স্টাফ রিপোর্টার।।
অন্তবর্তীকালীন সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে ষড়যন্ত্র ও অর্ন্তঘাত মূলক নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়ে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন, মহাসড়ক অবরোধ, জনমনে আতঙ্ক ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি প্রদানের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল , মোঃ সাইফুল ইসলাম, মোঃ শিহাব উদ্দিন জোয়াদ্দার, ফারুক হোসেন তুরান, অহিদুল ইসলাম পলাশ, হুমায়ুন কবির খান, ফারুক হোসেন শেখ, জামিরুল হুদা জহর, জেড এ মাহমুদ ডন, ফায়জুল ইসলাম টিটু, গোপাল চন্দ্র সাহা, সামসুজ্জামান মিয়া স্বপন, ইমরানুল হক বাবু, নাসির, রাজুসহ ১৮ জনের নাম উল্লেখ করে ৭৩ জনের নামে বিশেষ ক্ষমতা আ্ইনে মামলা করেছে খুলনা সদর থানা পুলিশ।
রোববার (২০ জুলাই) দায়েরকৃত মামলায় বাদী এসআই আমজাদ হোসেন উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উল্লেখিত ১৮ জনসহ অজ্ঞাতনামা ৪৫/৫৫ জন নেতাকর্মী রবিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার সদর থানাধীন খানজাহান আলী রোডের কলেজিয়েট গালর্স স্কুলের সামনে সংগঠিত হয়ে অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত, খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিসাধন ও অন্যান্য জেলার সাথে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌছালে দূর থেকে আসামীরা পুলিশের পিকআপ দেখতে পেয়ে মারমুখি ভূমিকায় অবস্থানরত যানবাহণ ভাংচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে আসামীরা পালিয়ে যাওয়ার সময় দিনার হোসেন রনি ও ইব্রাহিম গাজীকে আটক করে।
অন্তবর্তীকালীন সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে ষড়যন্ত্র ও অন্তর্ঘাত মূলক নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়ে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন, মহাসড়ক অবরোধ, জনমনে আতঙ্ক ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি অভিযোগেThe Special Powers Act, 1974 এর 15(3)/25D ধারায় মামলা রুজু করা হয়েছে।











































