খুনের নগরী খুলনায় এবার পুত্রের হাতে পিতা খুন

328


স্টাফ রিপোর্টার।।

খুনের নগরীর খুলনায় এবার পুত্রের হাতে পিতা খুন হয়েছে। খুনের ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মাছ ব্যবসায়ীর নাম লিটন।

রিকসা চালক পুত্র আবু বক্কর সিদ্দিক লিমন টাকার জন্য পিতাকে বটি দিয়ে জবাই করে হত্যা করেছে বলে পারিবার দাবি করেছে।

তারা আরও জানান, চারদিন আগে নিহত লিটনের পুত্র লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। হত্যাকান্ডের পর থেকে লিমন ও তার স্ত্রী পলাতক আছে।

খুলনা মহানগর পুলিশসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।