সদর থানা বিএনপির মতবিনিময়
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তাই তারা নানা ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ এখন সচেতন, কোনো ষড়যন্ত্রই আর সফল হবে না। ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি সর্বদা জনগণের সঙ্গে থাকবে। নির্বাচন বানচালের যারাই চেষ্টা করবে জনগণকে সাথে নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাতে তুহিনের রাজনৈতিক কার্যালয় অনুষ্ঠিত সদর থানা বিএনপির সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, গত ১৬ বছর ধরে এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত।
জনগণের হাতে ব্যালটের ক্ষমতা ফিরিয়ে না দিয়ে মাফিয়া সরকার জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিলো। গণতন্ত্র মানে জনগণের অংশগ্রহণ, কিন্তু এই দীর্ঘ সময়ে দেশে একবারও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিনাভোটে নির্বাচিত, দিনের ভোট রাতে আবার আমি-ডামি নির্বাচনের মাধ্যমে মাফিয়া সরকার ক্ষমতায় ছিলো। ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে না পারায় দেশে হতাশা তৈরি হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে হবে। দীর্ঘ ১৬ বছর মানুষ ভোট দিতে না পারায় দেশে গণতান্ত্রিক শূন্যতা তৈরি হয়েছে।
ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই সফল করতে হলে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে হবে। ভোট কেন্দ্রই হলো জনগণের শক্তির প্রতীক। এবার জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করতে হবে। বিএনপি সবসময় ভোটারদের পাশে থাকবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। শফিকুল আলম তুহিন ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে আনতে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মোঃ নাসির উদ্দিন, গাজী আফসার উদ্দিন মাস্টার, এ্যাড. মশিউর রহমান নান্নু, মোঃ আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম জোয়াদ্দার জলি, মাসুদুল হক হারুন, ইফতেখার হোসেন বাবু, এস এম নুরুল আলম দীপু, মনিরুজ্জামান মনি, মনজুরুল আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সওগাতুল আলম সগির, মোঃ আমিন আহমেদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ বায়েজিদ হোসেন, জামির হোসেন দিপু, মোঃ বাবুল রানা, মফিজুল সর্দার, মেশকাত আলী, মোঃ রফিকুল ইসলাম মাষ্টার, মফিজুর রহমান, শেখ সরোয়ার, সৈয়দ আজাদ হোসেন, মেহেদী হাসান লিটন, এস এম মুরাদ হোসেন প্রমুখ।









































