।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় মহানগর বিএনপির দপ্তর সেল ও খালিশপুর থানা তাঁতীদলে উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর দপ্তর সেল: বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা রকিবুল ইসলাম বকুল-এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহানগর বিএনপির দপ্তর সেলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দপ্তর সেলের দায়িত্ব প্রাপ্ত শরিফুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের কান্ডারী শফিকুল আলম তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক স. ম. আ. রহমান, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, খালিশপুর থানা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ^াস, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ১২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ জাহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, খানজাহান আলী থানা যুবদল নেতা মাসুম খানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

তাঁতীদল খালিশপুর থানা: হাউজিং ৩তলা হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে দোয়া মাহফিল বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ সাদী, স ম আব্দুল রহমান, আবুল কালাম জিয়া, এড. শেখ মোহাম্মাদ আলী বাবুসহ বিএনপি, অঙ্গ দলের নেতৃবৃন্দ।











































