স্টাফ রিপোর্টার।।
খালিশপুর ১০নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক মফিজুর রহমান মাজু বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকায় দলের স্বার্থে তাকে দল থেকে বহিস্কারের দাবি করেছেন ওয়ার্ড বিএনপির ৪১জন সদস্য। এ কমিটির সদস্য হচ্ছে ৭১ জন। এ সংক্রান্ত একটি অভিযোগনামা তারা মহানগর বিএনপির সভাপতি ও সাঃ সম্পাদকের নিকট জমা দিয়েচে। এ সংক্রান্ত মহানগর বিএনপি একটি তদন্ত টিম গঠন করেছেন। তদন্ত টিম প্রধান রেহানা ঈসা বলেন, ১০নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক মাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত চলছে। শিগগিরই প্রতিবেদন দেয়া হবে। এ জন্য তাকে ২/১ দিনের মধ্যে মহানগর কার্যালয়ে ডাকা হবে বলে তিনি জানান।
১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক হিল্টন, জাহিদ হোসেন বাবু, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হাই কালুসহ ৪১ জন সদস্য এ দরখাস্তে স্বাক্ষর করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, “আমরা ১০নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের সাধারণ কর্মী ও শুভাকাঙ্খীগন। ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাজুর বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ ইতিপূর্বে ছাত্রদল করা অবস্থায় মাদকের কারনে দল থেকে বহিস্কার করা হয়েছিল। বর্তমানে একটি মাদক মামলায় মফিজুর রহমান মাজুর সাজা হয়েছে। যা আমাদের দলের জন্য অশুভ সংকেত। মাদক মামলার সাজার খবরটি পত্রিকায় ফলাও ভাবে প্রচারিত হয়েছে। তার নামে ৮/১০টি মাদক মামলা রয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।











































