বিনোদন ডেস্ক।।
অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল অভিনেত্রী আনা দে আরমাস হলিউড তারকা টম ক্রুজের সাথে সম্পর্কে রয়েছেন। তাদের বিভিন্ন সময়ে একসঙ্গেও দেখা গেছে। অবশেষে প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আনা। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মহাকাশে বিয়ে করার ইচ্ছে রয়েছে তারকা যুগলের। যদিও এই বিষয়ে এখনো কোন মন্তব্য করেননি তারা। যদিও টম ও আনার বাগদান সম্পন্ন হয়নি। এমনকি তারকা যুগল তাদের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি। তবে আনাকে নিয়ে টম বড় কিছু ভাবছেন বলেই শোনা যাচ্ছে। তারা ‘মিশন ইমপসিবল’-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে চান তাদের বিশেষ মুহূর্ত। জানা গেছে, টম মহাকাশ ভ্রমণ নিয়ে অবসেসড। তাই মহাকাশে বিয়ে বিষয়টি টমকে বেশ এক্সাইটেড করে তুলেছে বলে শোনা যাচ্ছে। স্পেসে গিয়ে শুধু বিয়ে নয়, স্কাই-ডাইভিং নিয়েও প্ল্যানিং করছেন টম। প্রসঙ্গত, চলতি বছরের ৬৩ বছরের টম ক্রুজ এবং ৩৭ বছরের অ্যানার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত জুলাইতে একসঙ্গে তাদের দেখা যায়।











































