খবর বিজ্ঞপ্তি
নিত্যপ্রয়োজনীয় দব্য মূল্য কমানো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৫ ফেব্র“য়ারি (শনিবার) জেলা সদরে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হবে। কেন্দ্র ঘোষিত এ গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলের লক্ষ্যে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় আগামীকাল বুধবার (২২ ফেব্র“য়ারি) বিকেল ৩টায় প্রেসক্লাব ব্যাঙ্কুয়েট হলে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা/পৌরসভা বিএনপি’র জেষ্ঠ্য পাঁচজন, জেলা অঙ্গ সহযোগী সংগঠনের সুপার ফাইভ, সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/যুগ্ম-আহবায়ক/সদস্য সচিব। সকল উপজেলা ও পৌরসভার অঙ্গ সংগঠনের সভাপতি/ আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব/যুগ্ম-আহবায়কদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।।











































