মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২ জন মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহতরা জানান, একটি বিয়ের বরযাত্রী থেকে বাসে ফেরার সময় গত শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে আজ সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে মিনে বংশের লোক জনের ওপর মোল্যা বংশের লোকজন হামলা চালায়। এসময় উভয় পক্ষের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়।
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ শরিফ হাসান জানান, আহতরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































