Home আঞ্চলিক নৌবাহিনীর ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ

নৌবাহিনীর ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ

5

স্টাফ রিপোর্টার:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে নৌবাহিনী। অসহায় ও দুস্থ পরিবারে ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌছানোসহ জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী ।

এরই ধারাবাহিকতায় নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক চরেরহাট ভাল্লের বিল বস্তি সংলগ্ন এলাকায় ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নৌ ঘাঁটি সোলাম কর্তৃক পুথিমারি এলাকায় ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একইসময়ে বানৌজা আবু উবাইদাহ কর্তৃক দিগরাজ বাজার এলাকায় ১৬০ গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

এসময় ৮৪৮টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা ও ১০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, কুমারখালী, মংলা বন্দর, বুড়িরডাঙ্গা ও চরকানাই এলাকায় টহল পরিচালনা করে।

এ সময় ৩৪৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এসময় কয়েকজন মটর সাইকেল চালকের নিকট হইতে ম্যাজিস্ট্রেট কর্তৃক তিন হাজার তিনশত পঞ্চাশ টাকা জরিমানা করা হয়।