবান ভোটই পারে একটি স্মার্ট তিলোত্তমা নগরী গড়ে তুলতে।” উপস্থিত নব্বই দশকের খুলনা মহানগরের সাবেক ছাত্র নেতা এ.এস.এম নুর আলম ময়না বলেন,” আগামী খুলনাকে একটি মডেল টাউন করতে কর্মবীর তালুকদার আব্দুল খালেক এর বিকল্প নাই।” এছাড়াও উক্ত নির্বাচনী প্রচারনায় বক্তারা বলেন, “আপনারা ১২ জুন ভোট কেন্দ্রে গিয়ে মূল্যবান ভোট দিয়ে দেশ ও জাতির স্বার্থে আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর বাস্তবসম্মত আধুনিক খুলনা নগরী গড়ে তুলতে নৌকায় ভোট দিন।”
গতকাল ৩১ মে বুধবার দিনব্যাপি খাজা খানজাহান আলী হকার্স মার্কেট, রেলওয়ে রোড, মশিউর রহমান মার্কেট, খুলনা বিপণি কেন্দ্র, ক্লে রোড, হেলাতলাসহ খুলনার বিভিন্ন স্থান এর এলাকায় জনসংযোগ ও হেলাতলা মোড়ে পথসভায় সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাবেক নেতৃবৃন্দ উক্ত এলাকায় ব্যবসায়ি ও সাধারন জনগণের সাথে মত বিনিময় করেন।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ৭০/৮০/৯০ দশকের সাবেক ছাত্রনেতৃবৃন্দ জনাব মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, এ.এস.এম নুর আলম ময়না, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, শেখ মোঃ সেলিম, মুন্সী আব্দুর রাজ্জাক, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, মৃনাল কান্তি বিশ্বাস, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, ইসরাত আরা হীরা, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, সৈয়দ মাসুদুর রহমান বাবু, নরুন্নাহার এ্যানি, সোনিয়া আক্তার, মোঃ রবিউল ইসলাম সবুজ, মোঃ সহিদুল ইসলাম সবুজ, বনি শরীফ,মোঃ আবুল হাশেম শামীম, আরবিনা শিকদার, জিএম কামরুল ইসলাম, মোঃ সাবির খান, দেবরাজ সরদার, সৈয়দ হাসান রহমান, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, সৈয়দ নাজিরুজামান, জেসমিন আক্তার জুঁই, , আজমিরা আলো, ওয়ালিমা জেরিন, লিটন মন্ডল, ইন্দ্রজিৎ রায়, বেনজীর আহম্মেদ মামুন প্রমুখ।
সাংবাদিক মিলনের পিতার সুস্থতা কামনায় কেইউজে’র বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী কমিটির সদস্য, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক মিলন হোসেনের পিতা গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তিনি বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে আইসিইউতে নিয়ে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতা কামনা করে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
নগরীর ১৬নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে-দ্বারে নৌকা ও ঘুড়ি নিয়ে কাউন্সিলর আনিস বিশ্বাস
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৬নং ওয়ার্ডের জলিল স্মরণী, পিএমজি কলোনী, বয়রা বাজার এলাকায় গতকাল বুধবার (৩১ মে) ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস। এসব এলাকায় ভোটারদের দ্বারে-দ্বারে নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি।
এসময়ে তিনি বলেন, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের কালো টাকা গ্রহন করুন। কিন্তু বিবেক-বিবেচনা করে সৎ যোগ্য ও পরীক্ষিত প্রার্থী হিসেবে আমাকে ভোট দিন। আমি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আপনাদের পবিত্র ভোটারে আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ্।
গণসংযোগকালে ভোটারদের দ্বারে-দ্বারে যেয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস। এসময়ে বয়োজেষ্ঠ্য নারী ও মুরব্বীরা আনিস বিশ্বাসকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কণ্ঠে দোয়া করেন। গণসংযোগকালে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।#
ফকিরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বণার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩১ মে) বেলা ১১টায় ‘তামাক নয়, ফসল ফলান’ এই স্লোগানকে সামনে রেখে র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শেখ মকসুদুল আলম (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ মে) বিকেল ৫টায় ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম শেখ মকসুদুল আলমের কফিনে জাতীয় পতাকা এবং ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের উপস্থিতিতে ও মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে। মরহুমের পরিবার জানান, বীর মুক্তিযোদ্ধা শেখ মকসুদুল আলম (৭৫) বুধবার (৩১ মে) সকাল ৬টার দিকে খুলনা একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি প্রায় দেড়মাস যাবৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ৪ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ##
দাকোপের সুতারখালীতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে নেতৃবৃন্দ
বিএনপি-জামাতের ষড়যন্ত্র মোকাবেলা ও জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে
খবর বিজ্ঞপ্তি
দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার (৩১ মে) বিকালে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সুতারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য বরুণ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গাজী শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। সম্মেলনে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। স্বেচ্ছাসেবক লীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। বক্তরা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা আছে বলেই এতো দীর্ঘ সময় ধরে এই দেশের শাসনভার তাঁর হাতেই। তাঁর শাসনামলে উন্নয়ন যে জোয়ার তিনি সৃষ্টি করেছেন তা অব্যাহত রাখতে জামায়াত-বিএনপি তাদের বিদেশি প্রভুদের নিয়ে যে ষড়যন্ত্র করছে তা মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের প্রতি সজাগ থাকতে হবে। সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিএম জুলফিকার গাজী জুলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সরোয়ার হোসেন গহন, রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবির মালিক, সাংগঠনিক সম্পাদক শেখ মাহামুদুন্নবী মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মিজান, মোঃ আবু সাঈদ খান, জাহাঙ্গীর হোসেন, শেখ হেলাল বাবু, কামরুল হাসান বাপ্পি, চঞ্চল রায়, সুকৃতি রায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রনব গাইন, সমীর মন্ডল, হাদীউজ্জামান অরেঞ্জ, দীনবন্ধু সরদার, জিএম ওমর ফারুক, জয়ন্ত রায়, বিপ্লব মন্ডল, সৌম্য বিশ্বাস, আমানউল্লাহ গাজী, ইয়াসিন আরাফাত, বাচ্চু শিকারী, আনিস ফকির, নাজমুল হাসান, শামিম মল্লিক, রুহুলামিন সরদার, প্রিন্স রায় পিন্টু, পুলকেষ সরদার, দীপংকর মন্ডল, বিল্লাল হোসেন, সামাদ গাজী, আলামিন সানা, তরুন বিশ্বাসসহ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন ও সকল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টায় বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বটবুনিয়া বাজার চত্বরে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও বিশেষ অতিথির বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।#
নওয়াপাড়া খাদ্য গুদামে কৃষকের ধান ফেরৎ দেওয়ার অভিযোগ উঠেছে
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার নওয়াপাড়া সরকারি খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের ধান চার দিন রেখে ফেরৎ দেওয়ার অভিযোগ উঠেছে। নওয়াপাড়া খাদ্য গুদামে ধান বিক্রয় করতে এসেছিলেন উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের কৃষক শামসুর রহমান(৭০) গত ২৭ মে। তার ধান গুদামের কর্মকর্তা নানা অজুহাত দেখিয়ে চার দিন গুদামের সামনে রেখে দেন। এবং গত ৩০ মে সেই ধান ফেরৎ নিয়ে জেতে বলেন। ধানের আদ্রতা বেশি আছে এমন অভিযোগে তার কাছ থেকে ধান ক্রয় করা হয়নি। কৃষক তিনি পরে ওই ধান ফেরৎ দিয়ে যান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এ বছর সরসরি কৃষকের কাছ থেকে ১ হাজার ১৮৬ মে.টন ধান ক্রয় করা হবে। এছাড়া চাল কল মালিকদেও কাছ থেকে ৭ হাজার ৮৯২ টন চাল ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা হিসাবে ১২শ টাকা মন দরে ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল ক্রয় করা হচ্ছে।
কৃষক শামসুর রহমান জানান, গত চার দিন আগে আমার ভাইপো কে সাথে নিয়ে নওয়াপাড়া খাদ্য গুদামে ৩ টন ধান বিক্রি করতে আসি। গুদামের অফিসার আমাকে বলেন, আমার কাছে না শুনে ধান নিয়ে এসেছেন কেন। আমি আনেক বোঝাতে চেষ্টা করি কিন্তু তিনি রেগে যান। গুদাম কর্মকর্তা আমার ভাইপো আবদুল হাই বিশ্বাসকে বলেন অফিসার চার হাজার টাকা দিলে আপনার ধান নেওয়া হবে। আমরা টাকা দিতে না চাইলে সে ধান নিয়ে চলে যেতে বলেন। আমরা কোন উপায় না দেখে ধান ফেরৎ নিয়ে আসি।
নাম প্রকাশ না শর্তে কয়েকজন কৃষক বলেন , আমাদেও কাছ থেকে ধান ক্রয় না করে মোটা টাকা উৎকোচ নিয়ে চাকই বাজার ও আশপাশের বিভিন্ন বাজারে আড়ৎদারে কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে।
১২শ টাকা মন দরে ধান জানা গেছে গুদামের গ্রামের ধান দিতে পারছে না সাধারণ কৃষক এমন অভিযোগ পওয়া গেছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, গুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) অসীম কুমার মন্ডল তার পছন্দের ব্যবসায়ীদের মাধ্যমে ধান সংগ্রহ করছে। তাই নানা অজুহাতে কৃষককে হয়রানি করে ধান ফেরত দেওয়া তার নিত্য দিনের কাজ বলে একাধীক কৃষি কাডধারী কৃষক জানান।
এবিষয় নিয়ে কথা হয় শামসুর রহমানে ভাইপো আবদুল হাই বিশ^াস এর সাথে তিনি বলেন, আমার চাচা একজন গ্রামের সাধরণ কৃষক তার এক একর আশি শতক জমিতে ধান চাষ করেন। তিনি একজন উপজেলা কৃষি অফিসের তালিকা ভুক্তো কার্ডধারী কৃষক। আমার চাচা ধান শুকনা ছিল তাদের চাহিদা মতো টাকা দেইনি বলে ধান ফেরত দিয়েছে।
আমার জানা মতে পোৎপাড়ার ধানের আড়ৎ ব্যবসায়ী রবিউল ইসলাম রবি প্রতি বছরের নেই এবাও বিপুল ধান গুদামে দিচ্ছে। আমার চাচার ধানের থেকে তার ধান আরোও খারাপ। তার সাথে চুক্তি আছে বলে সবঠি বলে চালিয়ে দিচ্ছে। এছাড়া ধানের টাকা ঠিক সময় মত কৃষক পাচ্ছে না।
এবিষয়ে নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের কর্মকর্তা অসীম কুমার মন্ডল (ওসিএলএসডি) কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষকের ধানের আদ্রতা বেশি ছিল বলে ফেরত নিয়ে জেতে বলেছি। টাকা চাওয়ার বিষয় সঠিক না ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোপাল চন্দ্র দাস বলেন, আমি বিষয়টা জানিনা আগামী কাল জেনে বলতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, কৃষকের কাছ থেকে এমন কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
নগরীর ২৩নং ওয়ার্ডে মেয়র প্রার্থী তালুকদার খালেকের পক্ষে মোঃ ফয়েজুল ইসলাম টিটোর গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
নগরীর ২৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর পদপ্রর্থী মোঃ ফয়েজুল ইসলাম টিটোর । বুধবার সকাল ও বিকেলে নিজের ঠেলাগাড়ী মার্কা’র পাশাপাশি নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন । ২৩নং ওয়ার্ডের ধর্মসভা ক্রস রোড, সিমেট্রি রোড, বেনীবাবু রোড, কাকলীবাগ, রামচন্দ্র দাস লেন সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যপক গনসংযোগ করেন। এ সময় মোঃ ফয়েজুল ইসলাম টিটো এর সাথে উপস্থিত ছিলেন আনিসুর রহমান অনি, মোস্তাফিজুর রহমান মণ্টু, আব্দুর আহাদ আলী মোল্লা, রতন মিত্র, হাসান শাহরিয়ার, ইঞ্জিঃ হাবিব হোসেন শাহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাড. তরিক মাহমুদ তারা, আব্দুল জব্বার, বিপ্লব সাহা লব, ইকবাল কবির লিটন, রাজীব সাহা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম মোর্শেদ, সাগর সাহা, শেখ সমশের আলী, আশিষ সাহা, মানিক শীল, বাবু শীল, বাপ্পী সাহা, আনোয়ার হোসেন, গোপাল দত্ত, অনিন্দ সাহা, মনিরুজ্জামান খান মাসুদ, আফরোজা খাতুন, রাধা রানী চক্রবর্তী , কৃষ্ণা রায়, আবু ইসহাক আল মামুন ঝন্টু, অসীম শীল, দেব্রত কুমার শীল ছোটন, আব্দুল জলিল, মদন দাস, নীলকান্ত ঘোষ, খোকন চন্দ্র চন্দ, অলোক সাহা, শ্যামল দত্ত, মোঃ রাজেশ, তরুন সাহা, বায়েজিত সিন্হা, শাহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, শফিকুল ইসলাম সুমন, বাপ্পী রায়, শামীমুল ইসলাম শান্ত, মোস্তাফিজুর রহমান জনি, রাজু বেপারী, রবিন দাস ও ২৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ বিকালে ঠেলাগাড়ী মার্কার পক্ষে ওয়্াের্ড ব্যাপকভাবে নির্বাচনী প্রচারনা চালান।
রূপসা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ফল উৎসব
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলাস্থ রূপসা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ফল উৎসব বুধবার বিকেল ৪টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল এবং ওহিদুজ্জামান মিজান।
ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, কমরেড আব্দুল হালিম, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের,সাংবাদিক মো:মোস্তাফিজুর রহমান,মো:বেনজির হোসেন,শাহরিয়ার মানিক, চন্দন ভট্টাচার্য্য, এমএ আজিম, তৌহিদুল ইসলাম কচি, এমডি অলিদ, তরিকুল ইসলাম, খান মিজানুর রহমান, চিত্ত রঞ্জন সেন, হারুনার রশিদ, গোলাম মোস্তফা, হাসানুজ্জামান মনি, রেজাউল ইসলাম তুরাণ প্রমুখ।
কেশবপুর সাগরদাঁড়িতে সমাজ কল্যাণের উদ্যোগে টিউবওয়েল স্থাপন
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলা সমাজ কল্যানের উদ্যোগে গত ২৭ শে মে শুক্রবার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে রাস্তার ধারে সর্বসাধারণের জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।উল্লেখ্য যে, এই টিউবওয়েল বসানোর স্থানটির দুই পাশে কয়েক হাজার বিঘা কৃষি জমি রয়েছে । যেখানে প্রতিনিয়ত শত শত কৃষিজীবী মানুষ ও দিনমজুরেরা প্রখর রোদে কাজ অতিবাহিত করে থাকে। একটু পানি পিপাসা লাগলে তৃষ্ণা নিবারণের জন্য তাদেরকে যেতে হতো এক থেকে দেড় কিলোমিটার দূরে। তাদের কষ্ট নিবারনের জন্য এগিয়ে আসেন কেশবপুর সমাজ কল্যাণ পরিষদ । এতদিন ধরে যাদের বিশ্রাম ও তৃষ্ণা নিবারনের জন্য এক থেকে দেড় কিলোমিটার দূরে যেতে হতো তারা অনেক খুশি হয়েছেন। টিউব ওয়েলটি স্থাপনের পর এলাকাবাসী ও কৃষিজীবী মানুষের মনের মধ্যে যেন আনন্দের বন্যা বয়ে যায়। টিবওয়েলটি স্থাপনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর ডিগ্রী কলেজের সাবেক ইংরেজি বিভাগীয় প্রধান বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজসেবক অধ্যাপক মোক্তার আলি, মাওঃ রফিকুল ইসলাম, মেম্বার শিমুল হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
কালিগঞ্জে গণসচেতনতা সৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধে পদযাত্রা,রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পদযাত্রা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বুধবার (৩১ মে) সকাল ১০ টায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ম্যানেজিং কমিটি, ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়। দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের ভূমিকায় মুখ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের উপ পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাছু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সিনিঃ সহ-সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক শ্যামাপদ দাস, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইলা দেবী মল্লিক, মাওলানা আশরাফুল ইসলাম আজিজ, সৈয়দ মাহমুদুর রহমান, ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির বিষ্ণুপুর ইউনিয়ন সেক্রেটারী ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, ভাড়াশিমলা ইউনিয়ন সেক্রেটারী এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু প্রমুখ। অনুষ্ঠানের শেষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার সহ রচনা উপযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ রক্তাক্ত জখম ২
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ দুইজন রক্তাক্ত জখম হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার।
আহতের পরিবার ও থানার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো প্রতিবেশী হাসিব হাওলাদার গংদের সাথে। জমিজমা নিয়ে উভয়ের মধ্যেই আদালতে মামলাও চলমান রয়েছে। আদালতে মামলা অগ্রাহ্য করে বুধবার সকালে হাসিব গং শাহজাহানের জমির মাটি কাটতে শুরু করে। এ সময় জমির মালিক শাহজাহান হাসিব গংদের বাঁধা দিলে তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। ওই সময় শাহজাহানের নাতনি শিলা মনি (১৪) সেখানে ছুটে গেলে তাকেও মারধর করে আহত করেন হাসিব গং। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাহজাহান ও শিলা মনিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসিব গংদের হামলায় শাহজাহানের মাথায় ও হাতে দায়ের কোপে মারাত্মক জখম ও শিলা মনির শরীরে ফুলা জখম হয়।
এ ঘটনায় আহত শাহজাহানের স্ত্রী হারেফা বেগম বাদী হয়ে হামলাকারী হাসিব, নুর মোহাম্মদ, লুৎফর, আজিজুলের বিরুদ্ধে বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
খুলনা বিআরটিএ প্রশিক্ষণ কেন্দে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার সকাল ৯ টায় খুলনা বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্রে , পেশাজীবী গাড়ি চালকদের নিয়ে সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএ প্রধান পরিচালক মোঃ মাসুদ আলম। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সড়ক দুর্ঘটনারোধে দিক নির্দেশনা দেন খুলনা বিআরটিএ র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ। উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ ইন্সপেক্টর কামরুজ্জামান, খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা: কামাল হোসেন, বিআরটিএ কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক তপন কুমার, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক মিলন কুমার প্রমুখ।
নৌকা প্রতীকের পক্ষে শেখ হাসান ইফতেখার চালুর গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ করেছে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ হাসান ইফতেখার চালু। গতকাল বুধবার দিনব্যাপী ওয়ার্ডের ইসলামিয়া কলেজে রোড, বয়রা মেইন রোড খালিশপুর থানাধীন কলেজ মোড়, নুর নগর, নুরনগর মুন্সি পাড়া এলাকায় নৌকা প্রতীক এবং নিজের ঠেলাগাড়ী প্রতীকের গণসংযোগ করেন।
এসময়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগ কালে ১৬নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তেরখাদায় ছাত্রলীগ নেতার পিতার কবর জিয়ারত করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ ফজলে রাব্বি বাধনের পিতা খুলনার ঐতিয্যবাহী বিদ্যাপীঠ খুলনা জেলা স্কুলের সাবেক শিক্ষক আকরামুজ্জামান এর করব জিয়ারত করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন, ডাঃ আরশিল আজিম, মোঃ আলামিন এহসান, চিশতি নাজমুল বাসার, আহসান আহমেদ পাভেল, আনিসুল হক, হোসাইন আহমেদ, আকিব, মিলন শেখ, মাসুদ রানা, রায়হান গোলাপ প্রমুখ।
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ঘাতক ট্যাংক লরি আটক
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ট্যাংক লরি চাপায় রনি ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের প্রধান সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ইসলাম রাজশাহীর কাটাখালী পৌরসভার এমাদপুর গ্রামের মনিরুল ইসলামের পুত্র। এ ঘটনায় ট্যাংক লরিটি আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন রনি ইসলাম। এ সময় যশোরগামী একটি ট্যাংক লরি তাকে চাপা দিলে সে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত রনিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ- দারাঈন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রনিকে হাসপাতালে আনার কিছু সময় পরেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্যাংক লরিটি আটক করেছে পুলিশ।
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এমন প্রশ্ন নিয়ে শফিকুল ইসলাম মধু
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ দলীয় প্রতীক লাঙ্গলের প্রচারণায় জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু । খুলনা মহানগরীর ১ ও ২ নং কাস্টম ঘাট, ২২ নং ওয়ার্ড সহ নয়াবাটি, খালিশপুর সুপার মার্কেট, চিত্রালি বাজার, পিপলস মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
বুধবার (৩১মে) সকাল ১০ঘটিকায় নগরীর ১ও ২ নং কাস্টম ঘাট সহ নয়া বাটি খালিশপুর সুপারমার্কেট চিত্রালী বাজার পিপলস মোড় খুলনা জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী সফিকুল ইসলাম মধু তার দলীয় লাঙ্গল প্রতীক নিয়ে জনসংযোগ ও পথসভা শুরু করেন। খালিশপুর সুপার মার্কেট সহ খালিশপুর বাজারের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
শফিকুল ইসলাম মধু বলেন, খুলনা মহানগরের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প কিছু নাই। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন এই নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এ বিষয় নিয়ে সাধারণ মানুষ ভয় পাচ্ছে মুখ খুলতে পারছে না। আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেছিলাম তিনি আমার প্রশ্নের উত্তরে জবাব দিলেন এবারের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবে বলে আমার বিশ্বাস এবার নির্বাচনে আমি মেয়র নির্বাচিত হব ইনশাল্লাহ।
পথসভা ও জনসংযোগের সময় উপস্থিত ছিলেন গাউছুল আজম, আশফাকুল ইসলাম সেলিম, প্রিন্স হোসেন কালু, মোল্লা সাইফুল ইসলাম, রিপন শেখ, আকরামুজ্জামান খান, রাজ্জাক হাওলাদার, বাবুল হাসান, মাসুদ হাসান, খান মাহতাব উদ্দিন, তাইজুল ইসলাম, দিলরুবা খাতুন, মোঃ মিলন খান, রেবেকা খানম, কামাল হোসেন সেন্টু, চৌধুরী আজিজুল হক মনি, এস কে রব, মোঃ জাকির ফারুক, মোল্লা রাজ্জাক, খান শহিদুল ইসলাম, মিন্টু গাজী প্রমূখ।
মেয়র নির্বাচিত হলে শুধু দূর্নীতি দমন নয়, দূর্নীতি নির্মূলকরা হবে- আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল বলেন, “নাগরিক জনপ্রশাসন হিসেবে সিটি কর্পোরেশনে সুশাসনই প্রধান বিবেচ্য। কারণ সুশাসন না থাকলে সম্পদ, দক্ষতা, জনবল সবই নেতিবাচক উপাদানে পরিণত হয়। তারপরেও আজকের অবস্থার জন্য মূলত দায়ী সুশাসনের অভাব। আমি মেয়র নর্বাচিত হলে প্রথম যে কর্মসূচি বাস্তবায়ন করা হবে তা হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও খোলাফায়ে রাশেদা থেকে প্রাপ্ত সুশাসন নিশ্চিত করা।
তিনি বলেন, কেসিসি’র মেয়র নির্বাচিত হলে শুধু দূর্নীতি দমন নয়, দূর্নীতি নির্মূলকরণ কর্মসূচী গ্রহণের মাধ্যমে যে কোন মূল্যে কেসিসিকে দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ ও টেন্ডারবাজী মুক্ত করে সর্বোচ্চ নাগরিক সেবা প্রদান করবো, ইনশাআল্লাহ।
গতকাল ৩১ মে মঙ্গলবার সকাল থেকে নগরীর খানজাহান আলী ও দৌলতপুর থানার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভায় তিনি নাগরিক সেবা প্রদানে নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে বলেন আমি নির্বাচিত হলে, মানবিক কারণে পায়ে চালিত রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে। ব্যাটারী চালিত রিক্সা, ইজি-অটোবাইক এবং জ্বালানি তেল চালিত মাহেন্দ্রা সহ অন্যান্য হালকা যানসমূহের লাইসেন্স ফি অর্ধেক করা হবে। উক্ত লাইসেন্স শুধুমাত্র প্রকৃত ড্রাইভারগণকেই প্রদান করা হবে। খুলনা সিটির বিভিন্ন গাড়ীর স্ট্যান্ড ও মালামাল উঠা-নামার ঘাট সমূহে সকল ধরণের চাঁদাবাজী বন্ধ করা হবে। ৩০% হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করা হবে।
আব্দুল আউয়াল আরো বলেন, কেসিসি’র বর্ধিতকরণ প্রকল্পে যে সকল নতুন এলাকা সমূহ যুক্ত করা হয়েছে, সে সকল এলাকার হোল্ডিং ট্যাক্স ৫ (পাঁচ) বছরের জন্য মওকুফ করা হবে। তাদের পানির লাইন বিনা খরচে প্রদান করা হবে।
অগ্রাধিকার ভিত্তিতে নতুন এলাকার রাস্তাঘাট ও স্যুয়ারেজ লাইন মানসম্মতভাবে স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ করা হবে ।
টেকসই ও উন্নত রাস্তা-ঘাট নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। কেসিসিতে টেন্ডার হবে কিন্তু টেন্ডারবাজি হবে না। ই-টেন্ডারিং চালু করা হবে। কেসিসির সামগ্রিক আয়-ব্যয়ের রিপোর্ট প্রতিবছর প্রকাশ করা হবে ।
গনসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম,সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়ক এম এ সাদীসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে ৩০ মে দুপুর ১২ টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান। সভায় প্রধান বক্তা ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস। কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ এমদাদুল হকের পরিচালনায় বক্তৃতা করেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ আব্দুস সালাম, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মো. জাহিদুল ইসলাম, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, আতাউর রহমান মোড়ল, মো. রফিকুল ইসলাম মাস্টার, আবুল কালাম আজাদ, শেখ তৈয়বুর রহমান, রুমি শিকদার, মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মো. মিজানুর রহমান, আজমল হোসেন, শফিকুল ইসলাম, মোল্লা সোহাগ, শেখ সেলিম আহমেদ, শওকত হোসেন হিট্ট, আনোয়ার হোসেন, মোল্লা সোহরাব হোসেন, মামুন সেখ, শহিদুল ইসলাম সোহেল, শরীফ ওবায়দুর রহমান চয়ন, মোল্লা শরিফুল ইসলাম, আল মামুন জুয়েল, আল আমিন হাওলাদার, হেলাল শরীফ, মেহেদী হাসান বাপ্পি, মাসুম খান, মাসুম বিল্লাহ, আব্দুস সামাদ মাস্টার, শিরিনা বেগম, চমন আক্তার, মলি চৌধুরী, কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, ইলিয়াস সরদার প্রমূখ।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ৩০ মে দুপুরে শিরোমণি বৈশাখী সুপার মার্কেট চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ আব্দুস সালাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম জহির, মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ বদরুল আলম খান, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বেগ তানভীরুল আজম, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব মোঃ আবু সাঈদ হাওলাদার আব্বাস। গিলাতলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মাস্টারের পরিচালনায় বক্তৃতা করেন, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোঃ ইমদাদুল হক, মিনা মুরাদ হোসেন, ফকির রবিউল ইসলাম, মো. সরোয়ার হোসেন, ফকির শরিফুল ইসলাম,শাফি মেম্বার, শেখ আলমগীর হোসেন,শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোল্লা শরিফুল ইসলাম, আব্দুস সামাদ মাস্টার, মো. হাদিউজ্জামান, শওকত হোসেন হিট্টু, ইলিয়াস সরদার, আসলাম হোসেন, মো. বাচ্চু, মো. সাহেব আলী প্রমুখ।
৬নং ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গিলাতলা ৬নং ওয়ার্ড বিএনপি’র ও অংগ সংগঠন বিএনপি’র উদ্যোগে গিলাতলা গফ্ফারফুড মোড়ে মাগরিববাদ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সদস্য শেখ আনোয়ার হোসেন ও সাইফুল্লাহ তারেকের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন, এনামুল হাসান ডায়মন্ড, মোঃ জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, জাহাঙ্গির হোসেন খোকা, সেলিম আহম্মেদ, মোল্লা সোহাগ হোসেন, হেলাল শরিফ, কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন বাবু, যুবদল নেতা মাছুম খান, মোঃ বাপ্পি, মোল্লা লোকমান হোসেন, খলিলুর রহমান , শাহাজামাল মোল্লা মোঃ আজম, শেখ জিয়াউর রহমান, ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, মোঃ তাজিম , মোঃ জুয়েল, প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হযরত মুফতি মাওলানা আবুল বাশার জিহাদী।
জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা
বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩০ মে বিকাল সাড়ে ৫ টায় মহেশ্বরপাশা বাজার মোড়ে আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম নান্নুর পরিচালনায় বক্তৃতা করেন শেখ মোশারফ হোসেন, মীর কায়সেদ আলী, শেখ ইকবাল হোসেন, ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মোল্যা মুজিবুর রহমান, আবুল কালাম সিকদার, শরিফুল ইসলাম, আকরাম হোসেন, আব্দুর রব মুন্সি, আব্দুল জলিল হাওলাদার, মাসুদুল হক মাসুম, মুজিবর রহমান, সাইফুল ইসলাম, আইনাল হোসেন, শরিফুল আনাম, সৈয়দ গাজী, রিপন হাওলাদার, আসাদুর রহমান, ইকবাল হোসেন, নাজমুল হোসেন, আরিফ হোসেন, সালেহ আহম্মদ, ফারুক হোসেন, মো. সাগর, আব্দুল বারেক, সেলিম মোল্যা, আলী গাজী, হারুন অর রশিদ, ইউনুস আলী, মাহাবুব আলী বাকি এছাড়া জোহর বাদ রেলিগেট বায়তুল এলাহী জামে মসজিদে , বাদ আছর আলীয়া মাদ্রাসা মসজিদ , বাদ মাগরিব মানিকতলা দারুসসালাম মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ীগেটে কেসিসি মেয়র প্রার্থী আব্দুল খালেক এর পক্ষে বেগ লিয়াকত আলীর নেতৃত্বে গনসংযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী (নৌকা প্রতীক) আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর পক্ষে গণসংযোগ করেছেন , খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ফুলবাড়ী গেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী । গতকাল তার নেতৃত্বে সন্ধ্যায় ফুল বাড়ীগেট বাজারের ফুলবাড়ী গেট বাস স্ট্যান্ড, জনতা মার্কেট, টিবি হাসপাতাল রোড, রংমিল রোড সহ বাজার এলাকায় মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন মোল্লা আবুল কালাম আজাদ, মোহাম্মদ নজরুল ইসলাম, আজিম শেখ, মানিক ঘোষ, সহ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।
খানজাহান আলী থানা ছাত্রদলের দোয়া মাহফিল ও তাবারক বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে গতকাল বাদ আছর ফুলবাড়ীগেটস্থ দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও তাবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিপ্লবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায় কমিটির সদস্য খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন সেতু, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদুল হক, যোগীপোল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সেলিম আহমেদ, এসময় উপস্থিত ছিলেন ,হেলাল শরীফ, মোল্লা সোহাগ হোসেন, মোল্লা সোহরাব হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলাম সদস্য সচিব মো বিল্লাল হোসেন, আল মামুন জুয়েল, শাহরিয়ার খান মাসুম, মেহেদী হাসান বাপ্পি, শামীম আহমেদ মো জুয়েল হাসান, জাহিদুল ইসলাম, খানজাহান আলী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হায়াত শুভ, মেহেদী হাসান ফয়সাল আহমেদ, সাইফুল্লাহ তাজিম, সিয়াম হোসেন, মামুনুর রশিদ মুন্না স্বাধীন মির্জা ,মোহাম্মদ হোসাইন ,মোহাম্মদ আলমগীর হোসেন ,ইমন, জিএম মনজুর আলম, ইনসান মল্লিক,শেখ শাহেদ আহমেদ, শেখ রাব্বি ,রাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, ফারহান সাব্বির, মোহাম্মদ আরিফ,রিয়াদ হোসেন, আশিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
প্রফেসর ড. ইউসুফ আব্দুুল্লাহ “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অব মার্কেটিং” উপাধিতে ভূষিত
খবর বিজ্ঞপ্তি
দেশ ও বিদেশে মার্কেটিং শিক্ষায় অসামান্য সুনাম অর্জন এবং অনন্য অবদান রাখায় সম্প্রতি কটলার ইম্প্যাক্ট ইন কর্পোরেটেড কানাডা’র এর পক্ষ থেকে, “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অব মার্কেটিং” উপাধিতে ভূষিত হয়েছেন ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। বর্তমানে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের আইবিএ’র ইন্টারন্যাশনাল বিজনেস ও মার্কেটিং এর অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রফেসর ইউসুফ আব্দুল্লাহ ব্যবসা প্রশাসন, মার্কেটিং শিক্ষা, শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক জগতের লব্ধ অভিজ্ঞতা সম্পন্ন একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি আধুনিক মার্কেটিং -এর জনক প্রফেসর ফিলিপ কটলারের সাথে বিগত ৪ বছর ধরে কটলার ইমপেক্ট এবং ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-এর গ্লোবাল এডভাইজার হিসেবে কাজ করে যাচ্ছেন।
৩০ বছর ধরে প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বাংলাদেশে আধুনিক মার্কেটিং সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় করার চেষ্টায় তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মডার্ন মার্কেটিং (বিআইএমএম) এর মাধ্যমে নিরলসভাবে কাজ করছেন। ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-এর এডভাইজার হিসেবে, বাংলাদেশে এথিকাল মার্কেটিং, সাপ্লাই চেইন, সার্কুলার ইকোনমির মতো সমসাময়িক অনেক বিষয়ে তাঁর অবদান উল্লেখযোগ্য।
সূচনালগ্ন থেকে এই প্রথম পুরো বিশে^ একজন বিশিষ্ট শিক্ষাবিদকে সম্মানজনক উপাধিটি প্রদান করা হয়েছে। এই দুর্লভ প্রাপ্তি প্রফেসর ইউসুফ আব্দুল্লাহ ও তাঁর অনুসারিদের আরও বেশি উদ্যোমী ও নিবেদিত করবে।
উল্লেখ্য, গত ২২মে, ২০২৩ ঢাকা শেরাটনের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত মডার্ন মার্কেটিং কনক্লেভে-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সী, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম.এ. মান্নান, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও কটলার ইম্প্যাক্ট ইন কর্পোরেটেড, কানাডার চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ড. ফাহিম কিবরিয়া এর উপস্থিতিতে সম্মানজনক উপাধিটি প্রদান করা হয় ।
বাগেরহাটে ৪ দফা বাস্তবায়নের দাবীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের মানববন্ধন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুর রহমান, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রমান, যুগ্ন সদস্য সচিব আঞ্জন কুমার দাসসহ আইডিইবি বাগেরহাট জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জনা মতিউর রহমান এবং কাউন্সিলর কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রকৌশল বিভাগে কর্মরত সদস্য প্রকৌশলী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ, এসএসসি (ভাক) হাইস্কুলে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ, মেরীন একাডেমীতে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ এবং পলিটেকনিক ছাত্র ও সদস্য প্রকৌশলী শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট বাস্তবায়নের দাবি জানান বক্তারা। তারা বলেন ডিপ্লোমা প্রকৌশলীদের ৪ দফা দাবী বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখ জনক এটা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার সদস্যবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারনলিপি প্রদান করেন।
বাগেরহাটে চুরি ও হারিয়ে যাওয়া অর্ধশত মুঠোফোন উদ্ধার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে বিভিন্ন সময় হারানো ও চুরি হওয়া ৫০ টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার (৩১ মে) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত মুঠোফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার কে এম আরিফুল হক। এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রাসেলুর রহমান, ডিআই-১ পুলিশ পরিদর্শক বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক নিশি কান্তসহ মুঠোফোন মালিকগন উপস্থিত ছিলেন।
হারিয়ে ও চুরি যাওয়া মুঠোফোনের জন্য করা সাধারণ ডায়েরী সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা। জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ফোন ফিরে পাওয়া নাগরিকরা।
শরণখোলা উপজেলার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ফোন হারিয়ে যাওয়ার পরে, থানায় জিডি করেছিলাম। অনেক হয়, কোন খোজ খবর না থাকায় ভাবছিলাম আর কখনও ফোন খুজে পাব না। গতকাল রাতে পুলিশ অফিস থেকে ফোন দিয়ে জানানো হল, আমার মুঠোফোন উদ্ধার হয়েছে। ফোনটি পেয়ে খুব খুশি।
আমেনা বেগম নামের এক নারী বলেন, জিডি করা থেকে শুরু করে, ফোন উদ্ধারের পরে আমার হাতে হস্তান্তর পর্যন্ত কোন প্রকার হয়রানি বা টাকা পয়সা খরচ হয়নি আমার। কাউকে দিয়ে সুপারিশও করানো লাগেনি। আমার ফোনটি উদ্ধার করে দেওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে বিভিন্ন এলাকা থেকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে ৫০ টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এইসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় মূল্যবান মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে মানুষদের আরও সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও মানুষের সেবা দানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা অনেকগুন বৃদ্ধি পেয়েছে। এর আগে একাধিকবার মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছিল।
রামপালে তক্ষকসহ ৪ প্রতারক আটক,ভ্রাম্যমান আদালতের ৬ মাসের দন্ড
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে কথিত শতকোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আটককৃতরা হলো, খ্লুনার রূপসা উপজেলার মৃত সিরাজুল ইসলামের পুত্র আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের পুত্র মো. সাগর (২৫), একই জেলার দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বিভাষ মন্ডলের পুত্র দেবাশীষ মন্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের সিরাজ্লু ইসলামের পুত্র মহিদুল ইসলাম (৩৫)।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় এসআই খন্দকার মবিন ও এসআই দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। ওই সময় একটি তক্ষকসহ চার প্রতারককে আটক করা হয়। পরে বুধবার সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদন্ড প্রদান করেন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাটে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে পৃথকভাবে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টায় বাগেরহাট শহরের থানা মোড় ও সরুই এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ মুজিবর রহমান। এসময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড.শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এসকেন্দার হোসেন, মাহফিজুর রহমান।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে সরুই জেলা বিএনপির দলীয় কার্যালযয়ে পৌর বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলীর সভাপতিত্বে দোয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, নির্বাহি কমিটির সদস্য এ্যাড.ওয়াহিদুজ্জামান দিপু,বাগেরহাট সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরো, কচুয়া থানা বিএনপির সাবেক সভাপতি হাজরা জাহিদুর ইসলাম পান্না, শ্রমিকদলের সভাপতি সরদার আতিয়ার হোসেন, সেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আছাদুজ্জামান সৌদি,কৃষদদলের আহবায়ক আসাফ উদ দৌলা জুয়েল,যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, যুবদলের সাবেক সাধারন সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, জেলা মহিলদলের সভাপতি সাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা,ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন সবুজ, সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ,পৌর যুবদলের আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব ওমর আলী মুন্ন্া, বিএনপি নেতা এ্যাড. সাজ্জাত হোসাইন,সাদ্দাম হোসেন, হাবিবুল্লাহ অহিদ, মাছুম বিল্লা, আসাদুজ্জামান , ফেরদাউস বাপ্পি প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, এই সরকার সারা বাংলাদেশকে একটি রাষ্ট্রীয় কারাগারে রূপান্তরিত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই ছিলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী। বাংলাদেশের ১৮ কোটি মানুষের অন্তর অন্ত স্থলের মধ্যমণি। তাকে সাজানো মামলা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। মৃৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে তাকে। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জেলে পুরে রেখেছেন। বাড়িছাড়া করে রেখেছেন। এর জবাব ইনশাল্লাহ দিতে হবে একদিন।
তিনি আরো বলেন, সময় এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে যে কর্মসূচি ঘোষণা করা হবে। সকল কর্মসূচিকে বাস্তবায়িত করতে হলে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে। ফয়সালা হবে রাজপথে। আজকে শুধু বিএনপির একার কষ্ট উপলব্ধি করার সময় নেই। সারা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে এই সরকার। সবাইকে ঝাপিয়ে পড়তে হবে আন্দোলনে। একদফা আন্দোলন বাস্তবায়িত করতে হলে রাজপথে ঝাপিয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই। দেশটাকে সরকার বারোটা বাজিয়ে ফেলেছে। আর বসে থাকার সময় নেই। আমাদের চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে দেশান্তর করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এবং তাকে বাংলার মসনদে প্রতিষ্ঠিত করার আন্দোলন দশদফাকে বাস্তবায়িত করা, রাষ্ট্র মেরামত করার আন্দোলন। সব আন্দোলন শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়েই শেষ হবে। শেখ হাসিনার সরকার পালাবার পথ পাবে না।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাগেরহাটে ছেলের মুক্তি চেয়ে শতবর্ষী পিতার সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে পুত্রের যাবজ্জীবন সাজা থেকে দ্বায়মুক্ত ও বেকসুর খালাস চেয়ে রাষ্টপতির কাছে আবেদন করেছে বৃদ্ধ পিতা নিরাঞ্জন বালা (৯২)। বুধবার (৩১ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে বলেন, আমার এক মাত্র পুত্র নিখিল বালা ওরয়ে ভোলার বিরুদ্ধে গত ৩০ জানুয়ারী ২০০২ সালে মোল্লাহাট থানায় গুরুদাশ হীরা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) আইনে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা আমার পুত্রকে একমাত্র আসামী করে তদন্ত রিপোট দাখিল করেন। উক্ত মামলায় নারী ও শিশু নিযাতন দমন ট্রইবুনালের বিচারক ২৬ ফেব্রুয়ারী ২০০৪ সালে আমার পুত্রকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে। উক্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের ক্রিমিনাল আপিল ৫৮১/০৪ দাখিল করেন। উক্ত কোর্টে নিম্ন আদালতের রায় বহাল রেখে আদেশ প্রদান করেন। পরে সুপ্রিম কোর্টের এ্যাসিলেট ডিভিশনে ক্রিমিনাল পিটিশন লিভ টু আপিল ৪৫০/০৬ দায়ের করলে আদালত তার যাবজ্জীবন সাজা প্রদান করেন। পরে মহামান্য রাষ্টপতির কাছে প্রাণ ভিক্ষা সহ মামলার দ্বায় থেকে অব্যাহতি প্রথনা করে গত ০৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাগেরহাট জেলা কারাকতৃপক্ষের মাধ্যমে ৫৬৯ ধারায় আবেদন করেন, যাহার স্বারক নং- ৪৩/৭৭। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে বিষটি দ্রুত বিবেচনার জন্য প্রধানমন্ত্রি ও রাষ্টপতির দৃষ্টি আকর্ষন করেছেন নিরাঞ্জন বালা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্ত নিখিল বালা ওরয়ে ভোলার পুত্র নিউটন বালা, মাতা ভানু মতি বালা, ভগ্নিপতি রবিদাশ মন্ডল, ভাগ্নে রথিন্দ্র নাথ মন্ডল।
ইন্দুরকানীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
“তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্য সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৩ উপলক্ষে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্ট এর সহায়তায় উপজেলার সদর রোডস্থ এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় দিবসের প্রতিপাদ্য, তাৎপর্য ও উদ্দেশ্য পাঠ করেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু। কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, উপজেলা দুদক কমিটির সাধারন সম্পাদক ও ইন্দুরকানী এম ইউ পাইলট মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন গাজী, বিআরডিবি সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান, সাংবাদিক আলমগীর কবির মান্নু, ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। বক্তরা তামকজাত দ্রবের ক্ষতিকারক দিক সমূহ তুলে ধরে অভিভাবকদের সচেতন হওয়ার কথা বলেন। অবস্থান কর্মসূচীতে স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচী শেষে জেটের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
গণসংযোগ, পথসভা ও মতবিনিময়ে তালুকদার আব্দুল খালেক
কর্মসংস্থান সৃষ্টির কাজ শেষ করতে আমাকে আরেকবার সুযোগ দিন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমি নির্বাচিত হলে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করবো। আওয়ামী লীগ সব সময়ই এই দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। আমি ওই দলের একজন সদস্য হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সেই কাজটিই করবো। তিনি আরো বলেন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে আমি এ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি স্থাপনে কাজ করেছি। আজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তরুণ সমাজের কর্মস্থানের জন্য এই কাজগুলি করেছি। এই সকল কর্মসংস্থান সৃষ্টির সব কাজ এখনও শেষ করতে পারি নি। আমাকে আরেকবার সুযোগ দিলে আমি যত অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দিবো, ইনশাল্লাহ।
গতকাল বুধবার নগরীর ২১, ২২ ও ২৩নং ওয়ার্ডে এবং ডাকবাংলো এলাকা দিনের প্রথমার্ধে এবং বিকালে নিরালায় খুলনাস্থ ডুমুরিয়াবাসির সাথে মতবিনিময় ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাজী বেলায়েত হোসেন, হালিমা ইসলাম, আলী আজগর মিন্টু, কাজী আবুল কালাম আজাদ বিকু, ফকির মো. সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, মো. সফিকুর রহমান পলাশ, রোকেয়া রহমান, তাজুল ইসলাম, সাজ্জাদুর রহমান সাজু, রিয়াজ মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম। অপর দিকে বিকাল ৬টায় হোটেল কদর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গণসংযোগ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, জাহিদুল হক, মো. মোতালেব মিয়া, শেখ জাহিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মঈনুল ইসলাম নাসির, টি এম আরিফ, মো. জাকির হোসেন। এদিকে বিকাল ৫টায় মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নিরালায় ডুমুরিয়াবাসির সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন, মোস্তফা কামাল খোকন, শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, মোস্তফা সরোয়ার, খান শাকুর আহমেদ, সরদার আব্দুল গনি, ডা. হিমাংশু বিশ্বাস, হযরত শেখ, নারায়ন মল্লিক, রামপ্রসাদ জোয়াদ্দার, আসফর হোসেন জোয়াদ্দার, শেখ রবিউল ইসলাম, আদিত্য মণ্ডল, শেখ আকরাম হোসেন, উবায়দুল ইসলাম, সিরাজুল ইসলাম বিশ্বাস, নজরুল ইসলাম সরদার, হাসনা হেনা, শামীম সরদার, হালিম মাঝি, নাসির গাজী, লাভলু সরদার, শাহীন হালদার, আশরাফুল আলম রাজু, শাহবুবুল আলম খালিদ, দাউদ আলী সহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগ, পথসভা ও মতবিনিময়ে বাবুল রানা
আস্থার জায়গা থেকে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় জনগণ নৌকায় ভোট দেয়ার সংকল্প করেছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, নির্বাচন হচ্ছে আস্থা বিষয়। ভোটারদের প্রতি সেই আস্থা সৃষ্টি করতে হবে। আর ভোটাররা এখন ভোট দিতে আস্থা ফিরে পেয়েছে। সেকারনেই তারা সব কিছুকে ছাপিয়ে সংকল্প করেছে ভোট কেন্দ্রে যাওয়ার। তিনি আরো বলেন, আজ সাধারণ ভোটাররা আওয়ামী লীগ তথা শেখ হাসিনার প্রতি আস্থা ফিরে পেয়েছে। সঙ্গত কারনে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের আমানত পবিত্র ভোট দিয়ে সেই আস্থার বাস্তবায়ন ঘটাবে। তিনি বলেন, ভোটাররা আজ মনে করে শেখ হাসিনার কাছে দেশ, গণতন্ত্র ও সংবিধান সুরক্ষিত। সেই আস্থার জায়গা থেকে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় জনগণ ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দেয়ার সংকল্প করেছে। ইনশাল্লাহ ১২ জুনের নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশ ও জাতির উন্নয়নে পুনরায় কাজ শুরু করবেন।
গতকাল বুধবার দিনব্যাপী সদর থানার ২৪, ২৭, ২৮ ও ৩০ নং ওয়ার্ডে, সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডে এবং দৌলতপুর থানার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ ডন, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, মো. শহীদুল ইসলাম বন্দ, মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, এস এম আকিল উদ্দিন, দাউদ হায়দার, মো. রফিউদ্দিন আহমেদ, বাবুল সরদার বাদল, মহাসিনুর আফরোজ, দিলীপ রায়, এ্যাড. ফারুক হোসেন, মো. লিটন, আব্দুর রউফ মোড়ল, শেখ ওহিদুজ্জামান, মো. মফিজুর রহমান হিরু, হারুনুর রশীদ, মনিরুল ইসলাম তরফদার, জাফর ইকবাল মিলনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনায় রূপান্তর-এর আয়োজনে ৫জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর পরিচালিত “শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের পক্ষ থেকে শনিবার খুলনা বিভাগের ৫টি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলের মিলনায়তনে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
রূপান্তর-এর বাস্তবায়নে এবং উন্নয়ন সহযোগী ইউএসএইড এবং আইআরআই-এর সহযোগিতায় এ প্রকল্পের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে খুলনা ও বরিশাল বিভাগের রাজনৈতিক দলগুলোর সাথে নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং রূপান্তর-এর পিস কন্সোর্টিয়ামের প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের জন্য দিনব্যাপী এ প্রশিক্ষণে জনঘনিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে সেশনে আলোচনা করা হয়।
দাকোপে জেলে কার্ডের ২৩ বস্তা ত্রানের চালসহ তিনজন আটক
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে সুতারখালী ইউনিয়নের জেলে কার্ডের ২৩ বস্তা সরকারী ত্রানের চালসহ ৩ জন হাতে নাতে আটক হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নলিয়ানের কোষ্টগাড অফিসের দক্ষিণ পার্শ্বে গোলাপ সরদারের মাছের ঘের সংলগ্ন শিবসা নদীর তীর থেকে এ চাল আটক করে। এসময়ে একটি ট্রলারও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, নলিয়ান এলাকার আবু বক্কও সিদ্দীকের ছেলে ট্রলার মালিক আছাবুর রহমান (৩০), আব্দুল হক সানার ছেলে জাহাঙ্গীর সানা (২৯), ছালাম গাজীর ছেলে উজ্জ্বল গাজী (২৮)। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এ চাল সংশ্লিষ্ট ইউপি সদস্য জাহিদ হাসান ফকিরের এবং ট্রলার মালিক ও কর্মচারীর সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তা ছাড়া জেলেদের মাঝে বিতরনের সময়ে চাল কম দেওয়া হয়েছে।
এবিষয়ে ইউপি সদস্য জাহিদ হাসান ফকির বলেন, এ চালের বিষয়ে আমি কিছুই জানি না। আমার প্রতিপক্ষরা আমার মানসম্মান খুন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জল কুমার দত্ত বলেন, আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষ হলে সকলকে জানানো হবে।
রামপালে ইয়াবা ডিলার ব্লাক টিপুসহ আটক -২
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ডিলার টিপুসহ ২ জনকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। জানাগেছে, মঙ্গলবার রাত পৌনে ৮ টার সময় উপজেলার ভাগা সুন্দরবন মহিলা কলেজের গেটের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে মো, টিপু সরদার ওরফে ব্লাক টিপু (৪০) ও তার সহযোগী শেখ ফয়সাল (২৫) ইয়াবা বিক্রি করছিল। আটককৃতরা হলো, উপজেলার শ্রীফলতলা গ্রামের শাহিদ সরদারের পুত্র মো. টিপু সরদার ওরফে ব্লাক টিপু ও বাগেরহাট সদরের খেগড়াঘাট গ্রামের মৃত আব্লু কাসেমের পুত্র শেখ ফয়সাল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাগা মহিলা কলেজের সামনে থাকে এসআই খন্দকার মবিন সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করেন। এ সময় তাদের শরীর তল্লাসি করে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোন মাদক কারবারি এলাকায় থাকতে পারবে না। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
হত্যা মামলায় নিহতের ছেলে ও ভাইয়ের যাবজ্জীবন
যশোর অফিস।।
যশোর সদর উপজেলার জোড়াদাহ গ্রামের শামসুর রহমান খোকা হত্যা মামলায় তার ছেলে ও ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় দেন। বিশেষ দায়রা জজ আদালতের পিপি সাজ্জাদ মোস্তফা রাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিপ্রাপ্তরা হলেন- নিহত খোকার ছেলে মোশারেফ হোসেন ও ভাই তাহের আলী।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১১ মে রাতে খোকাকে সালিশের জন্য প্রতিবেশী মেহের আলীর বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে যশোর কোতোয়ালি থানায় জিডি করে তার পরিবার। পরে ২৩ আগস্ট খোকার স্ত্রী ছায়েরা খাতুন নিজের তিন ছেলেসহ আটজনকে আসামি করে আদালতে গুমের অভিযোগে মামলা করেন। আদালতের নির্দেশে অভিযোগটি যশোর কোতোয়ালি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। এরপর পুলিশ তদন্ত করে জড়িত সন্দেহে আজগার আলী ও খোকার ছেলে মোশারেফকে আটক করে।
তাদের মধ্যে আজগার আলীর দেওয়া তথ্য মতে, ২০০১ সালের ৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণ গ্রামের ডা. জিন্নাত আলীর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে খোকার কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ৯ মে মোশারেফ, তাহেরসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করে।
রিপোর্টে উল্লেখ করা হয়, অনৈতিক সম্পর্কের জেরে তিনি হত্যার শিকার হন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি মোশারেফ ও তাহেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর এক বাড়িতে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা গ্রামের আমতলা মোড় এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আনোয়ার হোসেনের স্ত্রী শিউলি খাতুন জানান, তিনি সন্তানদের নিয়ে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে মুখোশ পরা ডাকাতরা বারান্দার তালা কেটে ও ছিটকিনি ভেঙে ঘরে ঢোকে। পরে তার মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকারসহ ফোন সেট ও নগদ ছয় হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এ বিষয়ে কুমারখালী থানার এসআই বিলকিস খাতুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লাফ দিয়ে কাদায় আটকে ২ শিশুর মৃত্যু, গোসল করতে নেমে পায়ে বাঁধে লাশ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে দীঘির পানিতে লাফ দিয়ে কাদায় আটকে সিহাব ও হুসাইন নামে দুই শিশুর মৃত্যু হয়। অন্য শিশুরা গোসল করতে গেলে তাদের পায়ে সিহাব ও হুসাইনের লাশ বাঁধে। মঙ্গলবার দুপুর ২টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সিহাব (৭) দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। সে নুরানি মাদ্রাসার ছাত্র ছিল। নিহত হুসাইন (৮) একই এলাকার হবির ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শিহাব ও হোসাইন ঈশ্বরচন্দ্রপুরে দীঘির পানিতে গোসল করতে যায়। এ সময় দীঘির ওপর থেকে পানিতে লাফ দিলে পানির নিচে কাদার সঙ্গে আটকে যায় তারা। পরে অন্য বাচ্চারা গোসল করতে গেলে পায়ে লাশ বাঁধে। ভয় পেয়ে তারা চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা পানিতে নেমে হুসাইন ও সিহাবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।











































