স্টাফ রিপোর্টার।।
পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা পুর্বের ন্যায় বহাল, শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক ও ঈমান আকিদা বিধ্বংসী ডারউইনের বিবর্তবাদ সকল সিলেবাস থেকে বাদ দেওয়ার দাবিতে কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৪ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। গতকাল বিকাল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ জেলা কার্যালয় জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় এ সিদ্দান্ত গ্রহন করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি মাওলানা মোহাঃ মুজিবুর রহমান, আলঃ
মাওলানা মোঃ আবু সাইদ,আলঃ জাহিদুল ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোহাম্মাদ হবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম,মাওলানা মোহাঃ হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোহাম্মাদ হুমায়ুন কবির, মুফতী আব্দুল জব্বার আজমী, মোহাম্মাদ হায়দার আলী, মোহাঃ মেহেদী হাসান,মাওলানা আসাদুল্লাহ হামিদী,আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, সেখ মোহাঃ রওশনআলী,ইঞ্জিনিয়ার সারোয়ার হোসাইন শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও সভায় আগামী ২ জানুয়ারি রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দীয় জাতীয় সম্মেলন সফল করার জন্য বিভিন্ন সিদ্দান্ত গ্রহন করা হয়।











































