Home আঞ্চলিক মন্দিরের সম্পত্তি ও অর্থ আত্মসাতের অভিযোগ

মন্দিরের সম্পত্তি ও অর্থ আত্মসাতের অভিযোগ

8

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ সদরের উত্তর কাষ্টসাগরা গ্রামের রাধা গোবিন্দ মঠ ও মন্দিরের সম্পত্তি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কমটিরি সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ।

স্থানীয়দের অভিযোগ, মন্দিরের নামে পুকুরসহ বিপুল পরিমাণ জমিজমা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় নিরঞ্জন বিশ্বাস সভাপতি ও স্বপন ঘোষ সাধারণ সম্পাদক হিসেবে কমিটির দায়িত্ব নেন।

উইল অনুযায়ী মন্দিরের সম্পত্তি সেবায়েত ছাড়া অন্য কারও বিক্রির এখতিয়ার নেই। তবে তারা কৌশলে মন্দিরের নামে থাকা কোটি টাকার জমি বিক্রি করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

মন্দিরের সহসভাপতি বিপ্লব গাঙ্গুলি বলেন, ’নিরঞ্জন বিশ্বাস ও স্বপন ঘোষের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মন্দিরের জমিজমা ও আয়-ব্যয়ের অর্থ আত্মসাৎ করেছে। বর্তমানে তারা আবারও সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন।’

তবে অভিযোগ অস্বীকার করে নিরঞ্জন বিশ্বাস ও স্বপন ঘোষ বলেন, ’একটি পক্ষ তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন বলেন, ’এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’