১২ কেজি এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমলেও খুলনায় কার্যকর হয়নি, ভোক্তাদের ক্ষোভ

23
Spread the love

সৈয়দ রানা কবীর

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে কমল ৭ টাকা ৫৩ পয়সা। চলতি আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ১ হাজার ২৭৩ টাকা। গত জুলাই মাসে দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা। অর্থাৎ আগস্টে ১২ কেজিতে দাম কমেছে ৯১ টাকা। তবে খুলনার বাজারে সোমবার পর্যন্ত তা কার্যকর হয়নি।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানানো হয়েছে। কিন্তু খুলনা শহরের আট থানা এলাকার প্রায় সকল দোকানেই এখনো কর্যকরি হয়নি এই নতুন দাম। নতুন দামে অর্থাৎ ১২৭৩ টাকায় কোথাও বিক্রি হচ্ছে না। মঙ্গলবার সরেজমিনে নগরীর কয়েকটি গ্যাসের দোকান ঘুরে এই দৃশ্য দেখা গেছে।
সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ আছে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়।
বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক বা ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০৬ টাকা ১১ পয়সা। গত মাসে তা ছিল ১১৩ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ এ মাসে কেজিতে দাম কমেছে ৭ টাকা ৫৩ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়।
এ ব্যপারে নগরীর এলপি গ্যাস ডিলার ও বিক্রেতা অনুপম গ্যাস স্টোরের শেখ তোবারক হোসেন তপু বলেন, এখনো তাদের কাছে কোন ঘোষণা আসেনি। সরকারি ভাবে ডিলারদের কাছে নতুন মুল্য আসলে সেই দামে বিক্রি করা হবে বলপ জানান। দৌলতপুরের আরিফ স্টোরের মালিক আরিফ শিকারী জানান, তারা এখনো দাম কমানোর নতুন মুল্য তারা এখনো পাননি। পেলে তখন সেই দামে বিক্রি করা হবে। তবে সাধারণ একাধিক ক্রেতাদের অভিযোগ দেশে প্রগ্গাপন ছাড়াই শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে একাধিক পণ্য সামগ্রীর দাম বাড়ানোর প্রবনতা ব্যবসায়ীদের পুরাতন অভ্যাস। কিন্ত সরকার বা সংশ্লিষ্টরা কোন পণ্যের দাম প্রগ্গাপনের মাধ্যমে কমানো হলেও তা কার্যকরি হতে বেশ বিলম্ব হয়। যার কোন প্রতিবাদের ভাষা সাধারন মানুষের করার কোন স্হান নেই। আর এই ধারার যারা সমাধানের কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা বরাবরই থাকছেন নিশ্চুপ।
নগরীর সাধারণ ক্রেতারা আরো অভিযোগ করেন, জেলা পর্যায়ে যাদের এই সকল বিষয়ে দেখভাল করার দ্বায়িত্ব তারা সম্পূণ ভাবে ব্যর্থ। তাদের কারনে সাধারণ মানুষের সকল বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।