মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে সচেতন হতে হবে: এড. মনা

79
Spread the love

৯, ১৪ ও ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী

।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, মাদকের এই নীল ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে হলে পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন এনজিও, শিক্ষক, মসজিদের ইমাম বা অন্যান্য ধর্মের বিশিষ্টজন, পিতামাতা, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। স্কুল- কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে শিক্ষাদান ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সকলকে সচেতন হতে হবে।


মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টায় খালিশপুর থানার অর্ন্তগত ৯, ১৪ ও ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বৈকালী মোড়ে মাদক প্রতিরোধে মহানগর বিএনপির ধারাবাহিক কর্মসুচির অংশ হিসেবে র‌্যালী পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাদকাসক্তি এক ভয়াবহ মরণব্যাধি। দিন দিন মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভজনক ব্যবসা। মাদক সেবনে মানুষের শারীরিক ও মানসিক উভয়প্রকার ক্ষতিসাধন হয়। একজন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক ও শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে। এসব জীবন বিধ্বংসী ক্ষতিকারক দ্রব্য সেবনের ফলে যুবসমাজের সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে। এরই পরিণাম স্বরূপ ছেলেমেয়ের হাতে মা-বাবা খুন, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি এখনকার নৈমিত্তিক ঘটনা।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ভয়ানক নেশা জাতীয় দ্রব্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। এসব মাদকের বেশির ভাগই আসে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার হতে অনুপ্রবেশের মাধ্যমে। মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিক কারণে বাংলাদেশ মাদকের বড় ঝুঁকির মধ্যে রয়েছে। খুলনার যুবসমাজের একটি বিরাট অংশ মাদকের করালগ্রাসে নিমজ্জিত। দিনদিন যুবসমাজের মাদকের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বেড়েই চলেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চললেও অভিযান চালানো হয় না বিশ্ববিদ্যালয়গুলোতে। ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিরাপদে মাদক গ্রহণের আশ্রয়স্থল হিসেবে পরিণত হচ্ছে। রাজনীতিবিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাদকের বিরুদ্ধে প্রকৃতঅর্থে যুদ্ধ ঘোষণা করে সমাজ থেকে মাদককে চিরতরে বিলীন করতে হবে। মাদকের কারণে সামাজিক অবক্ষয় বাড়ছে। ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা-বিশ্বাস, পরিবার ও সমাজে তৈরি হচ্ছে আতঙ্ক। মাদক সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, সব ধর্মীয় নেতা, সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।


খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, ১৪নং ওয়ার্ড সভাপতি হায়দার আলী তরফদার, ১৫নং ওয়ার্ড সভাপতি কাজী একরাম মিন্টু, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল হোসেন, গোলাম মোস্তফা ভুট্টো, কাজী সালাউদ্দিন, শেখ নুরুল ইসলাম নুরু, আনজিরা বেগম, শাহনাজ সরোয়ার, নিঘাত সীমা, মিসেস মনি, মাহমুদ হোসেন শান্ত, মো. হাসান, গোলাম সরোয়ার, শেখ নকিবুর রহমান, শেখ মিজানুর রহমান, শেখ আব্দুল হালিম, মো. মনির, আলাউদ্দিন তালুকদার, কাজী সালমান মেহেদী, শেখ ইকরামুল কবির, বাবুল মুন্সি, মো. আব্দুস সালাম, মাহবুব হোসেন বাবুল প্রমূখ। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা মাদক বিরোধী প্লাকার্ড নিয়ে র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।