রুপসায় শীতবস্ত্র বিতরন করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রূপসায় অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, যুবনেতা সরদার জাকির হোসেন, মাহাফুজুর রহমান সোহাগ, আল-মোমিন লিটন, রাফেল হোসেন বাবু, কবির আহমেদ মনা, মাহামুদুল হাসান গালিব, শেখ সাগর, চঞ্চল রায়, মোঃ বিল্লাল হোসেন, চিশতি নাজমুল বাসার সম্রাট, বাবু প্রমুখ।
খুবির দুই শিক্ষার্থীর অনশন ভঙ্গ
খবর বিজ্ঞপ্তি
গত কয়েকদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থী শৃঙ্খলা বোর্ড প্রদত্ত শাস্তি প্রত্যাহারের দাবিতে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদ্বয় তাদের ভুল অনুধাবন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করে পত্র দেওয়ার পর সংকট নিরসনের পথ সুগম হয়। এরই পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের মধ্যস্থতায় মঙ্গলবার রাত ৮ টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান শরবত পান করিয়ে দুই শিক্ষার্থীর অনশন ভঙ্গ করান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক এবং সহকারী ছাত্রবিষয়ক পরিচালক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, খুব স্বল্প সময়ের মধ্যে শৃঙ্খলা বোর্ডের সভা ডেকে দুই শিক্ষার্থীর আবেদনের বিষয়টি উপস্থাপন এবং সেখানে সর্বোচ্চ সহানুভূতির সাথে বিবেচনা করার আশ্বাস দেন। অনশন ভঙ্গ করানোর প্রাক্কালে উপাচার্য বলেন, শিক্ষকরা কখনোই শিক্ষার্থীদের অমঙ্গল চান না। তাঁরা কেবল শিক্ষক নন, শিক্ষার্থীর অভিভাবক। শিক্ষার্থীরা কোনো ভুল করতে পারে। তবে তারা দুঃখ বা ক্ষমা প্রকাশ করলেই শিক্ষক বা অভিভাবক নমনীয় হন। তিনি শিক্ষার্থীদের প্রতি পিতা-মাতা ও শিক্ষকদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানানোর আহবান জানান। তাহলে তারা জীবনে সফল হতে পারবে বলে উল্লেখ করেন।
গত কয়েক দিনে বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতির অবসানে খুলনাবাসীর অভিভাবক কেসিসির মেয়র সর্বজনশ্রদ্ধেয় তালুকদার আব্দুল খালেক স্ব-উদ্যোগে ক্যাম্পাসে এসে সংকট নিরসনের প্রচেষ্টা চালিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ভালোবাসা ও সহানুভূতি দেখিয়েছেন তার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি কেসিসির ডেপুটি মেয়র মোঃ আলী আকবর টিপু, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর, শিক্ষকবৃন্দ, অ্যালামনাইবৃন্দ, সুশীল সমাজের বিবেকবান মানুষ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীসহ সকলকে সংকটকালে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ
যশোর অফিস
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দিনভর আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারি ছুটি থাকায় এ পথে কোনো আমদানি-রফতানি হবে না। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় বাণিজ্যিক সংগঠনগুলো জানিয়েছেন। তবে বেনাপোল বন্দরের ভেতর পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করছেন।
এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই পার বন্দরে প্রবেশের অপেক্ষায় সহ¯্রাধিক পণ্যবাহী ট্রাক আটক পড়েছে। এসব আমদানি পণ্যের মধ্যে শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল ও বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য এবং মাছ।
যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের বিভিন্ন স্থল পথে যে পরিমাণ পণ্য আমদানি, রফতানি হয় তার ৭০ শতাংশ হয়ে থাকে শুধু বেনাপোল বন্দর দিয়ে। প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪৫ হাজার কোটি টাকার আমদানি ও আট হাজার কোটি টাকার রফতানি বাণিজ্য হয়ে থাকে। আমদানি পণ্য থেকে সরকারের বছরে রাজস্ব আসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
বিএনপি সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে : মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘জেল-জুলুম, হামলা-মামলা নির্যাতন মাথায় নিয়েও বিএনপির নেতাকর্মীরা সব সময় মানব কল্যাণে কাজ করেন, তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ’
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর পিটিআই মোড়ে ছিন্নমুল অনাথ মানুষের মাঝে এবং পশ্চিম টুটপাড়া মসজিদ মিশন কমপ্লেক্স ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন, তিনি প্রতি বছরই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন। শীত বস্ত্র বিতরণ করতেন। তিনি এখন গৃহবন্দি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বিদেশে আছেন। তাদের পক্ষ থেকে আমরা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা মানব কল্যাণে কাজ করে যাচ্ছি। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। ’
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম মেজ ভাই, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নিয়াজ আহমেদ তুহিন, নাজির উদ্দিন নান্নু, কামরান হাসান, ইশহাক তালুকদার, ওহেদুজ্জামান দিপু, মিজানুর রহমান ডিকেন, হাবিবুর রহমান, মাসুদ খান বাদল, মোহাম্মদ আলী, ডা. ফারুক হোসেন, মাজেদা খাতুন, আল আমিন তালুকদার প্রিন্স, শরিফুল ইসলাম সাগর, শরিফুল ইসলাম শরীফ, মুসফিকুর রহমান অভি, রাজিবুল আলম বাপ্পী, আশিকুর রহমান সেলিম, মনিরুজ্জামান মনি, কালাম হোসেন, মঞ্জুরুল আলম, আবুল কালাম, সাকিব হোসেন, মাহতাব হোসেন, হেমায়েত হোসেন, রিপন ফরাজী, সোহাগ হোসেন, আলমগীর হোসেন, সালাউদ্দিন সান্নু প্রমুখ।
মোড়েলগঞ্জে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরা
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে শেষ মুর্হুতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পিছিয়ে নেই নারীরাও। অভিযোগ উঠেছে আচারণ বিধি লঙ্খনের।
মঙ্গলবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছে ৬জন। মোট ভোটার ২৩শ’ ১৯ জন। এ ওয়ার্ডে নারী ভোটার বেশী। ৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে নারী রয়েছে দুটি ওয়ার্ডে ২ জন।
প্রতিক নিয়ে মাঠে প্রতিদ্বন্দিতা করছেন যারা বর্তমান কাউন্সিলর মো. নান্না শেখ(পাঞ্জাবি), আবুল কালাম আজাদ(টেবিল ল্যাম্প), মো. আবু শেখ(ব্রীজ), গিয়াস উদ্দিন তালুকদার(পানির বোতল), উপজেলা মহিলা শ্রমীক লীগের সভাপতি তাসলিমা আক্তার আমিরোন(উটপাখি), আমজাদ হোসেন শেখ(ডালিম)। এ ছাড়া নারী সংরক্ষিত ৪, ৫ ও ৬ সংরক্ষিত আসনটি প্রার্থী রয়েছেন ৬ জন। পুরুষ ও নারী প্রার্থী সমানে সমান। হাছিনা বেগম(অটোরিক্সা), রোকেয়া বেগম(টেলিফোন), রুমানা খানম(কলম), কহিনুর বেগম(জবাফুল), মরিয়ম বেগম(চশমা) ও নাছিমা বেগম(আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। অপরদিকে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী রয়েছে, এ ওয়ার্ডে মোট ভোটার ১৯শ’ ৫৩ জন। এখানেও নারী ভোটার বেশী। প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের সদস্য তরুন সমাজ সেবক এস.এম ওয়ালিউর রহমান সুজন(উটপাখি), বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন(টেবিল ল্যাম্প), মো. দুলাল বিশ্বাস(পাঞ্জাবি), শেখ সেলিম(ডালিম)ও রিপা আক্তার(পানির বোতল)। এ ওয়ার্ডেও একমাত্র নারী একজন প্রতিদ্বন্দিতা করছেন। এ ওয়ার্ডে সংরক্ষিত আসন ৭, ৮ ও ৯। মোর্শেদা আক্তার(আনারস) ও বর্তমান কাউন্সিলর সাদিয়া সুলতানা(চশমা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এদিকে ১নং ওয়াডের্র কাউন্সিলর প্রার্থী কাজী জাকির হোসেন বাচ্চু(পানির বোতল), বর্তমান কাউন্সিলর মো. শাহীন শেখ(ডালিম), এইচএম শহিদুল ইসলাম(উটপাখি), আবুল কামলাম(পাঞ্জাবি) প্রতিক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
ওয়ার্ড দুটিতে প্রার্থীদের মধ্যে একের অপরের বিরুদ্ধে অভিযোগ আচারণ বিধি লঙ্খনের। কর্মীদেরকে হুমকি, মোটর শোভাযাত্রা, মিছিল, রঙ্গিন বিলবোর্ড, ভয়ভীতিসহ নানা অভিযোগ তুলছেন। প্রতিদ্বন্দি প্রার্থীরা অনেকেই মনে করছেন সুষ্ঠু নির্বাচন হলে নতুন মুখ কাউন্সিলর হতে পারেন। বর্তমান কাউন্সিলরা বলছেন বিগত দিনে ওয়ার্ডগুলোয় উন্নয়নের কথা চিন্তা করে সাধারণ ভোটাররা পুনরায় তাদের বিপুল ভোটের ব্যবধানে বিজয় করবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো. মোস্তফা কামাল বলেন, আচরণ বিধি লঙ্খনের দায়ে ইতোমধ্যে অনেক প্রার্থীকে শোকজ করা হয়েছে। থানাও পাঠানো হয়েছে, অপসারণ করা হয়েছে বিলবোর্ড, অনেকে মুচলেকা দিয়েছে। সুষ্ঠু প্রচারণা চলছে বলে তিনি মনে করেন।
স্বামীর মৃত্যু আর স্ত্রী দুই সপ্তাহ ধরে আইসিইউতে
বিশেষ প্রতিনিধি
জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঝিনাইদহের কালীগঞ্জের প্রবীন শিক্ষানুরাগী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আনোয়ারুল ইসলাম মন্টু (৭৪) ঢাকার কল্যাণপুর ইবনেসিনা হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় তিনি মারা যান। এদিকে শা¦সকষ্টে একই হাসপাতালে তার সহধর্মিনী আজিমুন্নেছা গত ১৪ দিন ধরে আইসিইউতে ভর্তি রয়েছেন। মরহুম আনোয়ারুল ইসলাম মন্টু ঝিনাইদহ কালীগঞ্জের কাবিলপুর গ্রামের মৃত মোখলেস মিয়ার বড়পুত্র।
মরহুমের ভাইস্তে মোস্তাফিজুর রহমান শাহেদ জানান, তার চাচা আনোয়ারুল ইসলাম মন্টু ও চাচী আজিমুন্নেসা বিগত ২ সপ্তাহের অধিক সময় ধরে ঠান্ডা জনিত জটিল নিউমোনিয়া রোগেআক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি তার চাচার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রকাশ থাকে যে,মরহুম আনোয়ারুল ইসলাম মন্টু স্থানীয় কোলাবাজার হাইস্কুল থেকে এস এস সি পাশের পর ঝিনাইদহ কেসি কলেজ থেকে এইচ,এস,সি পাশ করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স এম ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে উচ্চতর ডিগ্রী শেষ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি বেশ কিছুদিন স্থানীয় কোলাবাজার হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়নবিদের পদে যোগ দেন। আজ থেকে ৯ বছর আগে তিনি অবসর গ্রহণ করে নিজ গ্রামে বাবার নামে মোকলেস আনোয়ার কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি। পারিবারিক জীবনে তার কোন সন্তানাদি নেই। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কল্যানে কাজ করেছেন। মঙ্গলবার দুপুরে তার ঢাকার মিরপুরের নিজ বাড়িতে জানাযা শেষ করে গ্রামের বাড়িতে দাফনের জন্য রওনা দিয়েছেন বলে পারিবারিকভাবে নিশ্চিত করা হয়েছে। এদিকে প্রবীন এই শিক্ষাবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ৫ ভাই,২ বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পাইকগাছা পৌরসভায় স্বর্গীয় হরিচরণ সড়ক উদ্বোধন করলেন এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্বর্গীয় হরিচরণ সড়ক উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে এ সড়ক উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ কুমার সাধু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, গাজী আঃ রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম টিংকু, পার্থ প্রতিম চক্রবর্তী, মোঃ আমিনুল হক বাদল, রায়হান পারভেজ রনি, শাহেন শাহ বাদশা প্রমুখ।
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ কয়রা ও পাইকগাছা উপজেলায় আহবায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১০ টায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ কয়রা ও পাইকগাছা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়, কমলাপুর মাদ্রাসায়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী গোলামুর রহমান। মাওলানা আকবার হুসাইন এর সভাপতিত্বে ও মাওলানা মুফতী ওয়ায়িস এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মুফতি ফয়সাল আহমাদ , মুফতী বিলাল হুসাইন, হাফেজ মোঃ ইয়াসিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল রব, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কেরামত হুসাইন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা শাহিনুর রহমান, হাফেজ মাওলানা হুমায়ুন কবির, ক্বারী আব্দুর রহমান, হাফেজ মঈন উদ্দীন, মাওলানা শামসুল আরেফিন, মাওলানা তরিকুল ইসলাম, মুফতী কাবির হুসাইন, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ আব্দুল মমিন, মুফতী আবু জাফর সহ স্থানীয় ইমাম ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে দুটি কমিটি গঠন করা হয়, পাইকগাছায় আহবায়ক হিসেবে মুফতী বিলাল হুসাইন, সদস্য সচিব হাফেজ মুহাম্মাদ ইয়াসিন, কয়রায় আহবায়ক মাওলানা মিজানুর রহমান, সদস্য সচিব মাওলানা আকরাম হুসাইন কে মনোনীত করা হয়।
ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সম্মেলন :সভাপতি আমানুল্লাহ, সেক্রেটারী নাসির
খবর বিজ্ঞপ্তি
সোমবার (২৫ জানুয়ারী) রাত ৮ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মজলিসে শূরার অধিবেশন নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওঃ গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ শোয়াইব হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, জাতীয় শিক্ষক ফোরাম নগর সভাপতি মুফতী রবিউল ইসলাম রাফে, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল ডাঃ কেএম আল আমিন এহসান, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এমএ হাসিব গোলদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান, সেক্রেটারী মাওঃ আসাদুল্লাহ আল গালিব, নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার সম্পাদক গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ সম্পাদক আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোঃ সরোয়ার হোসেন বন্দ, মোঃ নজরুল ইসলাম, মুফতী আওসাফুর রহমান, শেখ জামিল আহমেদ, মোঃ কামরুজ্জামান, কাজী তোফায়েল, মোঃ শফিউল ইসলাম, হাফেজ খায়রুল ইসলাম, উপদেষ্টা আলহাজ্ব হুমায়ুন কবীর, আলহাজ্ব আক্কাস আলী, আবু মোঃ বেলাল, মোঃ শোয়াইব রহমান, আলহাজ্ব মাহতাব উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সেক্রেটারী গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ইসলাম আবীর, বিএল কলেজ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ রাকিব, মাওঃ রেজাউল করীম, আজাদ মোল্লা, শরিফুল ইসলাম, আব্দুল হামিদ, মোঃ ইলিয়াসুর রহমান, মোঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী আবু রায়হান প্রমুখ।
মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি ২০২১-২০২২ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি হিসেবে মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী হিসেবে শেখ মোঃ নাসির উদ্দিনের নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
সাতক্ষীরার দেবহাটায় একই পরিবারের ৫জনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপ- জেলার পুষ্পকাটিতে ঘের দখলের লক্ষ্যে অবসরপ্রাপ্ত এক সার্জেন্টসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মাসুদ (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। সোমবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার আলিপুর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মাসুদ আলিপুর গ্রামের আকবর সরদারের ছেলে। র্যাব জানায়, আসামি মাসুদ আলিপুরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশীদের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাসুদ দেবহাটা থানার ৩নং মামলার (০৯/০১/২০২১) এজাহার নামীয় আসামি। তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত ঃ অবসরপ্রাপ্ত সার্জেন্ট হায়দার আলী এবং তার পরিবারের সদস্যরা পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে দেবহাটার বহেরা মৌজার ২ একর ৬৬ শতক জমি ভোগদখল করে আসছিলেন। ২০১৭ সালে আলীপুর গ্রামের মোস্তাফিজুর রহমান মুকুল নামের এক ব্যক্তি ২৫-৩০ জন সংঘবদ্ধ সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় হায়দার আলী আদালতে একটি মামলা করেন। এই মামলায় সম্প্রতি হাইকোর্টও মোস্তাফিজুর রহমান মুকুলের বিপক্ষে রায় দিয়েছে। তারপরও মোস্তাফিজুর রহমান বকুল জমি দখলের জন্য তাদেরকে গুলি করে হত্যার হুমকি দিতে থাকে। গত ৮ জানুয়ারি সাবেক সেনা সদস্য হায়দার আলী, তার স্ত্রী শিরিনা হায়দার, তার ছোট ভাই গোলাম মোস্তফা টুটুল, তার স্ত্রী সোনিয়া পারভিন এবং শিশু শাফিন মোস্তাকিমসহ কয়েকজন ওই জমিতে অবস্থান কর- ছিলেন।
এসময় মোস্তাফিজুর রহমান বকুল, তার ভাই বাবু, মাসুদ, তাদের সহযোগী জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর, পুষ্পকাটির জসিম সরদার, আব্দুর রহিম, আব্দুর রকিব, মুজিবর রহমান ও জিয়ারুলসহ ৭-৮ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে হায়দার আলী, তার স্ত্রী শিরিনা হায়দার ও টুটুল, তার স্ত্রী সোনিয়া এবং শিশু শাফিন গুরুতর জখম হন। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নে আগাম নির্বাচনী হালচাল
শেখ রাজিব, দিঘলিয়া প্রতিনিধি :
স্থানীয় সরকার ইউনিয়ন ইউপি নির্বাচনের তফসিল এখনও ঘোষিত হয়নি। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা স্ব স্ব এলাকায় প্রতিদিন উঠান বৈঠক, গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত সম্ভাব্য প্রার্থী হিসাবে ৩৭ জনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ২৯ জনই ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে এ সকল প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রাপ্তির আশায় দৌঁড়ঝাপ শুরু করেছেন। কেউ কেউ স্থানীয় এমপি’র আশীর্বাদ লাভের আশায় ঢাকায় তাঁর ব্যক্তিগত কার্যালয় গিয়ে সাক্ষাত করছেন। এমপি’র সঙ্গে ছবি তুলে সেই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে কর্মী সমর্থকদের জানান দিচ্ছেন এমপি’র আশির্বাদ তাঁর উপর রয়েছে। কেউ কেউ আবার বড় করে নিজের ছবির উপরে বঙ্গবন্ধু, দলীয় প্রধান শেখ হাসিনা, স্থানীয় এমপি এবং এমপি’র সহধর্মিণীর ছবি দিয়ে জণগণের আশির্বাদ এবং সমর্থন চেয়ে পোষ্টার এবং প্যানা তৈরি করেছেন। এ সব প্যানা এবং পোষ্টার এলাকার গুরুত্বপূর্ণ স্থানে এবং ফেসবুকে নিজের আইডিতে পোষ্ট দিয়ে নিজে প্রার্থী হওয়ার বিষয়টি সবাইকে জানান দিচ্ছেন। বিগত দিনে দলের সাথে কোন সম্পৃক্ততা ছিলো না এমন ব্যক্তিও দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় মুজিব কোর্ট পরিধান করে ছবি তুলে প্যানা তৈরি করে দলের আশির্বাদ লাভের চেষ্টা করছেন। কোন কোন মনোনয়ন প্রত্যাশী নিজ নিজ এলাকায় দেড়’শ থেকে দুই’শ মটর সাইকেলের মহড়া দিয়েও নিজেকে প্রার্থী হিসাবে জানান দিচ্ছেন এবং কোন কোন সম্ভাব্য প্রার্থী বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দোয়া মাহফিল, সভা সমাবেশে যোগদান করছে।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় দায়িত্বশীল পদে থেকেও যাঁরা দলীয় প্রতীক নৌকার বিরোধীতা করেছেন তাঁরাও খুব জোড়েসোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকা প্রতীকের আশায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে প্রথম বারের মতো নির্বাচিত বেশ কয়েকজন চেয়ারম্যান তাঁদের নেতিবাচক কর্মকান্ডের কারণে এলাকায় বিতর্কিত হয়েছেন। এর মধ্যে যোগীপোল ইউপি চেয়ারম্যান দূর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন। সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজীর বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনে একটা মামলা চলমান। দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোল্যা ফিরোজ হোসেন এবং বারাকপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকীর হোসেনও নানা কারণে এলাকায় বিতর্কিত। যার কারণে আগত ইউপি নির্বাচন নিয়ে উপজেলাধীন ৬টি ইউনিয়নে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে এলাকার রাজনৈতিক সচেতন মহলের ধারণা।
খুলনাÍ৪ আসনের অন্তর্গত ৪টি ইউনিয়ন এবং খুলনা নগরীর অন্তর্গত ৩ আসনের ২টি ইউনিয়ন আড়ংঘাটা ও যোগীপোল এই ৬টি ইউনিয়ন নিয়ে দিঘলিয়া উপজেলা গঠিত। এসব ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসাবে যাঁদের নাম শোনা যাচ্ছে এবং ইতিমধ্যে যাঁরা অনানুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন তাঁরা হলেনঃ
দিঘলিয়া সদর ইউনিয়নঃ
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১২ হাজার ৮৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১২ হাজার ২৯২ জন। সম্ভাব্য প্রার্থী হিসাবে মোট ৯ জনের নাম জোড়েসোরে উচ্চারিত হচ্ছে। এদের মধ্যে ৮ জনই ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী।
এরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মোল্যা ফিরোজ হোসেন, বিগত ৩ টি নির্বাচনে বিজয়ী প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, উপজেলা শ্রমিকলীগের প্রাক্তন সাধারন সম্পাদক ও ইউপি সদস্য শেখ আতিকুল ইসলাম, উপজেলা যুবলীগনেতা এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য কে এম আসাদুজ্জামান, আ’লীগের সমর্থক মোঃ আশরাফ শেখ, মোঃ ইনামুল শেখ এবং সতন্ত্র প্রার্থী মোঃ রবিউল ইসলাম রবি মোড়ল।
সেনহাটি ইউনিয়নঃ
এ ইউনিয়নে সর্বোচ্চ মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬ হাজার ৭৭৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১৬ হাজার ৫৩৯ জন। সম্ভাব্য প্রার্থী হিসাবে এ ইউনিয়ন থেকে মোট ৮ জনের নাম শোনা যাচ্ছে।
এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের সমর্থক গাজী জিয়ার রহমান ওরফে জিয়া গাজী, খুলনা জেলা পরিষদ সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত আ’লীগ নেতা গাজী আব্দুল হালিমের সহধর্মিণী ও আ’লীগ নেত্রী ফারহানা হালিম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, সাবেক ছাত্রলীগনেতা ও উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ মইনুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের সহ সভাপতি গাজী মাসুদ রানা, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আঃ রকিক মল্লিক, বিএনপি’র সমর্থক মাসুম গাজী ও আ’লীগের সমর্থক মোঃ বজলুর রহমান বাবুল।
বারাকপুর ইউনিয়নঃ
বারাকপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ হাজার ৭১৩ জন। মহিলা ভোটারের সংখ্যা ৯ হাজার ৪১৩ জন। সম্ভাব্য প্রার্থী হিসাবে এ ইউনিয়ন থেকে মোট ৮ জনের নাম শোনা যাচ্ছে।এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব গাজী জাকির হোসেন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শরীফ ইকবল হোসেন, বারাকপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী আঃ রউফ, প্রাক্তন চেয়ারম্যান ও প্রয়াত আ’লীগ নেতা গাজী হাফিজুর রহমানের জৈষ্ঠ্য পুত্র গাজী ইয়াসির আরাফাত হিমেল, স্থানীয় আ’লীগের সমর্থক মোঃ নজরুল মোল্যা, আশরাফ শেখ, বিএনপি’র সমর্থক ইমামুল শরীফ ও যুবলীগনেতা গাজী জিয়াউর রহমান দুর্জয়।
গাজীরহাট ইউনিয়নঃ
গাজীরহাট ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ হাজার ৪০৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৭ হাজার ১০৭ জন। সম্ভাব্য প্রার্থী হিসাবে এ ইউনিয়ন থেকে ৪ জনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি কামালউদ্দিন সিদ্দীকি হেলাল, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সমর্থক মোল্যা আঃ রউফ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম ঠান্ডু ও আ’লীগনেতা ও ৯নং ওয়ার্ড সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন।
যোগীপোল ইউনিয়নঃ
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০ হাজার ৮৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৯ হাজার ৮৮৭ জন। সম্ভাব্য প্রার্থী হিসাবে এ ইউনিয়ন থেকে ৫ জনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন বর্তমান বহিষ্কৃত চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিচুর রহমান, প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি মীর কায়ছেদ আলী, খুলনা জেলা পরিষদ সদস্য ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন, আ’লীগের সমর্থক মোঃ ফয়সাল আহন্মেদ ও মোড়ল আঃ সাত্তার।
আড়ংঘাটা ইউনিয়নঃ
উপজেলাধীন ৬টি ইউনিয়নের মধ্যে এ ইউনিয়নে সবচেয়ে কম ভোটার। মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪ হাজার ৫৮৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৪ হাজার ৯৪২ জন। সম্ভাব্য প্রার্থী হিসাবে মাত্র ৩ জনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মফিজুর রহমান জিবলু মোড়ল, সতন্ত্র প্রার্থী ও প্রাক্তন চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার ও বিএনপি’র সমর্থক মোঃ মিতুল মোড়ল।
কয়রায় উপজেলা এসডিজি ফোরাম গঠন সভা
খবর বিজ্ঞপ্তি
রূপান্তরের আয়োজনে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা এসডিজি ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।
দি এশিয়া ফাউন্ডেশন এর সহায়তায় রূপান্তর বাস্তবায়িত প্রকল্পের মনিটরিং অফিসার ফারাহ -বি-তাবাসসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, ইউপি সদস্য নাজ মুছছায়াদাত, নারীনেত্রী শাহানারা খাতুন, শিক্ষক প্রতিনিধি মিহির কান্তি মন্ডল ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু। সভায় নাজ মুছছায়াদাতকে আহবায়ক ও শেখ মনিরুজ্জামানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কয়রা উপজেলা এসডিজি ফোরাম এর আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার বিপুল রায়, মাসুদ রানা, ফ্যাসিলিটেটর তাসলিমা তাবাসসুম ও সৈয়দা কামরুন্নাহার বৃষ্টি।
খুলনায় টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী
তথ্য বিবরণী
ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন হচ্ছে, প্রয়োজন মাঠ পর্যায়ে সেবা প্রদানকারীর মানসিকতার পরিবর্তন। এদুয়ের সমন্বয় না হলে জনগন কাঙ্খিত সেবা পাবে না। মানসিকতা ও পদ্ধতির পরিবর্তনের সমন্বয়ে ভূমি ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মঙ্গলবার খুলনায় টকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
খুলনা জেলা প্রশাসকের উদ্যোগে তৈরি করা দেশের প্রথম টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, আমরা জনগণকে সেবা দিতে এসেছি, এটা মুখে নয় কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এজন্য ভূমি অফিসে না এসেও যেন ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষ ঘরে বসে পেতে পারে তার জন্য সম্পূর্ণ ডিজিটাইজেশনের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক সেই উদ্যোগকে ত্বরান্বিত করবে। এর মাধ্যমে সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা যেমন সহজ হবে তেমনি জনগণও হয়রানিমুক্ত ভূমিসেবা পাবে। তিনি খুলনা জেলা প্রশাসনের এই উদ্যোগকে আরও উন্নত করে সারাদেশে বাস্তবায়ন করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রমুখ। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
উল্লেখ্য, টেকসই ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক তৈরির কাজ ২০১৯ সালের ১ অক্টোবর শুরু হয়। এই তথ্য ব্যাংকে খুলনা জেলার সকল অর্পিত সম্পত্তি, পরিত্যাক্ত সম্পত্তি, হাটবাজার, খাসজমি ও জনমহলের ছবিসহ বর্তমান অবস্থার তথ্য, এস এ খতিয়ান, আর এস খতিয়ান সম্বলিত তথ্য সন্নিবেশিত আছে। ফলে রাজস্ব আদায় নিশ্চিতকরণের পাশাপাশি সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখা এবং ভূমি ও সায়রাত ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে। যে কেউ িি.িশযঁষহধষংস.পড়স ঠিকানায় প্রবেশ করে খুলনা জেলার সকল সরকারি সম্পত্তির বিস্তারিত জানতে পারবেন।
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
বেনাপোল প্রতিনিধি
”মুজিব বর্ষের অংগিকার দেশ প্রেমে এনবিআর” এই শোগানে আজ মংগলবার দুপুরে বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হলো কাম্টমস দিবস। দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। অন্যান্য বছরের তুলনায় এ বছর করেনার কারনে অনুষ্ঠান সীমিত করা হয়েছে। এবার অভ্যন্তরীনভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে। কাস্টমস কমিশনার জবাব মোঃ আজীজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যশোর কাস্টমস ভ্যাট কমিশনারেট’র কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে মুল প্রবন্ধপাঠ করেন বেনাপোল কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, ৪৯ বিজিবি’ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু ও সি এন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। পরে প্রধান অতিথি সর্বোচ্চ ১২ জন করদাতাদের হাতে সনম্মনা ক্রেস্ট তুুুলে দেন। অনুষ্ঠানে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারী ও সি এন্ডএফ এজেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে এবার বাঁশের সাথে শত্রুতা !
ঝিনাইদহ প্রতিনিধি
পূর্বশত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ঝিনাইদহে এবার বাঁশের সাথে শত্রুতা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা গ্রামে। ভুক্তভোগি সোহরাব হোসেন অভিযোগ করেন, একই গ্রামের প্রতিবেশী মোদাচ্ছের শাহ এর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে তার পক্ষের নজরুল ইসলাম, বাদশা বিশ্বাস, আকমল সর্দার, শহীদুল মোল্লা, সবুজ শাহ্, আলীরাজ, সাজনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন লোক জোট বেধে দেশীয় অস্ত্রসহ আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে। এসময় মোদাচ্ছের শাহ্ এর হুকুমে উল্লেখিত ব্যাক্তিরা আমাদেরকে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সেসময় তাদেরকে নিষেধ করলে তারা লাঠিসোটা দিয়ে আমাকে ও আমার স্ত্রী সালেহা বেগম, ভাই বউ আসমা খাতুন, ভাই আবুল কাশেম, ফারুক হোসেন, জিল্লুর রহমানসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের পিটিয়ে জখম করে। এসময় তারা আমার স্ত্রী ও ভাইয়ের বউয়ের গলাই থাকা দুটি সোনার চেইন ছিনিয়ে নেয় এবং ঘরে ঢুকে তারা বাক্সভেঙ্গে নগদ টাকা লুট করে। পরে তারা বাঁশঝাড়ে গিয়ে প্রায় ২ শটি বাশ কেঁটে নেয়। এসময় আমাদের আত্ম-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তারা হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সোহরাব হোসেন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ না পেলেও ঘটনাটি আমি শুনেছি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দ’ুপক্ষের ৫ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এটি জমি সংক্রান্ত বিরোধের বিষয়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুবি সাংবাদিক সমিতির অফিস উদ্বোধনকালে উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সমিতির অফিস উদ্বোধন করেন। এসময় তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন চালু হওয়ার পর এখন সংবাদ মাধ্যম নিয়ে শিক্ষক, শিক্ষার্থীদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তা চর্চা শুরু হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যুক্ত হতে পারছে এবং তারা হাতে-কলামে শিখতে পারছে। এটা তাদের পেশাগত জীবনে উৎকর্ষ লাভে সহায়ক হবে। তিনি বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সকলেই প্রত্যাশা করে। গুজব বা বিভান্তিকর তথ্য নির্ভর সংবাদ রাষ্ট্র, প্রতিষ্ঠান, সমাজ কিংবা ব্যক্তিকে ক্ষতি করে, ভাবমূর্তি নষ্ট করে। তাই সাংবাদিকদের তথ্য যাচাই করে দেখা কিংবা ঘটনার পেছনের প্রকৃত তথ্য অনুসন্ধান করা উচিৎ। তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন একটি বিষয় নিয়ে যে অবস্থা চলছে তা সম্পূর্ণ অপ্রত্যাশিত। শিক্ষকরা কখনই ছাত্রের অমঙ্গল চান না, তারা চান ভুলের জন্য শিক্ষার্থীদের উপলব্ধি বা অনুশোচনা বোধ জাগুক যাতে তারা ভবিষ্যতে পথ চলার পথে সচেতন হয়, শিক্ষা নেয়। তিনি বলেন, বিষয়টি জটিল না করে সহজে গ্রহণযোগ্য একটি সমাধানে উপনীত হওয়া যেতো। দু’জন শিক্ষার্থী শৃঙ্খলা বোর্ডের পত্রের জবাবে শুধু এটুকু লিখলে পারতো যে, সেদিনের ঘটনায় তারা শ্রদ্ধেয় কোনো শিক্ষককে ইচ্ছাকৃত কষ্ট দিতে চায়নি, যদি কোন শ্রদ্ধেয় শিক্ষক উক্ত সময়ের ঘটনায় কষ্ট পেয়ে থাকেন তা হলে তারা দুঃখ প্রকাশ করছে। কিন্তু তারা তা না করে যে জবাব দিয়েছে তার মধ্যে জটিলতার আশ্রয় নেওয়া হয়েছে, ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এটা দুঃখজনক। তাদের এ বিষয়কে কেন্দ্র করে রাজনীতিমুক্ত এ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি প্রবেশের চেষ্টা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র ও ভাবমূর্তি নষ্টে উদ্দেশ্যমূলক, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে, রাজনৈতিক দলের ব্যানারে কর্মসূচি দেওয়া হচ্ছে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্জিত সুনামই কেবল নষ্ট করছে তা নয়, এটা স্বায়ত্বশাসিত এ প্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরূপ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে জটিল না করে তা সহজে সমাধানযোগ্য পথ উত্তরণে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সকল মহলের প্রতি আবারও আহবান জানান। উদ্বোধনের পর তিনি সাংবাদিক সমিতির অফিস ঘুরে দেখেন।
এ সময় আরও বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান (সাময়িক দায়িত্ব) মামুনর রশীদ। এছাড়া সমিতির সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয় এবং সাধারণ সম্পাদক মীর হাসিব উপাচার্যকে সমিতির দীর্ঘ প্রত্যাশিত এই অফিসসহ সার্বিক ব্যাপারে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমানসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষকসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
খুবি উপাচার্যকে সংবর্ধনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান দ্বিতীয় মেয়াদের কার্যকাল সফলভাবে সম্পন্ন করায় তাঁকে বিশ্ব^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। বিকেল তিনটায় শহিদ তাজউদ্দীন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সভাপতিত্ব করবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দস। এছাড়া বেলা ১২টায় সদ্য যোগদানকারী কর্মচারিদের সাথে পরিচিতিমূলক অনুষ্ঠানে যোগ দেবেন উপাচার্য।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেমিনার
তথ্য বিবরণী
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মোংলা কাস্টম হাউসের উদ্যোগে মঙ্গলবার সকালে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বৃহৎ অর্থনীতির অনেক দেশ বাণিজ্যিক ক্ষেত্রে নানা ধরণের সমস্যায় পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর সময় উপযোগী ও দুরদর্শী সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষেত্রে সবকিছু স্বাভাবিক গতিতে চলেছে। এসময় রাজস্ব বিভাগের সক্রিয় ভূমিকায় রাজস্ব আহরণ অব্যাহত ছিলো।
তিনি আরও বলেন, দেশের শক্তিশালী অর্থনীতি এবং রাজস্ব বিভাগের সক্রিয় অংশগ্রহণের ফলে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ সম্ভব হয়েছে। এসডিজি এর ১৭টি অভীষ্টে আমরা উন্নতি করছি এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। প্রধানমন্ত্রীর চেষ্টায় মোংলা বন্দর সচল হওয়ায় এখন মাসে ১১৭টি পর্যন্ত জাহাজ এ বন্দরে আসে।
মোংলা কাস্টম হাউসের কমিশনার হোসেন আহমদ এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার মোঃ আতাউল হক, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ সামছুল ইসলাম ও বাগেরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ লিয়াকত হোসেন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মোংলা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার শামসুল আরেফিন।
সেমিনারের মূলপ্রবন্ধে কাস্টমসের আধুনিকায়নে গৃহীত কার্যক্রম, পণ্যের চালান দ্রুত খালাস, ট্রেড ফ্যাসিলিটেশন ও করোনাভাইরাসকালীন অর্থনৈতিক কাঠামো নিশ্চিতকরণে জাতীয় রাজস্ব বোর্ডের গৃহীত পদক্ষেপ বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়।
মরহুমা বেগম রিজিয়া নাসের-এর আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সোমবার সন্ধ্যা ৬:৩০ টায় খুলনা মহানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর শেখ আবু নাসেরের সহধর্মীনি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র চাচী আম্মা, দক্ষিন-পশ্চিম অঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এম.পি, খুলনা-২ আসনের মানীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বিসিবি পরিচালক শেখ সোহেল এর মাতা মরহুমা বেগম রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়। সাবেক ছাত্রলীগ ফোরাম, খুলনা ও সম্মিলীত দুর্নীতি বিরোধী জোট, খুলনা’র আহবায়ক এবং খুলনা মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, কর্মবীর আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, যুগ্ম-আহবায়ক শেখ শাহজালাল সুজন। উক্ত স্মরণ সভায় সম্মানীত প্রধান অতিথি বলেন, মরহুমা বেগম রিজিয়া নাসের ছিলেন আওয়ামীলীগের দুর্দিনে নেতাকর্মীদের অভিভাবক ও ভরসার স্থান। রাজনীতিতে আওয়ামীলীগের নেতা কর্মীদের তিনি সাহস জুগিয়েছেন। বর্তমানে তাঁর সুযোগ্য সন্তানেরাও দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা দেশের উন্নয়নে অপরিসীম ভূমিকা রেখে চলেছেন। সভায় প্রধান অতিথি আরও বলেন, দেশের মানুষের প্রতিটি মানবিক বিপর্যয়ে ও দুর্দিনে আওয়ামীলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও সাবেক ছাত্রলীগ ফোরাম ও সম্মিলীত দুর্নীতি বিরোধী জোট তাদের এই মহতী কার্যক্রম অবহ্যত রাখবেন এবং তিনি সকল কার্যক্রমে সাবির্ক সহযোগিতার আশ^াস প্রদান করেন। সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগ নেতা এস.এইচ শামীমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা এ.এস.এম নূর আলম ময়না, মোঃ হায়দার আলী, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শেখ আতাউর রহমান ববি, গোবিন্দ রায়, মোঃ আশরাফুল আলম, মোঃ শহিদুল ইসলাম সবুজ, কৃষ্ণা দাশ, উল্লাসীনি সরকার, নুরুন্নাহার হিরা, এ্যাড. জাকিরুল ইসলাম জাকির, মাহাবুবুর রহমান বাবু, আরবিনা শিকদার অরিণ, শেখ মোঃ মোজাম্মেল হক, ইঞ্জিঃ মিলন, মোঃ শফিকুল ইসলাম, নাজমা হোসেন, মাহামুদুল ইসলাম, মোঃ মতি, মোঃ ফাহিম, সোহাগ, তৌকির আহমেদ প্রমুখ।
পাটকল বন্ধে শ্রমিকদের জীবন ও জীবিকা ঘোর অমানিশার অন্ধকারে নিমজ্জিত
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ত পাটকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল, অবিলম্বে সকল পাটকল চালু, আধুনিকায়ন, যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই)-এর বদলী, দৈনিকভিত্তিকসহ সকল শ্রমিকের বকেয়া পাওনা, আলীম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের বিলসহ বকেয়া সকল পাওনা, বকেয়া ৬ সপ্তাহের মজুরী, উৎসব বোনাস, ইনক্রিমেন্টসহ জুলাই মাসের ২ দিনের মজুরি অবিলম্বে পরিশোধ এবং পাটকল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ১৪ দফা দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আজ ২৬ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় রাজঘাটের যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই), কার্পেটিং জুট মিল এবং সন্ধ্যা ৬টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ণ জুট মিল ও আলীম জুট মিলে ঝটিকা সফরে যান। নেতৃবৃন্দ এ সকল মিলের শ্রমিক সংগঠক ও সাধারণ শ্রমিকদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। পৃথক দু’টি সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে শ্রমিকনেতা মোঃ নজরুল ইসলাম মল্লিক এবং গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলার আহবায়ক মোঃ অলিয়ার রহমান। মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক এ্যড. কুদরত-ই-খুদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সিপিবি ফুলতলা উপজেলা নেতা গাজী আফজাল হোসেন, জেলা ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ মুকিত হোসেন, শ্রমিকনেতা মোঃ কামরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমশের, রবিউল ইসলাম, নাজমুল গাজী, মোঃ নওশের আলী, শামস শারফিন শ্যামন, মোহাম্মদ আলী, রেজাউল ইসলাম, সুভাষ দাস, আব্দুর রাজ্জাক, সাব্বির আহমেদ, জালাল উদ্দিন, মোহাম্মদ সুমন, রিপন সরদার, সাইফুল ইসলাম, শাহীন লস্কর, নাসিম উদ্দিন জয়, মোঃ জিয়া, জামাল হোসেন মিণ্টু, হুমায়ুন কবীর সুমন, ফারুক হোসেন প্রমুখ।
মতবিনিময়কালে প্রধান বক্তা এ্যাড. কুদরত-ই-খুদা বলেন, ২৫টি পাটকল বন্ধের রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে ৫০ হাজার শ্রমিক ও তাদের পরিবার ঘোর অমানিশার অন্ধকারের মধ্যে পড়েছেন। এমনকি পাওনা প্রদানের ক্ষেত্রেও শ্রমিকেরা সরকারের প্রতারণামূলক ফাঁদে পড়ছেন। ্এখনো ১৮ হাজার ২ শত বদলী শ্রমিকের বকেয়া পাওনা অর্থের কোন খবর নেই। ৭ হাজার দৈনিক ভিত্তিক শ্রমিক অবগত নয়, তারা আদৌ অর্থ পাবেন কি না। শঙ্কা, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন কলোনী থেকে উচ্ছেদ হওয়া শ্রমিকেরা। তিনি আরো বলেন, পাটকল বন্ধের ষড়যন্ত্র ও প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যের জঠরজ্বালা বন্ধ করতে পারেনি। বকেয়া বেতন আটকিয়ে রাখতে, পেরেছে গোয়েন্দা প্রশাসন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে, পেরেছে কলোনী থেকে শ্রমিকদের উচ্ছেদ করতে। অসংখ্য সচল কর্মসংস্থান বর্তমানে অচল কর্মসংস্থানে পরিণত হয়েছে। কর্মহীনতার কারণে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাবে। বর্তমানে ক্ষুধার্ত শ্রমিকেরা পরিবার – পরিজনদের নিয়ে প্রাণ বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন পেশায় যুক্ত হয়েছে। এমন কি শ্রমিকেরা অনৈতিক পেশায় যুক্ত হচ্ছে। প্রধান বক্তা অনতিবিলম্বে শ্রমিকদের সকল বকেয়া, রাষ্ট্রীয় পাটকল চালুসহ ১৪ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।
খুলনায় একদিনে করোনায় তিন জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে সোমবার (২৫ জানুয়ারি) একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুলনা পিসিআর ল্যাবে ২৫ জানুয়ারি ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে খুলনারই ছিল ৮২টি। কিন্তু সবগুলো নমুনার ফলাফলই নেগেটিভ হয়েছে।
তবে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিনজন করোনা রোগীর। এরা হলেন, যশোরের নাভারনের নাজিম উদ্দীন (৭৬), যশোর সদরের বারান্দিপাড়ার রফিকুল ইসলাম (৭৪) এবং নগরীর দৌলতপুরের পাবলার আ. গফফার (৭০)।
নাজিম উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি এ হাসপাতালে ভর্তি হয়ে সোমবার সকাল ছয়টা ৪০ মিনিটে মারা যান। রফিকুল ইসলাম ২০ জানুয়ারি ভর্তি হয়ে সোমবার সকাল সাতটা ৪০ মিনিটে ইন্তেকাল করেন। আর মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা এলাকার আ. গফফারও ২০ জানুয়ারি ভর্তি হয়ে সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে মারা যান।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেছেন, ২৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ২৫ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৪৫০ জন।
চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, চোরচক্রের হোতা গ্রেফতার
মাগুরা প্রতিনিধি
মাগুরায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোরচক্রের নেতা মাহিন শেখ ওরফে দিরাজকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। মাহিন শহরের দোয়ারপাড় এলাকা মৃত মান্নান শেখের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, রবিবার সন্ধ্যায় সদরের ইছাখাদা এলাকার সুমন হোসেন নামের এক ব্যক্তি শহরের বেবিপ্লাজা মার্কেটের সামনে তার ১৫০ সিসির পালসার মোটরসাইকেল রেখে কেনাকাটার জন্য দোকানে যান। এ সময় অজ্ঞাতনামা চোর চক্র কৌশলে তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সুমন হোসেন থানায় মামলা করেন। তিনি জানান, মামলা তদন্তে গিয়ে ওই রাতেই শহরের দোয়ারপাড় এলাকা থেকে চোরচক্রের হোতা মাহিন শেখ ওরফে দিরাজকে (৩১) গ্রেফতার করে পুলিশ। পরে তার মাহিনের স্বীকারোক্তি অনুযায়ী ঝিনাইদহ জেলার পবাহাটি কলার হাট এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
কলারোয়ায় এক গ্রামে তিন মেয়রসহ ৯ প্রার্থী
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে এক গ্রামেই তিন মেয়রসহ নয়জন প্রার্থী। ভোটাররা তাই কাকে রেখে কাকে ভোট দেবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে। মুখ ফুটে কোনো প্রার্থীকে ভোট দেয়ার কথা বলছেন না কেউ-ই। বাড়িতে একের পর এক প্রার্থীদের আসা-যাওয়ায় ঘুম হারাম ভোটারদের।
পৌর নির্বাচনে কলারোয়া পৌরসভার ৩নং গদখালী ওয়ার্ডে বইছে এমন নির্বাচনী হাওয়া। গ্রাম থেকে ভোটে অংশ নেয়া প্রার্থীরা হলেন, কলারোয়া গদখালী গ্রামের মেয়রপ্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, গাজী আক্তারুল ইসলাম ও নারগিছ সুলতানা। সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হলেন, রফিকুল ইসলাম, এএসএম এনায়েতুল্লাহ খাঁন, মুজাহিদুল ইসলাম, আসাদ খাঁন ও সংরক্ষিত কাউন্সিলর নাজমা বেগম ও সালমা আক্তার। গদখালী গ্রামের পশ্চিমপাড়া বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, একজন প্রার্থী ভোট চেয়ে বাড়ি থেকে বের হতে না হতেই অন্য প্রার্থী তার কর্মীদের নিয়ে বাড়িতে হাজির হচ্ছেন। ভোট চাইতে সিরিয়াল ধরে কখনও প্রার্থী কখনওবা অন্য প্রার্থীর কর্মীরা হুটপাট করে বাড়ির মধ্যে প্রবেশ করছেন। এ অবস্থায় তারা কাকে রেখে কাকে ভোট দেবেন তা নিয়ে বেকায়দায় পড়েছেন। আসমা বেগম বলেন, তার স্বামী সারাদিন অন্য গ্রামে দিন মজুরি শেষে রাতে বাড়ি ফেরেন। সারারাত ধরে একের পর এক প্রার্থী ও কর্মীরা দরজায় টোকা দিয়ে ঘুম থেকে তুলে ভোট ও দোয়া চাইছেন। একই গ্রামে প্রার্থী বেশি হওয়ায় তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তিনি রেগে বলেন, ‘ভোটে দাড়াতি বাতিক চাগায়, গ্রাম উন্নতির খবর নাই।’ গদখালী গ্রামের কলেজ ছাত্রী হোসনে আরা লাকী জানান, প্রার্থী দেখলেই গ্রামের ভোটাররা গা ঢাকা দিচ্ছেন। প্রার্থীজটে ঘুরপাক খাচ্ছে গ্রামবাসী। সবাই একই গ্রামের মানুষ। সামাজিক নানা কারণে সবাইকে দরকার হয়। ভোটারদের তাই ‘শ্যাম রাখি, না কুল রাখি অবস্থা’।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কলারোয়া পৌরসভার ৩ নং গদখালী ওয়ার্ডে মোট ভোটার ২৮৬৯ জন। এরমধ্যে মহিলা ভোটার ১৫২৭ ও পুরুষ ভোটার ১৩৪২ জন। ওয়ার্ডঘুরে দেখা গেছে, ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় প্রার্থীরা দিন-রাত কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে ছুটছেন। অনেক সময় ভোটারদের বাড়িতে সৃষ্টি হচ্ছে প্রার্থীজটও। প্রচারণাকালে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এছাড়া ওয়ার্ডে ৯ প্রার্থীসহ অন্য এলাকার প্রার্থীদের পোস্টার-ব্যানারে গোটা এলাকা ছেঁয়ে গেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ, রহিমসহ কয়েকজন জানান, গত দুইবার পৌর নির্বাচনে এই ওয়ার্ডের বাসিন্দা গাজী আক্তারুল মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই। এবার এখানে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে তারা বলেন, এলাকাবাসী অনেক সচেতন, তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তবে এবার নির্বাচনে তাদের ওয়ার্ড থেকে মেয়র, সাধারণ কাউন্সিলরের সঙ্গে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীকেও নির্বাচিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।
আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে কলারোয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৮৪ ও মহিলা ভোটার ১০ হাজার ৯৯৬ জন।
অস্ত্রোপচারের পর নিম্নমানের সুতা দিয়ে সেলাই, চিকিৎসকের নামে মামলা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের একটি ক্লিনিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অস্ত্রোপচার করা, চিকিৎসকের গাফিলতিতে প্রসূতি মায়ের জীবন সংকটাপন্ন হওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় নড়াইল সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আকরাম হোসেনসহ ইমন ক্লিনিকের মালিক মো. সারোয়ার হোসেন ও তার স্ত্রী শিল্পী বেগমকে আসামি করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) মামলাটি করেন ভুক্তভোগী প্রসূতি ঝুমা বেগমের স্বামী মাহফুজ নুর রিপন। নড়াইল সদর নালিশি আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা আগামী ২৫ ফেব্রুয়ারি সিভিল সার্জনকে সশরীরে হাজির হয়ে প্রতিবেদন দাখিলের জন্য বলেন।
মামলায় বলা হয়, ২৪ ডিসেম্বর ইমন ক্লিনিকে সিজার অস্ত্রোপচার করাতে যান ঝুমা বেগম। অস্ত্রোপচার করেন সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আকরাম হোসেন। অস্ত্রোপচারে নিম্নমানের সুতা এবং সামগ্রী ব্যবহার করা হয়। ফলে রোগীর তলপেট ফেটে রক্ত বের হয়ে জরায়ু এবং প্রস্রাবের নালিতে পচন ধরে। অবস্থা খারাপ হলে খুলনায় নিয়ে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করে জরায়ু কেটে ফেলা হয়। ভুল চিকিৎসায় চিকিৎসক ও ক্লিনিক মালিক যুক্ত।
অস্ত্রোপচারে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং চিকিৎসকের গাফিলতির কারণে চার লাখ টাকা খরচসহ স্ত্রীর জীবন বিপন্ন হওয়ায় আদালতের কাছে উপযুক্ত প্রতিকার দাবি করেন মামলার বাদী মাহফুজ নুর রিপন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। পূর্ব ডুমুরিয়া গ্রামের হামিদুর রহমানের ২৯ দিন বয়সী মাছুম বাচ্চা হুমাইয়ারা গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। পরে গাজীপাড়া জামে মসজিদে বেলা ১১ টায় জানাজায় অংশ নেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় গত সোমবার রাত দেড়টায় মৃত্যুবরণ করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য ঢাকায় কর্মরত এস এম শফিকের বোন আছমা বেগম (৪৪)। খবর পেয়ে সেখানে ছুটে যান তিনি। দুপুর ২ টায় আব্দুল লতিফ ট্রাষ্টের মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। গতকাল ভোরে মৃত্যুবরণ করেন দক্ষিণ ডুমুরিয়ার সৈয়দ পলাশের আব্বা সৈয়দ নূর ইসলাম (৭৫)। খবর পেয়ে সেখানে ছুটে যান এবং যোহরবাদ নামাজে জানাজায় অংশ নেন। এর আগে সকাল সাড়ে ৬ টা থেকে ১০ টা পর্যন্ত হাজিডাঙ্গা গ্রামের সকল শ্রেনী পেশার মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেল ৩ টায় ডুমুরিয়া গ্রামের মাছ ব্যবসায়ী আজিজুল ইসলামের শ্যালকের ৮ বছর বয়সী ছেলে ব্রেইন টিউমারে আক্রান্ত তৌছিফ সরদারকে দেখতে যান। এদিকে গত সোমবার রাতে গুরুত্বর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে নিজ বাসায় চিকিৎসাধীন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ডুমুরিয়ার বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম গাজীকে দেখতে যান তিনি। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজমত শেখ, রেজাউল শেখ, রবিউল মোল্লা, জাকির মোল্লা, শাইদুল মোড়ল, হারুনুর রশিদ বাবু, মোজাম্মেল হক মোহন, জাফর মোড়ল, নাসির গাজী, বাধণ মন্ডল, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
দাকোপে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার দাকোপে নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সহায়ক হিসেবে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা। দাকোপ উপজেলার বিআরডিবি মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়।
দাকোপ প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক লিপিকা রাণী সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে আরো বক্তৃতা করেন দাকোপ প্লাটফর্মের সদস্য সচিব সাংবাদিক শচীন্দ্রনাথ ম-ল। ১৭ জন জনপ্রতিনিধি, নারীনেত্রী, সাংবাদিক, এনজিও কর্মী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
আশাশুনির বুধহাটায় ১৪৫ ধারা অমান্য করে ঘর নির্মান চলছে
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মান কাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত ইমান আলি গাজীর পুত্র মিজানুর রহমান ১৭/০৮/২০, ০১/১১/২০ ও ২২/১১/২০ তারিখে ১৭৬৬, ২৬৭১ ও ২৯৬৪ নং কোবালা দলিলের মাধ্যমে বুধহাটা মৌজায় ৪৮৫,৪৮৬ ও ২০২ খতিয়ানে সাবেক ১৩০৫, ১৫৮৮ দাগে, বর্তমানে জিআর ৬৭৪ খতিয়ানে হাল ২৭০৪, ২৭০৫, ২৭০৬, ২৭০৭ ও ২৭১০ াগে মোট ৬৩ শতক জমির মধ্যে ২০ শতক জমি [টিনের পাকা বাড়ি ও দুই তলা ভবন (পরিত্যাক্ত) সহ] খরিদ করে দখল গ্রহন করেন। প্রতিপক্ষ এরশাদ আলীর পুত্র সাইফুল্লাহ (সুমন) অবৈধ দখল নিয়ে সম্পত্তিতে পাকা ঘর নির্মান করতে গেলে তার বিরুদ্ধে পি-১০৮৫/২০ (আশাঃ) ধারা- ১৪৫ ফৌঃকাঃবিঃ মামলা (বিজ্ঞ আদালতের স্মারক নং- ১৮৮৩/(ফৌঃ) দায়ের করেন মিজানুর। আদালতের নির্দেশ মোতাবেক আশাশুনি থানার এএসআই কায়ছারুল ইসলাম সম্পত্তি সংক্রান্তে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য ১০/০১/২১ তারিখ নোটিশ প্রেরণ করেন। এবং উপজেলা ভূমিম অফিসের সার্ভেয়ার অমল কান্তি ঘোষ তদন্তের জন্য নোটিশ জারি করেন। কিন্তু ২য় পক্ষ সাইফুল্লাহ সুমন আদালতের নির্দেশ অমান্য করে জমিতে অবৈধ প্রবেশ করে ঘর নির্মান কাজ পুনরায় শুরু করেন। বাধ্য হয়ে মিজানুর থানাকে বিষয়টি অবহিত করেন এবং প্রতিকার প্রার্থনা করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাকক্ষীরায় পৃথক আবেদন করেছেন। আইন আদালত অমান্যকারীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বিজ্ঞ আদালত ও ্আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আশাশুনিতে জমি জবর দখল ও গাছ কর্তনের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের হামকুড়া/কচুয়ায় দীর্ঘদিনের বৈধ কাগজপত্র বুনিয়াদে দখলীয় জমিতে অবৈধ প্রবেশ করে ঘর নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কচুয়া/হামকুড়া গ্রামের মৃত সাবুদ আলি সানার পুত্র ইবাদুল হক বাদী হয়ে থানায় দায়েরকৃত অভিযোগে ও সংশ্লিষ্টদের সূত্রে জানাগেছে, পাকিস্তান আমল থেকে এমান আলি গং কচুয়া মৌজায় বিএস ৩৫২ খং, বিএস দাগ ৩২০৮ বাটা ৪৬২৪ দাগে ০৭ শতক ও ৩২০৮ বাটা ৪৬২৫ দাগে ০৭ শতক মোট ১৪ শতক জমি সোলে সূত্রে ভোগ দখলে আছেন। ১৯৬৫ সালে ১৪ শতক জমির মধ্যে ০২ শতক জমি প্রতিপক্ষ মহসিন হোসেন জবর দখলে ছিলেন। এরপর ১৯৬৬ থেকে অদ্যাবধি এমান আলি সানা গং ভোগ দখল করছেন। এ্যাটেস্টেশানের সময় এমান আলি গং এর নামে ১৪ শতক জমি রেকর্ড হয় (মন্তব্য কলামে প্রতিপক্ষের নামে জোর দখল লেখা ছিল)। মহসিন হোসেন রেকর্ড সংশোধনের জন্য ১৪৪৭৬/০২ নং মামলা করেন। বিজ্ঞ আদালত ১৪/১০/২০০৮ তাং আপীল না মঞ্জুর করেন এবং প্রতিবাদী এমান আলি গংদের রেকর্ড বহাল ঘোষণা করেন। আদালতে পরাজিত হয়ে প্রতিপক্ষ ঐ জমিতে গত ২২ জানুয়ারি জোরপূর্বক ঘর নির্মান করতে গেলে ইবাদুল হক থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ উভয় পক্ষকে নিয়ে ২৩ জানুয়ারি বসেন। কাগজপত্র দেখে বিবাদী পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে নির্মান কাজ বন্দ করার সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু থানার সিদ্ধান্ত অমান্য করলে পুলিশ সোমবার ঘটনাস্থানে গিয়ে কাজ বন্দ ও মালামাল সরানোর ব্যবস্থা করেন। পুলিশ চলে যাওয়ার পর তারা পুনরায় কাজ করতে থাকলে ইবাদুল হক পুনরায় থানায় অভিযোগ করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত মালামাল সরিয়ে নেওয়া হয়নি। এব্যাপারে তারা আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
আশাশুনি সদরে চেয়ারম্যান মিলনের কর্মী সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের পক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ৭নং ওয়ার্ডে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ড কোদন্ডায় আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন, সমাজ সেবক আনন্দ অধিকারী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। সভায় বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য মিজানুর রহমান, শাহিনুর আলম শাহিন, সমাজ সেবক আঃ মজিদ, আজিজ সানা, তুলসী পদ বাইন, সরাফ উদ্দিন, দীপঙ্কর, সুভাষ অধিকারী, সত্যজিৎ মাষ্টার, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি তবিবর রহমান প্রমুখ।
শ্রীউলায় গ্রাম ডাক্তারদের মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে গ্রাম ডাক্তারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়নের মহিষকুড় মৎস্য সেট বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীউলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, গ্রাম ডাঃ ভক্তি ভুষণ গাইন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবুু হেনা শাকিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিডিএমএ’র সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিন, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার রফিক রেজা, বুধহাটা ইউনিয়ন সভাপতি গ্রাম ডাক্তার আবু হেনা, আশাশুনি প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, গ্রাম ডাঃ মীর্জা হাসান ইকবাল, আবুল কালাম আজাদ, শোভনালী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সাহেব আলী, দরগাপুর গ্রাম ডাক্তার ফয়সাল আহমেদ, খলীফাতুল্লাহ, বিধান চন্দ্র, আবু সাঈদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম ডাঃ আব্দুল মাজিদ।
হাজরাখালি ভেড়ীবাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী ভেড়ীবাঁধের ভাঙ্গন নির্মানের কাজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তকিম। মঙ্গলবার বিকালে তিনি এলাকা পরিদর্শন করেন।
সুপার সাইক্লোনে হাজরাখালি পাউবো’র বাঁধ ভেঙ্গে ৮ মাস যাবত এঅঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনী বাঁধ নির্মাণের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখন এই বাঁধ নির্মাণ কাজ প্রায় সমাপ্তির দিকে। এ কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম উপস্থিত নেতাকর্মী ও অসহায় মানুষের উদ্দেশ্যে অভিমত ব্যক্ত করেন। এসময় অব. কর্নেল মুনির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, পাউবো’র এসও গোলা রাব্বি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২
যশোর অফিস
চাঁচড়া ফাঁড়ি ও পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাবু পাড়ার বর্তমানে শার্শা উপজেলার নাভারণ আনছার ক্যাম্পের পিছনে (ফাতেমার বাড়ির ) ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের মেয়ে ও বাবু হোসেনের স্ত্রী মোছাঃ কাকলী বেগম ও যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের মৃত মনছুর আলীর ছেলে আব্দুল করিম। এ ব্যাপারে মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এএসআই মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বেলা ১১ টার পর চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে একজন নারী মাদক বিক্রেতা গাঁজা নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিতি হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা নিয়ে অবস্থানকারী মোছাঃ কাকলী বেগম দৌড়ে পালাবার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। অপরদিকে,পুরাতন কসবা ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান,সোমবার রাত ৯ টার পর শহরের সার্কিট হাউজের সামনে যাত্রী ছাউনীর পাশে এক মাদক বিক্রেতা ইয়াবা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আব্দুল করিম দ্রুত পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়। পরে তার দখল হতে ১৩ পিস ইয়াবা উদ্ধার করে। মঙ্গলবার গ্রেফতারকৃত আব্দুল করিমকে আদালতে সোপর্দ করে।
যশোরে দুই সাংবাদিকের নামে জিডি জেডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি
পুলিশ প্রশাসন কর্তৃক যশোরের ৯ থানায় একযোগে দুই সাংবাদিকের নামে জিডি করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) নেতৃবৃন্দ। প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম বলেন, স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সাংবাদিকদের হয়রানির উদ্দেশ্যে এই জিডি করা হয়েছে। যা স্বাধীন গনমাধ্যমের পরিপন্থী। এদিকে দুই সাংবাদিকের নামে জিডি করার ঘটনায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে’র সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া দুই সাংবাদিকের নামে জিডি করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা গোলাম সরওয়ার। নেতৃবৃন্দ অবিলম্বে এই জিডি প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাকিরুল কবির রিটন ও বর্তমান কমিটির নির্বাহী সদস্য রিপন হোসেনের বিরুদ্ধে পুলিশ প্রশাসন একযোগে যশোরের ৯ থানায় জিডি করে।
দিঘলিয়া ইউনিয়ন আ’লীগ নেতার মৃত্যুতে দিঘলিয়া বাসীর শোক
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দিঘলিয়া উপজেলা প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃ আফজাল হোসেন মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন
(ইন্না-লিল্লাহ………ইলাহে রজেউন)। মরহুম আফজাল হোসেনের জানাজা, বাদ আসর দেয়াড়া পশ্চিম পাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে, মরহুম আফজাল হোসেনের দাফন কাজ পারিবারিক কবরস্থানে সম্পূর্ন করা হয়। আফজাল হোসেনের মৃত্যুতে দিঘলিয়া ইউনিয়ন বাসী গোভির শোক প্রকাশ করে, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
ডুমুরিয়ায় গজেন্দ্রপুরে বঙ্গবন্ধু পরিষদের শীতবস্ত্র বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামে বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে গতকাল সন্ধ্যায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবঃপ্রাপ্ত শিক্ষক মহিউদ্দিন শেখ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। আলোকিত অতিথি ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এম এম সুলতান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক প্রকাশ চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক ডাঃ জাহিদুল মোল্লা, সাহস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস, মাষ্টার সিরাজুল ইসলাম। বক্তৃতা করেন, মোঃ বকতিয়ার রহমান, মেহেদী হাসান রাজা, শেখ আব্দুল জলিল, মাষ্টার সরোয়ার শেখ, মোঃ কামাল ফকির প্রমুখ।
দৈনিক দৃষ্টিপাত সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
সাতক্ষীরা প্রতিনিধি
দৈনিক দৃষ্টিপাত এর সম্পাদক জি এম নূর ইসলাম অসুস্থ থেকে সুস্থ হওয়ায় সাতক্ষীরা জেলায় কর্তব্যরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদুর রহমান সুমন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, দৈনিক আমার সংবাদ’র কাজী নাসির উদ্দীন, দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান তুহিন, দৈনিক বর্তমান কথা ‘র জেলা প্রতিনিধি জি এম মোশাররফ হোসেন, দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি শাহ আলম, দৈনিক নওরোজ/ কালান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন বুলু, দৈনিক নবচেতনা ও দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক রাজপথের দাবি পত্রিকার জেলা প্রতিনিধি শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার মোঃ আমিরুল ইসলাম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন পলি, সংযোগ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, একাত্তর বাংলা টিভির মোঃ ইদ্রিস আলী, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আশরাফুজ্জামান, দৈনিক বাণীর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি কাজী ফকরুল ইসলাম রিপন, দৈনিক লাল সবুজ বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, সময় সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ বাহার, দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শহিদ, দৈনিক ভোরের পাতা পত্রিকার দেবহাটা প্রতিনিধি মোঃ অহিদুজ্জামান, দৈনিক ভোরের পাতা’র সীমান্ত প্রতিনিধি মোঃ মনজুর কাদির ও দি ডেইলি পিপলস টাইমস পত্রিকার দেবহাটা প্রতিনিধি মোঃ আবির হাসান প্রমূখ।
গিলাতলা তরণ সংঘ আয়োজিত ১২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
গিলাতলা তরুণ সংঘ আয়োজিত ১২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্বোধন সোমবার রাত ৮ টায় গিলাতলা দক্ষিণপাড়া গাফ্ফারফুড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় । খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ঠিকাদার খান মাসরুুজ্জামান সাবু । বিশেষ অতিথি ছিলেন গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সুভাষ দত্ত, মহসিন মোল্লা, শেখ জিয়াউর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, সুনিল দত্ত প্রমুখ ।
শরণখোলায় দারিদ্র বিমোচ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কোডেকের পিপিইপিপি প্রকল্পের সভা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় অতিদরিদ্রদের দারিদ্র বিমোচনে ও টেকসই উন্নয়নের লক্ষেপাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহায়তায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ সবার আয়োজন করে।
সংস্থার ফোকাল পার্সোন মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ। সভায় আলোচনা করেন, কোডেকের পিপিইপিপি প্রকল্পের ডেপুটি ফোকাল পার্সোন সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, কোডেকের সিনিয়র জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমান, শরণখোলা উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় অতিদরিদ্র জনগোষ্ঠির দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।
ফকিরহাটে ব্যাটারীর দোকানে দুর্ধষ চুরি মালামাল লুট
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত মোল্লা অটো ব্যাটারী ঘর নামক একটি ব্যাটারীর দোকানে দুর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা সাটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগত টাকা ও মালামাল সহ প্রায় ৫লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে। সোমবার গভীর রাতে কাটাখালী বাসস্ট্যান্ডের সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংকের (এসবিএসি) পাশের্^ অবস্থিত মোল্লা অটো ব্যাটারী ঘর নামক দোকানে এঘটনা ঘটে। দোকানের প্রোপাইটর মোঃ নাইম উদ্দিন মোল্লা জানান, প্রতিদিনের ন্যায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে এসে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সাটারে লাগানো তালা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা নগত টাকা ২২টি ব্যাটারী, ১টি আইপিএস মেশিন ও অটো ভ্যানের ৪টি ব্যাটারী সহ মূল্যবান মালামাল নিয়ে অজ্ঞাত চোরেরা পালিয়ে গেছে। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট মডেল থানায় কোন মামলা দায়ের হয়নী।
ফকিরহাট উপজেলা প্রেসক্লাব এর জরুরী সাধারণ সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে ফকিরহাট উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক কে অব্যহতি দেওয়ায় সভায় সর্বসম্মতিক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মান্না দে, পি কে অলোক, শেখ আজমল হোসেন, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন কুমার দে, এম জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফকির মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ক্রীড়া সম্পাদক মোঃ বাদশা আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, কার্যনির্বাহী কমিটির সদস্য খান মাহামুদ আরিফুল হক, সিনিয়র সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, এস কে নাজমুল ইসলাম, সাধারন সদস্য শেখ আজমল, মোঃ সাইদুর রহমান, ইমরান শিকদার, সোনাতন কর্মকার, হিরামন দেবনাথ, দাউদ হায়দার বাবু, মোঃ বিল্লাল খান। শেষে দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনিকে ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। ##
ফকিরহাটে প্রধানমন্ত্রীর প্রদত্ত মানবিক সহায়তার চেক প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা স্বরুপ উপজেলায় ৯জন অসহায় ও অসুস্থদের মাঝে মোট ৪লক্ষ ৩০হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে চেক প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো: জাহাঙ্গির হোসেন প্রমূখ।
ফকিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরী বেকারীতে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারীর খাদ্রসামগ্রী উৎপাাদন ও বাজারজাত করণের অপরাধে মানসা বাজারের নিউ সুমাইয়া বেকারীতে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১টায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে উক্ত বোকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও বাগেরহাট জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা: আতিয়া খাতুন বেকারীর মালিক মনিরুল ইসলাম মোড়ল-কে ৩০হাজার টাকা জরিমানা প্রদান করেন।











































