মোঃ শামীম হোসেন– বাজুয়া (দাকোপ) ।।
দাকোপ উপজেলা সদর চালনা বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদ নির্মানের লক্ষে ভিত্তি প্রস্তুরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, চালনা পৌরসভা বাস স্টান্ডের পূর্ব পাশে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের দান করা নিজস্ব জমির উপর বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদ নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার বেলা ১১ টায় বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদ নির্মানের জন্য উক্ত মসজিদ প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ আবুল হোসেন পৌরসভার সকল জামে মসজিদের পেশ ইমাম ও পৌর ইমাম পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদ নির্মানের লক্ষে ভিত্তি প্রস্তুরের শুভ উদ্বোধন করেন। মসজিদের ভিত্তি প্রস্তুর উদ্ধোধনের পর বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা হেড কোয়াটার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত মাওলানা শাহ্ আলম মীর।
এ সময় উপস্থিত ছিলেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ গোলাম হোসেন, চালনা পৌর আ’রীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, যুবনেতা রতন কুমার মন্ডল, আরাফাত আজাদ, পৌর কাউন্সিলর চয়ন সাহা, আাইয়ুব আলী কাজী, আব্দুস সত্তার সরদার, বিভিন্ন জামে মসজিদের পেশ ইমাম যথাক্রমে মাওলানা আব্দুস সত্তার,মাওলানা আব্দুুর রাজ্জাক,হাফেজ মাওলানা মুরশিদ আলম, মাওলানা মোঃ আনোয়ারুল ইসললাম, পৌর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ আতিকুর রহমান, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান,হাফেজ মাওলানা মোঃ নুরুজ্জামান,হাফেজ মাওলানা আব্দুল হালিম, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, আলহাজ¦ শেখ দাউদ হোসেন, মাওলানা মোস্তফা গাজী, কামরুল ইসলাম, মামুন শেখ,সহ সাধারণ মুসল্লিয়ান বৃন্দ প্রমুখ।











































