আকাশ মেঘলায় শীতে ভিড় কাপড়ের দোকানে, বৃষ্টির অজুহাতে কাঁচামালের দাম বৃদ্ধি

11

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে মঙ্গলবারও মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। টানা তিন চারদিন ধরে সূর্য্যের দেখা না মেলায় শীতের প্রকোপ বেড়েছে। শীত বাড়ায় ভিড় জমেছে ফুটপাতের শীতের কাপড়ের দোকানগুলোতে।

এদিকে কয়েকদিনের বৃষ্টির অজুহাতে বাজারে বেড়েছে কাঁচামালের দাম। বাজারে কাঁচামালের দাম বাড়ানোর বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। ইউএনও কমলেশ মজুমদার বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানকার ধানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বৃষ্টি-বাতাস না থাকায় পুরোদমে চলছে মোংলা বন্দর জেটি, ইনারবার আউটারবারে অবস্থানরত সকল বিদেশী বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামা এবং পরিবহনের কাজ।