খবর বিজ্ঞপ্তি:

প্রতিরক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট, খুলনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবা সপ্তাহ’র আওতায় বৈশি^ক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপট জনগনকে সচেতন করতে র্যালি, মাস্ক এবং লিফলেট বিতরণ করাহয় এবং সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে। বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট খুলনা আয়োজিত রেজিমেন্টের এ কর্মসূচির উদ্বোধন করেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কেএম আলমগীর হোসেন এবং এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, ২১ বিএনসিসি ব্যাটালিন ক্যাপ্টেন মো. এছাহক আলী, লে: আনজুম সুলতানা, লে: আনোয়ার হোসেন মৃধা, সে: লে মো. রেজাউল করিম খান, সে: লে শেখ মিজানুর রহমান।











































