স্টাফ রিপোর্টার:
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট গেটের সামনে রেল লাইনের পাশের বাসিন্দা জলিল হাওলাদার এর ছেলে মো. সানি হাওলাদার (২৪), খালিশপুর হাউজিং বাজার এস লাইনের মো. ইউসুফ আলীর ছেলে ইসরাইল হোসেন রকি (২১) ও দৌলতপুর রেলিগেট রেল কলোনীর মৃত. মতি হাওলাদার এর মেয়ে ময়না বেগম (৩৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
পাইকগাছায় র্যাব অভিযানে ৯৭৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনার জেলার পাইকগাছা থানাধীন হরিঢালী গ্রামের গোয়ালডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে ৯৭৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার দুপুর দেড়টায় গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনার জেলার পাইকগাছা থানাধীন সোনাতন কাঠি গ্রামের মো. আকবার গাজীর ছেলে মো. আশরাফুল গাজী (২৫)।
র্যাব-৬ জানায়, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খুলনার জেলার পাইকগাছা থানাধীন হরিঢালী গ্রামের গোয়ালডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় নাজমুল হোসেন এর মুদি দোকানের সামনে থেকে ৯৭৮ পিস ইয়াবাসহ আশরাফুল গাজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
যশোর র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার বাঘারপাড়া থানাধীন দড়াজহাট এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার দড়াজহাট গ্রামের মৃত. সিদ্দিক মোল্লার ছেলে মো. আজিজুল মোল্লা (৪৯)।
র্যাব-৬ জানায়, গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন দড়াজহাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ২০০ গ্রাম গাঁজাসহ আজিজুল মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঘারপাড়া থানায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে দু’ছিনতাইকারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী ও প্রতারক চক্রের দু’সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। ১ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন দু’ছিনতাইকারী হলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পাচকাউনিয়া গ্রামের মো. আব্দুল জব্বার এর ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) ও যশোর জেলা সদরের ছোট গোপালপুর এলাকার মো. তবিবার বিশ্বাস এর ছেলে মো. সুমন বিশ্বাস (৩২)।
র্যাব-৬ জানায়, গত ২৯ জানুয়ারি বিকেল ৫টার দিকে গুড় ব্যবসায়ী রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদহ মাধবপুর হতে ১২৭ ড্রাম ভর্তি ঝোল গুড় একটি পিকআপ এ লোড করে নোয়াখালির হাতিয়ার উদ্দেশ্যে প্রেরণ করে। কিন্তু পথিমধ্যে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী এবং প্রতারক চক্র পূর্ব পরিকল্পিতভাবে উক্ত গুড় ভর্তি পিকআপ গাড়ীটি চালকের সহায়তায় ছিনতাই করে। ১ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।পরে তার দেয়া তথ্য মতে বিকেল ৫টার দিকে যশোর জেলার সদর থানাধীন ছোটগোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও প্রতারক চক্রের অপর সদস্য সুমন বিশ্বাসকে গ্রেফতার করা হয়। সুমন এর দখল হতে ছিনতাই হওয়া ১২৭ ড্রাম ভর্তি সর্বমোট ৫৫৮৮ কেজি ঝোল গুড় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৮০,৮৬৮/- টাকা, গুড় পরিবহনকারী পিকআপ উদ্ধার এবং ছিনতাইকারী এবং প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রুজু করা হয়েছে।
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, মাজেদা খাতুন, কবি সৈয়দ আলি হাকিম, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, সরদার আবু তাহের, মো. জামাল উদ্দিন মোড়ল, মো. ওমর ফারুক ও শেখ হেমায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলি, মো. মনির হোসেন ও এম এ জলিল, এমডি জাকির হোসেন, এসকে রানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি আহমেদ হোসেন, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, পরিবেশ সম্পাদক মীর কাওসার আহমেদ মিজু, শিক্ষা সম্পাদক মো. ইমরান খান, মো. আবুল, মো. জিসান, সাব্বির, হাসান, আসিফ, জামিল, তারেক, মো. কামরুল ইসলাম প্রমুখ।









































