Home আঞ্চলিক পুলিশ দেখেই ২ নারী আসামির বিষপান

পুলিশ দেখেই ২ নারী আসামির বিষপান

7

পাটকেলঘাটা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় গ্রেপ্তার এড়াতে পুলিশ দেখেই দুই নারী আসামি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ওই দুই নারীকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করেছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণপদ সমাদ্দার স্থানীয় দাদপুর গ্রামে মৃত মোজাম শেখের বাড়িতে যায় মারামারি ঘটনায় এজাহার নামীয় আসামি ধরতে। এ সময় মোজাম শেখের দুই ছেলে শেখ মনিরুজ্জামান (৩২) ও শাহিনুর রহমান (২৭) বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। এসময় পুলিশ তাদের আটক করে। এই মামলার অপর ২ আসামি মোজাম শেখের স্ত্রী রুমা বেগম (৫৮) ও তার মেয়ে ছন্দা খাতুন ঘরের মধ্যে তালা দিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে মা-মেয়ে ঘরে থাকা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পুলিশ জানালা ভেঙে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণপদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুই ভাইকে আটকের পর তারা মা-বোনকে বিষপান করতে বলে তারা। আটকদের কথা শুনে ২ নারী আসামি বিষপান করলে তাদের বাঁচাতে জানালা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। পরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটকেলঘাটা থানার ওসি ওয়াহেদ মোর্শেদ জানান ‘এসআই কৃষ্ণপদ আসামি ধরতে গেলে আসামিরা তাকে হুমকি দিয়ে বলে ‘আমাদের ধরলে আমরা বিষ খাবো।’ পরে ওই দুই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে পুলিশ তাদের উদ্ধার করেসাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। তারা বর্তমানে সুস্থ আছে। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।