রূপসা প্রতিনিধিGG
উপজেলা সদরস্থ কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন ও কর্ম সম্পর্কে অনুষ্ঠিত আলোচনা সভায় হামদ, নাত এবং ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার ৩১ অক্টোবর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক চাঁদ সুলতানা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মো. আকরাম হোসেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মারুফ হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন আলহাজ্ব মোবাশ্বের হোসেন, মো. ইসহাক সরদার, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ, সাবেক প্রধান শিক্ষক বাকির হোসেন বাকু, নিগার সুলতানা, শেখ কাজল ইসলাম, সাইফুল ইসলাম, নাসরিন খাতিন, শিরিন আক্তার, রাকিবুল হাসান, মো. সাইদুজ্জামান খান, তাসমিয়া চৌধুরী, ইরানী আপন, রায়েশা হাফিজা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক বাবলু কুমার আঁশ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, তরুন কান্তি পাইক, সীমা পান্ডে, জ্যোৎসা রায়, তাপসী মল্লিক, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন।











































