সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঋশিল্পী এলাকায় মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন স্বর্ণের কারিগর নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের নিরজ্ঞন মল্লিকের ছেলে স্বর্ণ কারিগর তাপস মল্লিক (২৪) ও পাইকগাছা থানার রাড়ুলী কাটিপাড়া গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (২৩)। হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন উৎপল সেনের ছেলে সুব্রত সেনও।
স্থানীয়রা জানান, তিনজন একত্রে মোটর সাইকেলযোগে সাতক্ষীরা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। তারা সাতক্ষীরা শহরের অর্পন জুয়েলার্সের স্বর্ণের কারিগর হিসেবে কাজ করেন। অন্যদিকে বিপরীত দিক পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে ফিরছিলেন একটি পিকআপ। ঋশিল্পী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাপস মল্লিক ও মিলন দেবনাথ নিহত হয়। আহতকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল পরে খুলনা মেডিকেলে নেওয়ার পথে মারা গিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি। আহতকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জেনেছি।











































