Home আঞ্চলিক রূপসায় করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবার ও লক ডাউনকৃত পরিবারের পাশে...

রূপসায় করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের পরিবার ও লক ডাউনকৃত পরিবারের পাশে নগর যুবলীগ

12


স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার রাতে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জরিনা  বেগমের ছেলের নূরে আলম এর নিকট প্রশাসনের মাধ্যমে আর্থিক ও খাদ্য সামগ্রী তুলে  দেওয়া হচ্ছে খুলনা মহানগর যুবলীগের পক্ষ থেকে।  এছাড়ার গত ২২ এপ্রিল মারা যাওয়া নুর আলম খানের পরিবারকেও আর্থিক ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন তিনি। এ সময় নূরে আলম খানের দুই সন্তান করোনা আক্রান্ত হয়। পিতৃহীন এই সন্তানদের সকল ধরনের সহযোগিতা করছেন তিনি। বর্তমানে তারা করোনা থেকে মুক্ত হওয়ার পর্যায়ে রয়েছে।  এছাড়া দেওয়াড়া জড়িনা বেগম ও রাজাপুরে নূও আলম খানের বাড়ির পাশ্ববর্তী প্রায় দেড় শতাধিক লক ডাউনকৃত বাড়ির পরিবারের মাঝে পাঠানো হচ্ছে খাদ্য সামগ্রী। ২৩ এপ্রিল রাজাপুর ও ৩০ এপ্রিল দেয়াড়ার দেড়শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়ার পর বুধবার আবার পনের দিনের খাবার পাঠানো হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, লবন, শ্বাক-সবজি, ফল ও শুকনো খাবার। এ বিষয়ে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ জানান, করোনা আক্রান্ত পরিবারকে আমরা সহযোগিতা করছি। পাশাপাশি লকডাউনকৃত পরিবারকে আমরা সহযোগিতা করছি। যাতে করে তাদের খাবার দাবারে সমস্যা না হয়। এবং খাদ্যের প্রয়োজনে যেন বাইরে তাদের না বের হতে হয়।  নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন জানান, আমরা মহানগরীতে আক্রান্তদের পরিবার ও তাদের লক ডাউনকৃত পরিবারের পাশে দাঁড়িয়েছি। এখন নগরীর পাশ্ববর্তী উপজেলাতেও আমরা করোনা আক্রান্ত ও লক ডাউনকৃত পরিবারের পাশে আমরা দাঁড়াচ্ছি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা দাঁড়াব।


১৪নং ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:


নগরীর ১৪নং ওয়ার্ডে নিম্ম আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বুধবার সকালে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ের সামনে প্রায় অর্ধসহ¯্রাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বতিরণ করা হয়। খাদ্য সামাগ্রীর ভিতর রয়েছে চাল, ডাল, তেল, লবন, আলু। এ সময় উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, নগর যুবলীগের আহবাযক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যুবলীগ নেতৃবৃন্দ জানান, পুরো মহানগরী জুরে তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার অংশ হিসাবে আজ ১৪নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে সকল স্থানেই করা হবে।



দৌলতপুরে যুবলীগের মাস ব্যাপী সবজি বিতরণ

স্টাফ রিপোর্টার:


দৌলতপুরে নগর যুবলীগের সৌজন্যে সবজি বিতরন কাযক্রম চলছে। বুধবার দৌলতপুরের  দেয়ানা উত্তর পাড়া, বড় বাড়ি, মুন্সি বাড়ি ও ঋষি পাড়ায় বিণামূল্যে সবজি বিতরণ করা হয়। নগর যুবলীগের সদস্য মেহেদী হাসান মোড়ল জানান, মাস ব্যাপী খুলনা মহানগর যুবলীগের সৌজন্যে দৌলতপুর থানার বিভিন্ন স্থানে সবজি বিতরণ করা হচ্ছে। এর আগে দেয়ানা মধ্য পাড়া, আবু সড়কে সবজি বিতরণ করা হয়েছে। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনের সহযোগিতায় আমি আমার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই কার্যক্রমে মহানগর যুবলীগ ও স্থানীয় যুবলীগ নেতবৃন্দরা সহযোগিতায় চলছে। পর্যায়ক্রমে থানার বিভিন্ন স্থানে এই কার্যক্রম চলবে।