মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন সাকিব

5


স্পোর্টস ডেস্ক।।
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও আবেগ প্রকাশ করেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি।’
২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এ ক্রিকেটার জাতীয় দলের হয়ে দেশের পতাকা উড়ানোর যে সুযোগ পেয়েছেন, তার পেছনে মুক্তিযোদ্ধাদের ত্যাগ আর সংগ্রামের অনুপ্রেরণাকে বড় করে দেখেন। তানজিম বলেন,‘বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারাই; যাদের আত্মত্যাগে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ, আর যাদের জন্যই দেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে পতাকা উড়াতে পারছি।’