Home আঞ্চলিক বটিয়াঘাটার ১নং জলমা ইউপি সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বটিয়াঘাটার ১নং জলমা ইউপি সচিবের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

179

কাজী আতিক, বটিয়াঘাটা প্রতিনিধি।।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১নং জলমা ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ইউপি সচিব আবুল কালাম আজাদ কর্তৃক প্রকল্পের অর্থ উত্তোলন সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২২ জুলাই মঙ্গলবার ইউনিয়ানের ৯ নং ওয়ার্ডের নাগরিক বাদল হাওলাদার বাদী হয়ে জেলা প্রসাশক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়,১নং জলমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবব্রত মল্লিক ৭ জুলাই কারাগারে যাওয়ার পর উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন অর্থ উত্তোলন করেছে। এছাড়া গত ৫ই আগস্টের পর তৎকালীন চেয়ারম্যান বিধান রায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ স্বাক্ষর জাল করিয়া উত্তোলন করেছে। এই জালিয়াতি কার্যক্রম স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থার উপর মারাত্মক আঘাত করেছে।


অনুসন্ধান সূত্রে জানা যায় এ ছাড়াও ইউনিয়ন পরিষদের প্রকল্প স্বজনপ্রীতি করে কাজ করাই অর্থ অর্জন করে। এটি সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির স্পষ্ট প্রমাণ বহন করে।


তাই এ বিষয়ে একটি সুষ্ঠু তদন্ত পরিচালনা করে, সংশ্লিষ্ট ইউপি সচিবের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরণের অপকর্ম রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য খুলনা জেলা প্রশাসকের অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিকগন।

অভিযুক্ত ইউপি সচিব আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন-বিষয়টা সম্পর্কে আমি অবগত না, এইসমস্ত কোনো কাজের সাথে আমি যুক্ত্য নই, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।