সাতক্ষীরায় প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ক্ষমতার দাপটে বালু উত্তোলনের অভিযোগ

9
Spread the love


স্টাফ রিপোর্টার


সাতক্ষীরায় প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ক্ষমতার দাপটে বালু উত্তোলনের মহা উৎসব চলছে। রাষ্ট্রীয় নীতি অমান্য করে আইনের রক্ষক হয়ে বালু উত্তোলনে মেতে উঠেছে মেম্বর সামছুর রহমান।
সরেজমিনে দেখাযায়, সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউপির ৭ং ওয়ার্ড ঘরচালার মেম্বর সামছুর রহমান সিমান্তবর্তী মান্ডারী খালের পাশ্বে থেকে বালু উত্তোলন এবং মেম্বরের অনুমতিতে ঘরচালা গ্রামের মৃত বাহার আলী মোল্লার পুত্র নেছার আলী ঘরচালা ঈদগাহ পশ্বে বালু উত্তোলন করছে। এলাকার একাধিক মানুষ বলেন, বালু উত্তোলন বন্ধের বিষয় জেলা প্রশাসন এর কাছে হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয় নেছার আলী বলেন, মেম্বরের অনুমতি নিয়ে আমি বালু উত্তোলন করছি।
মেম্বর সামছুর রহমান এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি চেয়ারম্যানের অনুমতিতে আমার নিজ মৎস্য ঘের থেকে বালু উত্তোলন করছি, নেছারের বিষয় আমার জানা নেই।


বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বালু উত্তোলন দন্ডনীয় অপরাধ বটে, কিন্তু এ সম্পর্কে আমি কিছু জানিনা। বল্লী ইউনিয়ন ভুমি তৌশিলদার মহাসিন আলী বলেন, মেম্বর সামছুর ও নেছার আলীর বালু উত্তোলনের মেশিন বন্ধ করে দিয়েছি।


এ বিষয় তাৎক্ষণিক ভাবে মুঠোফোনে সাতক্ষীরা নির্বাহী কর্মকর্তার কাছে জানালে তিনি এর আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান। কিন্তু রাতের আঁধারে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে।