স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের মে দিবসের র্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্টেশন রোডে এ ঘটনা ঘটে। এ সময় মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে নগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা অভিযোগ করেন, দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি সাত দিন আগে খুলনা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়। অথচ সকাল থেকে বিএনপি অফিসের প্রবেশদ্বারে শত শত পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের আসতে বাঁধা দেওয়া হয়েছে। পরে খুলনা রেল স্টেশন রোডে শ্রমিক দলের র্যালিতে পুলিশ লাঠি চার্জ করেছে। একইসঙ্গে শ্রমিক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। পুলিশের লাঠি চার্জে ১০/১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
ভিডিও:
এ উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলী সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আলম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, আব্দুর রাজ্জাক, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন পরাগ, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন,ফারুক হোসেন, মজিবর রহমান, এমদাদ হোসেন, আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলে শফিকুল ইসলাম শাহিন, মুনতাসির আল মামুন, মহিলাদলের এড. তসলিমা খাতুন ছন্দা, শ্রমিকদল নেতা উজ্জল কুমার
সাহা প্রমূখ। প্রমুখ।
ভিডিও-২
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন সাংবাদিকদের জানান, কোনো ধরণের অনুমতি ছাড়া তারা রাস্তা আটকে কর্মসূচি করছিল। তাদের সরে যেতে বলা হয়েছিল। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।











































