স্টাফ রিপোর্টার।।
খুলনায় প্রতিমা বিজর্সন দিতে এসে সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ, আনসারসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলার রপসা উপজেলার জাবুসা মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পুলিশ সদস্য এএসআই আমিনুল ইসলাম (৩৭) আনসার সদস্য তামিম (২৫), গ্রাম পুলিশ ওয়াদুদ শেখ (৪০), সুপ্রিয়া রায় (৪৫) ও মলয় মন্ডল (৩৪)। এদের মধ্যে তামিমের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রূপসার জাবুসা থেকে খুলনাগামী প্রতিমাবহণকারী ট্রাক রূপসা ব্রিজের টোল প্লাজা সংলগ্ন জাবুসা মোড়ে পৌঁছালে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। ট্রাকে থাকা পুলিশসহ ৫জন আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্য ওয়াদুদের অবস্থা আশঙ্কাজনক।

রূপসার জাবুসা ক্যাম্প ইনচার্জ এসআই মোহাম্মদ আক্রামুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি দ্রুত গতি ধাক্কা দিলে ট্রাকের ধাকা প্রতিমাবাহী ট্রাকের নিরাপত্তা থাকা পুলিশ-আনসার সদস্যসহ ৫জন ছিটকে পড়েন। তাদের গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।











































