Home আঞ্চলিক জমি নিয়ে বিরোধে হাসপাতালে পাঁচজন

জমি নিয়ে বিরোধে হাসপাতালে পাঁচজন

8

মণিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে দুইপক্ষের পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাশিমনগর ইউপির শুন্দ্রা গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, স্থানীয় ৮নম্বর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক (৫০), মেম্বরের ভাইপো খবির উদ্দিন (২৫), প্রতিপক্ষ ফজর আলী (৬০), তার ছেলে নাজিম হোসেন (২৫) ভাইবউ নাজনীন বেগম (৩০)

আহত খবির বলেন, আমাদের ৪৩ শতক জমি জোর করে দখল করে পাকা ঘর করছিলেন প্রতিপক্ষ কদর আলী। গত সপ্তাহে থানায় অভিযোগ করলে এএসআই আব্দুর রহমান যেয়ে কাজ বন্ধ করেন। এরপর রবিবার সোমবার দুইদিন বসাবসি হয় থানায়। সেখানে হেরে যান আলী কদর। এরপর বুধবার (১৪ এপ্রিল) রাত ১২ টায় আবার কাজ শুরু করেন ওইপক্ষ। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টার দিকে বাধা দিতে গেলে ওরা বাঁশ কুড়াল দিয়ে আমাদের আঘাত করেন। তাতে আমি, দুই চাচা আব্দুর রাজ্জাক মারুফ হোসেন আহত হই। আমাদের মেরে ওরা বাঁচার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে অপরপক্ষের আলী কদর বলেন, ৫০ বছর ধরে জমি নিয়ে বিরোধ। ১৪ শতক জমিতে ঘর করছিলাম। সকালে খবির মেম্বর আব্দুর রাজ্জাক রামদা, শাবল কুঁড়াল নিয়ে এসে ঘর থেকে টেনে বের করে আমার ভাই ফজর আলী, ভাইপো নাজিম হোসেন ছোটভাইয়ের বউ নাজনীনকে মারপিট করে। 

মণিরামপুর থানার এএসআই আব্দুর রহমান বলেন, মেম্বর আব্দুর রাজ্জাক আলী কদর চাচাতো ভাই। আমরা ওদের জমির বিরোধ নিয়ে একাধিকবার বসেছি। এই ঘটনায় আদালতে মামলা হয়েছে। তাতে রায় মেম্বরের পক্ষে এসেছে। কিন্তু প্রতিপক্ষ গতরাতে সেই জমিতে ঘর তুলছিল। এইনিয়ে সকালে দুইপক্ষের মারামারি হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি আছে। আমি উভয়পক্ষের লোকজন নিয়ে আবারো বসেছি। আশা করি বিরোধ মিটে যাবে।

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :