Home আলোচিত সংবাদ লঘুচাপের প্রভাবে ঝরবে বৃষ্টি, কমবে ভ্যাপসা গরম

লঘুচাপের প্রভাবে ঝরবে বৃষ্টি, কমবে ভ্যাপসা গরম

32


ঢাকা অফিস
শ্রাবণের শেষ মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপটি তৈরি হতে পারে। তবে এর প্রভাব পড়তে পারে খুব কম। লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়ে কমতে পারে ভ্যাপসা গরম।
অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়য়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বান্দরবানে। এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৩৭ মিলিমিটার।