Home আঞ্চলিক নগরীর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিঠু বহিস্কার

নগরীর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিঠু বহিস্কার

661


খবর বিজ্ঞপ্তি।।
দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে মহানগরীর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম মিঠুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। মহানগর বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে মো. রকিবুল ইসলাম মিঠুকে বহিস্কার করেছেন এবং দলের সকলকে তার সাথে কোন ধরণের সম্পর্ক না রাখার আহবান জানিয়েছেন।