Home আঞ্চলিক সাংসদ বাবু’র নির্দেশে কৃষকের ধান কেটে দিল যুবলীগ-ছাত্রলীগ

সাংসদ বাবু’র নির্দেশে কৃষকের ধান কেটে দিল যুবলীগ-ছাত্রলীগ

5

স্টাফ রিপোর্টার:


করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়া পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর দোখোলা গ্রামের অসহায় কৃষক রামপ্রসাদ সরদারের প্রায় তিন বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নির্দেশে ও পাইকগাছা উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ আকরামুল ইসলামের নেতৃত্বে সোমবার (১১ মে) কৃষকের জমি থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা।

ধান কাটায় অংশ নেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, মোঃ মাসুদুর রহমান মানিক, চাঁদখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ বারিক গাজী, প্রসেন ঢালী, প্রভাষক মোঃ বাবলুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা মিঠুন দেবনাথ, যুবলীগ নেতা বাপ্পি সরদার, বিশ্বজিত দফাদার, খানজাহান, দেবব্রত মন্ডল দেবু, সাহেব আলী, দিনার, সাইফুল ইসলাম, আঃ হাকিম, তুহিন, সবুজ, ছাত্রলীগের মুক্ত অধিকারী,মোঃ মাহাবুবুর রহমান নয়ন, মোঃ শামিম হোসেন, ইমরান হোসেন রানা, আবু হাসান, ইমরান মালী, বাপ্পি সহ প্রমুখ।