Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

82

মোড়েলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোটার

বাগেরহাটের মোড়েলগঞ্জে ৩৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছ বাগেরহাট গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল। বুধবার রাত ৮টার দিকে পৌরসভার সাবরেজিস্ট্রি অফিস এলাকা থেকে মিন্টু আকনকে(৪২) আটক করে। মিন্টু পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামের জলিল আকনের ছেলে। এ বিষয়ে অভিযানে থাকা ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হাওলাদার বলেন, মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে আটক মিন্টুর শরীর তল্লাশী করে ৩৯ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি’র এসআই জহিরুল ইসলাম বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

দিঘলিয়ায় অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণীর ছাত্রের মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে অটোরিকশার ধাক্কায় মুন্না নামের ২য় শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩ টার সময় মোটা মাস্টারের কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নার পিতার নাম মোঃ আবুল বাশার। এলাকাবাসী জানায়, শিশু মুন্না রাস্তার পাশে বাইসাইকেলের টায়ার নিয়ে খেলা করছিলো। এ সময় দ্রুতগতিতে একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মারাত্মক আহত অবস্থায় মুন্নাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মুন্নার মৃতদেহ মর্গে ছিলো। মুন্নার মৃত্যুর সংবাদে তাঁর পরিবার, সহপাঠী এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। দিঘলিয়া থানা পুলিশ জানায়, ধাক্কা দেওয়া অটোরিকশার চালককে শনাক্ত করে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

খুলনায় সাংবাদিকদেরকে দৈনিক প্রথম আলোর সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

করোনাকালীন মারাত্মক ঝুঁকির মধ্যেও মানুষের কাছে সংবাদ পৌঁছে দিয়েছেন খুলনার সাংবাদিকরা। ওই কাজের স্বীকৃতিস্বরূপ খুলনার সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন খুলনা প্রেসকাবকে সংবর্ধনা দিয়েছে দেশের সর্বাধিক পঠিত ও স্বনামধন্য ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকা।

বুধবার দুপুরে খুলনা প্রেসকাবের সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজার হাতে ফুল ও ধন্যবাদ জ্ঞাপন বোর্ড দিয়ে ওই সংবর্ধনা জানানো হয়। ৪ নভেম্বর  প্রতিষ্ঠার ২২তম বছর পূর্ণ করেছে প্রথম আলো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই এই ভিন্ন আয়োজন করা হয়। সংবর্ধনা দেওয়া সম্মুখসারির ওই যোদ্ধাদের মধ্যে রয়েছে খুলনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসক ও করোনাকালীন স্বেচ্ছাশ্রমে মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবী সংগঠন।

খুলনা জেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ হয়ে সংবর্ধনার ফুলের তোড়া ও স্মারক গ্রহণ করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। পুলিশ প্রশাসনের পক্ষে স্মারক গ্রহণ করেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। আর চিকিৎসক প্রতিনিধি হিসেবে সংবর্ধনা দেওয়া হয় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদকে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসকাবের সহকারী সম্পাদক আহমদ মুসা রঞ্জু, কাব সদস্য রফিউল ইসলাম টুটুল ও তৌহিদুল ইসলাম তুহিন, প্রথম আলো খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আল-এহসান, খুলনা প্রতিনিধি উত্তম ম-ল, খুলনা বন্ধুসভার সভাপতি সুদীপ কুমার কু-ু, বন্ধুসভার সদস্য বনানী আফরোজ, পাপন কংস বণিক, অতসীলতা তন্বী, মনিরা মিতা, সঞ্চারিনী ব্যানার্জি, ফারজানা আক্তার, সৈয়দ মোহাম্মদ ইমরান, মো. রেজাউল করিম, আলফি শাহারিন, আরফাত হোসেন, আক্তারুল গাজী প্রমুখ।

শৈলকুপায় হতদরিদ্রদের সরকারী ঘর, নিজের ভাই ভাতিজাদের করে দিলেন চেয়ারম্যান

সম্রাট হোসেন, শৈলকূপা (ঝিনাইদহ)

উপজেলার মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন তার নিজের ভাই ভাতিজাদের সরকারী ঘর করে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ঘর প্রাপ্তরা দুঃস্থ বা হতদরিদ্র নন। রীতিমত প্রভাবশালী এবং বংশ মর্যাদা সম্পন্ন হিসেবে এলাকায় পরিচিত। খোদ চেয়ারম্যানের পৈত্রিক ভিটাই বাহারী রঙের সরকারী ঘর সবার নজর কেড়েছে। এ ধরণের তিনটি সরকারী ঘর তিনি তার নিজের পরিবারের মধ্যে তৈরী করে দিয়েছেন। পথচারিরা এই সরকারী ঘর দেখছেন ও নানা মন্তব্য করছেন। সরেজমিন দেখা গেছে ২০১৯-২০২০ অর্থ বছরে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ২টি ও আগের বছরে জমি আছে ঘর নাই প্রকল্পের একটিসহ মোট ৩টি পাকা সরকারি ঘর নির্মিত হয়েছে শৈলকুপার হুদামাইলমারী গ্রামে। ওই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন তার বড় ভাই মৃত আজিবর মন্ডলের ছেলে নজরুল ইসলাম ও শামছুল ইসলাম এবং মেজো ভাই মোকাদ্দেস মন্ডলের ছেলে আমিরুল ইসলামের একটি পাকা ঘর করে দিয়েছেন।

আপন ভাই ভাতিজার ভিটেয় সরকারি পাকা ঘর তুলে দেওয়ায় এলাকাজুড়ে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকার মাসুদ রানা নামে এক ব্যক্তি জানান, চেয়ারম্যানের ভাই ভাতিজাদের নামে সরকারি ঘর করে দিলেও ভয়ে কেউ প্রতিবাদ করেনা। গ্রামবাসি ভাষ্য আমিরুলের ছেলে ফিরোজুর রহমান গোপালগঞ্জ জেলায় কর্মরত কৃষিব্যাংকের কর্মকর্তা। তাছাড়া চেয়ারম্যান পরিবারে যথেষ্ট সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি রয়েছে। শেরপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে নুর ইসলাম চুন্টু অভিযোগ করেন, তিনি প্রকৃত গৃহহীন হলেও একাধিকবার চেষ্টা করেও তিনি ঘর পান নাই। জরাজীর্ণ খুপরিঘরে দীর্ঘদিন বসবাস করছেন। শৈলকুপার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন জানান, আমি সবে মাত্র অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এ ধারণের অনিয়ম ও সেচ্ছাচারিতার কথা আমার জানা নেই। তবে ২ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২টি পাকা ঘর যদি কোন চেয়ারম্যান অবস্থাশালীদের দিয়ে থাকেন তবে সেটা হবে নিন্দনীয় কাজ। তিনি বলেন,ঘরের সুবিধাভোগীর নাম নির্বাচনের এখতিয়ার চেয়ারম্যানদের। এই সুযোগে এমনটি হতে পারে। হরিণাকুন্ডুর ইউএনও সাইফুল ইসলাম জানান, আমি শৈলকুপা থেকে বদলী হয়ে চলে যাচ্ছি। বিদায় বেলায় আমি কোন মন্তব্য করতে চাই না। তবে চেয়ারম্যানের আত্মীয় স্বজনরা যদি অসচ্ছল হয় তবে দিতে পারেন। এ ব্যাপারে মির্জাপুর ইউনিয়ন সচিব রকিব উদ্দীন আল-ফারুক জানান, যতুটুকু জানি চেয়ারম্যানের ভাই-ভাতিজাগনও খুব স্বচ্ছল নন। তবে ব্যাংক কর্মকর্তার ভিটে বাড়িতে ঘর তোলার বিষয়টি তিনি এড়িয়ে যান। বিষয়টি নিয়ে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বক্তব্য জানতে তার কাছে একাধিক ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএর দোয়া আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র দক্ষিন পশ্চিম অঞ্চলের গন মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক আমাদের অভিভাবক, উন্নয়নের রূপকার জননেতা শেখ হেলালউদ্দিন (এম.পি), বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমও বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ও কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরু সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসুস্থ সকল নেতাকর্মীদের আশু রোগমুক্তি কামনায় সংগঠনের কার্যালয়ে আজ বিকাল ৬.০০টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোল্লা আজাদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সহ সাধারণ সম্পাদক আঃ রশিদ সিকদার, সাংগঠনিক সম্পাদকদ্বয় শরীফ মোর্ত্তজা আলী, মোঃ ইউনুস মুন্সী, খুলনা মহানগর শ্রমিক লীগের সদস্য মোঃ নূর ইসলাম, আরো উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল শেখ, মোঃ ইউনুস বিশ্বাস, মোঃ আব্দুল হাই, মোঃ জাফর হোসেন, কাজী আমিনুল ইসলাম, মোঃ আখতার হোসেন, শেখ আহম্মেদ আলী মোহন, মোঃ রবিউল ইসলাম, মোঃ সোহেল মোল্লা, মোঃ রুবেল ফকির, মোঃ আদম শেখ, মোঃ আসাদুজ্জামান আরিফ মোঃ শাহাদাত হাওলাদার, মোঃ তরিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

ফুলতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৪ ব্যক্তি হতাহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় ফুলতলার জামিরা-সড়কের গাড়াখোলা পোড়াবটতলা এলাকায় বেপরোয়া মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে থ্রি-হুইলারের সাথে ধাক্কা খায়। মটরসাইকেল আরোহী গাড়াখোলা গ্রামের জাহাঙ্গীর মোড়লের পুত্র রিফাত মোড়ল (২৫) ও চৌদ্দমাইল এলাকার মৃতঃ মিজান মোড়লের পুত্র রাহুল মোড়ল (২৪) ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিফাত মোড়লকে মৃতঃ ঘোষনা করেন। এদিকে গত ৩০ অক্টোবর সকালে ফুলতলা-জামিরা সড়কের ধোপাখোলা ঋষি পাড়া এলাকায় সুপার জুট মিলের শ্রমিক বহনকারী বাস (নং-ঢাকা মেট্রো-ব-১১-৩৭৪৫) ও ভিশন কোম্পানীর কাভার্ড ভ্যান (নং-ঢাকা মেট্রো-অ-১৪-১৭৪৫) এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোঃ রাব্বি গাজী (৩৫) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার বিকালে উপজেলা সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি ফুলতলার দামোদর গ্রামের শুকুর গাজীর পুত্র। এছাড়া বুধবার সকাল ১০টায় খুলনা-যশোর সহাসড়কের ফুলতলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বসুন্ধরা গ্রুপের সিমেন্টবাহী ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৩-০৩১৫) চাপা পড়ে অজ্ঞাত (৩০) ব্যক্তি গুরুতর আহত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।  

দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন বিরোধী সাইকেলর‌্যালী

আসাদ, দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০ টায় নারী ও শিশু নির্যাতন বিরোধী ব্যাতিক্রমধর্মী সচেতনতামূলক এক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। বাইসাইকেল চালিয়ে র‌্যালীর নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দিঘলিয়া উপজেলা সহ সারা দেশে উদ্বেগজনক হারে নারী ও শিশুর প্রতি নির্যাতন বেড়ে গেছে, সবাইকে নারী ও শিশুর প্রতি  মানবিক আচরন সহ নির্যাতনের প্রতিবাদে সোচ্চার থাকার আহ্বান জানান। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রায় তিন শতাধিক বাইসাইকেল নিয়ে র‌্যালীতে উপজেলাধীন ৬টি সামাজিক সংগঠন যথাক্রমে আলোর মিছিল, স্বপ্নতরী, দিঘলিয়া উন্নয়ন ফোরাম, দিঘলিয়া ব্লাড ব্যাংক, পরিচ্ছন্ন দিঘলিয়া, ব্রমগাতী ব্লাড লাইনসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ  স্হানিয় ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‌্যালীতে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন বিরোধী বিভিন্ন প্লাকার্ড বহন করেন। র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পথেরবাজার, সেনহাটী ও দেয়াড়া গ্রাম প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার বাদী সাক্ষ্য জেরা সম্পন্ন হয়নি

সাতক্ষীরা প্রতিনিধি

দীর্ঘ ১৮ বছর পর সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার বিচার কার্যক্রম শুরু হলেও আসামীপক্ষ স্বাক্ষীদের জেরা না করায় মামলার বাদী সাক্ষ্য জেরা সম্পন্ন হয়নি। বুধবার দুপুরে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক হুমায়ুন কবীর এর আদালতে বাদীর জেরা পর্ব শুরু করার আদেশ দিলেও আসামীপক্ষ বাদীকে জেরা করতে অস্বীকৃতি জানায়। তবে আসামীপক্ষের আইনজীবীরা জানান, সুপ্রীম কোর্টের এ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালতে লিভ টু আপীল শুনানীর জন্য দিন ধার্য্য হওয়ায় তারা সাক্ষী জেরা করতে অস্বীকৃতি জনিয়েছেন।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল লতিফ জানান, মামলাটির ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পর বিগত ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর উচ্চ আদালতে কোয়াশমেন্ট করেন আসামীরা। এরপর চলতি বছরের ২২ অক্টোবর উচ্চ আদালত থেকে মামলাটির স্থগীতাদেশ প্রত্যাহার হয়ে ৯০ দিনের মধ্যে বিচার কার্য শেষ করার জন্য চীফ জুডিশিয়াল আদালতে প্রেরণ করা হয়।

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে আসেন। তিনি ঢাকায় ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলার অভিযোগ উঠে তৎকালিন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে উপজেলা যুবদলের সভাপতি আশরাফ হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৭০/৭৫ জনের নামে থানায় ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে এক যুগ পর ২০১৪ সালের ১৫ অক্টোবর কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর ২০১৫ সালের ১৭ মে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে স্বাক্ষী করে সম্পূরক অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারি কর্মকর্তা শেখ সফিকুর ইসলাম।

পাইকগাছায় মহিলা বিষয়ক কর্মকর্তা পিটিয়েছে অফিস সহকারীকে

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অবসরে যাওয়া ফাইলপত্রে স্বাক্ষরের জন্য লাখ টাকা না দেয়ায় প্রেশনে চাকুরিরত অফিস সহকারীকে মারপিট করে গুরুতর আহত করেছেন মহিলা বিষয়ক কর্মকর্তা। আহত অফিস সহকারী সিরাজ উদ্দীনকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী সিরাজ উদ্দীন ১১ মাস আগে অবসরে যান। সিরাজ জানায়, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অবসরে যাওয়ার পর পেনশনের কাগজ পত্র সইস্বাক্ষরের জন্য জমা দিলেও দীর্ঘ দিন ঘুরাতে থাকে। এক পর্যায় বুধবার দুপুর ১টার দিকে ফাইলটি স্বাক্ষরের জন্য নিয়ে গেলে মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান এক লাখ টাকা দাবী করে। অফিস সহকারী দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় কর্মকর্তা অফিস সহকারীকে কিল, ঘুষি, লাথি মারলে অফিসের ভিতর পড়ে যায়। এ সময় অফিসের ভেতর থেকে পা ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসলে তার শরীরের বিভিন্ন জায়গায় কেটে রক্তাক্ত জখম হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা টাকার বিষয়টি অস্বীকার করে বলেন, সিরাজ হিসাব নিকাশ না দিয়ে তার ফাইলপত্রে সই করতে আসে। সই না করায় আমার উপর চড়াও হলে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ব্যপারে দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, এটা একটি অনাকাঙ্খিত ঘটনা। তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। মহিলা বিষয়ক উপ-পরিচালক নারগিস ফাতেমা জামিন জানান, ঘটনাটি শুনেছি। সিরাজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে বিষয়টি দেখা হবে।

বাগেরহাটে তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (৪ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের মেইনরোস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মো. মোজাফ্ফর রহমান আলম, সদস্য ডা: হাবিবুর রহমান, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ, সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তরফদান নেওয়াজ মো. গোলাম রসুল, কৃষদলের আহবায়ক সৈয়দ আসুফুদৌলা জুয়েল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বুলু,বিএনপি নেতা খান মতিয়ার রহমান। জেলা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম, হারুন আল রশীদ প্রমুখ।

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১: আহত-২

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মটর সাইকেলে থাকা চালক সহ ৩জনের মধ্যে ১জন নিহত ও ২জন গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টায় দিকে খুলনা-মোংলা মহা-সড়েকের কাটাখালী বাসস্ট্যান্ডের অদুরে এদুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের দিপক কুমার দত্তের পুত্র দিপ্ত দত্ত শুভ (২৪), কাহারডাঙ্গা গ্রামের মোঃ হৃদয় শেখ (২১) ও রুপসার আন্দাবাজ গ্রামের মোঃ টিপু শেখ (২২) সহ ৩জনে মিলে জিয়াউর রহমান এর হোটেল হতে রাতের খাবার খেয়ে ১টি মটর সাইকেলযোগে তারা কাটাখালী অভিমুখে আসার সময় একটি মালবাহী ট্রাকের পিছনে প্রচান্ড আকারে ধাক্কা লাগে। এসময় ঘটনা স্থলেই দিপ্ত দত্ত শুভ নিহত হয়। পরে স্থানীয় লোকজন মুমুর্য অবস্থায় মোঃ হৃদয় শেখ ও টিপু শেখ-কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তাদের অবস্থা আশাংকা জনক। পুলিশ নিহতের লাশ উর্দ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

যুবলীগ নেতার শিক্ষিকা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে এক যুবলীগ নেতার স্কুল শিক্ষিকা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে মণিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত স্মৃতি তরফদার (৩৫) উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের কুমারসীমা গ্রামের শিল্পি দিনবন্ধু রায়ের স্ত্রী। তিনি স্থানীয় কুমারসীমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আর দিনবন্ধু রায় হরিদাসকাঠি ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিন মেয়ে ও এক ছেলের জননী স্মৃতি তরফদার মঙ্গলবার রাত ১১ টার দিকে নিজ বাড়ির তিলতলার ছাদের ঘরে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তার স্বামী পক্ষের দাবি, ভয় পেয়ে তিনি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন। তবে স্মৃতি তরফদারের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। কারণ জানতে পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।

স্বামী দিনবন্ধু রায় বলেন, কয়েকদিন আগে বাড়িতে প্রেশারকুকার বিস্ফোরিত হয়। তখন আমার স্ত্রী ভয় পান। সেই থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর স্মৃতি আমাকে ফোন করে কবিরাজ ডাকতে বলেন। আমি কবিরাজ নিয়ে ঝাড়ফুঁক দেওয়াই। এরপর নিজের হাতে তাকে খাইয়ে দিই। রাত দশটার দিকে সবাই ঘুমিয়ে পড়ি। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠি। তখন দেখি স্মৃতি গলায় ওড়না জড়িয়ে ঝুলে মরে আছেন।

হরিদাসকাঠি ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে জানান, দিনবন্ধু সনাতন ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানে গান করেন। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি। চেয়ারম্যান বলেন, “দিনবন্ধুর স্ত্রী আত্মহত্যা করেছে মঙ্গলবার রাত দশটার দিকে। তারা আশপাশের কাউকে বাড়ি ঢুকতে দেয়নি। পরে বুধবার (৪ নভেম্বর) সকালে তার শ্যালক পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে লাশ নামায়। তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল বলে আশপাশের লোকজন বলাবলি করছেন।” মণিরামপুর থানার এসআই শাহিনুর ইসলাম বলেন, ‘বুধবার সকাল আটটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় শিক্ষিকার লাশ উদ্ধার করি। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। সন্দেহ হওয়ায় লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শিক্ষিকার বাবা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।’

মহেশপুর সীমান্তে শিশু সহ ১১ জন আটক

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশু সহ ১১জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বুধবার ভোরে উপজেলার শ্যামকুড় ও জলুলী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। বিজিবি সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার সেজিয়া ইটভাটার নিকট থেকে বাগেরহাট জেলার শরনখোলা থানার রায়েন্দা গ্রামের মান্নান মৃধার ছেলে ইলিয়াস মৃধা(২২), ইলিয়াস মৃধার স্ত্রী হাফিজা বেগম(১৯) ও তার শিশু কন্যা আরাবিয়া, আব্দুল মালেক মৃধার ছেলে শফিকুল মৃধা(২৭), খুলনা জেলার হরিনটানা থানার রায়ের মহল গ্রামের জাহিদ শিকদারের মেয়ে শ্রাবনী শিকদার(১৮) ও ছেলে বাবু শিকদার(১৯),জামাল শিকদারের মেয়ে রুমি বেগম(২৫) ও রুমির শিশু পুত্র সোহান(৪)। এছাড়া জলুলী বিওপির টহল দল অধৈভাবে ভারতে যাওয়র পথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ২জন মহিলা ও ১জন পুরুষকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামীদেরকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

যশোরের ঝিকরগাছায় ৪ মাসের অন্ত:সত্বা গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা : নিহতের স্বামী আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় ৪ মাসের সšতানসম্ভবা এক গৃহবধুকে (১৯) আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।পুলিশ নিহতের স্বামী প্রদিপ( ২৪) কে আটক করেছে। গুরুতর আহত পুতুল রানীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় বুধবার সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান। মৃত্যুর আগে নিহত পুতুল বলে গেছেন স্বামী প্রদীপ তার শরীরে আগুন দিয়েছিলেন। প্রদীপও আগুনে সামান্য দগ্ধ হয়েছেন। তিনি পুলিশি প্রহরায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ তাকে আটক করেছেন।

মঙ্গলবার রাত ৩টার দিকে ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশী রফিউদ্দিন জানিয়েছেন, রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের ঝগড়া হচ্ছিল। তাদের চিৎকার শুনে বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এসময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঝগড়ার কারণে প্রদীপ তার স্ত্রীর শরীরে আগুন লাগিয়ে দিয়েছে তাদের অভিযোগ।

যমোর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আহমেদ তারেক শামস চৌধুরী জানান, রাত সাড়ে ৩টার দিকে দগ্ধ দম্পতিকে হাসপাতালে আনা হয়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়। প্রদীপের দু’টি হাত, চোয়াল ও মাথার চুল পুড়ে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত পুতুলের কাকা সঞ্জয় কুমার জানান, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে প্রথমে পুতুলকে যমেক হাসপাতালে এবং এখান থেকে ঢাকায় রেফার করা হলে যাওয়ার পথে গোপালগঞ্জের কাছে পুতুল মারা যান। সঞ্জয় দাবি করেন, মৃত্যুর আগে পুতুল তাকে বি¯তারিত বলে গেছেন।পুতুল জানিয়েছেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে প্রদীপ তাকে বলেন, ‘তুই আমাকে কত ভালোবাসিস তা গায়ে আগুন দিয়ে দেখা। এক পর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন পুতুল। সেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়’।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গৃহবধু হত্যার ঘটনায় স্বামী প্রদীপকে আটক করা হয়েছে। প্রদীপকে আটক দেখিয়ে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালে’।এ ঘটনায় এখনো মামলা করা হবে।

মোড়েলগঞ্জে ব্রি-ধান ৭৫’র বাম্পার ফলন, কৃষকের মুখে হাঁসি

এম.পলাশ শরীফ

বাগেরহাটের মোড়েলগঞ্জে আমন মৌসুমে নতুন প্রজাতের আমন ব্রি ধান ৭৫ এর বাম্পার ফলনে কৃষকের মুখে হাঁসি ফুটেছে। প্রতি বিঘায় ৬৬ মন ধান ঘরে তুলছে কৃষক।

বুধবার পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরনী গ্রামে আনুষ্ঠানিকভাবে এ ধান কর্তনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা দীপংকর সমাদ্দারসহ স্থানীয় কৃষক। সরেজমিনে খোজ নিয়ে জানাগেছে, পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরনী গ্রামের কৃষক ইব্রাহিম হাওলাদার(৩৮) উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী তার ৩৩ শতক ফসলী জমিতে নতুন প্রজাতের স্বল্প মেয়াদি জীবনকাল সুগন্ধী আমন ধানের ব্রি ৭৫ চাষাবাদ করেন।  এ বীজ রোপনের ৯৫ দিনের মাথায় পাকা ধান কর্তন করে ফসল ঘরে তুলছেন তিনি। প্রতি কাটা জমিতে ২ মন করে ধান, বিঘায় ৬৬ মনেরও বেশী ফসল পাবেন বলে আশা করছেন। বাজারে এ ধান প্রতিমন বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২৫শ’ টাকা। বাম্পার ফলনের জন্য তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

পাশাপাশি সকল কৃষকদের চাহিদা অনুযায়ী পরবর্তী মৌসুমে এ প্রজাতের বীজ তিনি সরবরাহ করে এলাকায় উৎপাদনশীলতা বৃদ্ধি করবেন। ৭ সদস্যর পরিবারের ভরন পোষন ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ মিটিয়ে অতিরিক্ত অর্থ সঞ্চয় করে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছে তিনি গোটা পরিবারে। কৃষক ইব্রাহিম হাওলাদার এখন ওই এলাকার একজন সফল দৃষ্টান্ত চাষী। এ সর্ম্পকে সংশ্লিষ্ট উপ-সহকারি কৃষি কর্মকর্তা দীপংকর সমাদ্দার বলেন, ব্রি ধান ৭৫ নতুন এ প্রজাতের ধান উৎপাদনের ক্ষেত্রে উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে কৃষককে সম্মানিভাতাসহ এক দিনের প্রশিক্ষন বিনামূল্যে ৫ কেজি বীজ প্রয়োজনীয় রাসায়নিক সার ক্ষেত পরিচর্যার জন্য নগদ টাকাসহ সঠিক সময়ে সঠিক পরামর্শ অনুযায়ী তাকে উদ্বুদ্ধ করা হয়েছে। তবে পোকা মাকড়-রোগ বালাই আশার পূর্বেই কৃষক তার স্বল্প সময়ে অতিরিক্ত ফসল ঘরে তুলতে পারছেন।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, নতুন প্রজাতের এ ধানের বাম্পার ফলনে এলাকায় সাড়া পড়ে গেছে। পরবর্তীতে মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী এলাকায় এ প্রজাতের বীজ সরবারাহ বৃদ্ধি করে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য দাবী জানান সংশ্লিষ্ট কৃষি দপ্তরের প্রতি তিনি।

শায়েখে চরমোনাই মুফতী ফয়জুল করীম খুলনায় আসছেন আজ

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার দুইদিনের সাংগঠনিক সফরে খুলনায় আসছেন। তিনি এই দুইদিনে একাধিক  সাংগঠনিক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার খালিশপুর গোয়ালখালী মাদ্রাসায় সকাল ১০ টায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্দোগে বার্ষিক তালিম ও  তারবিয়াত, বিকাল ৪ টায় বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা শাখার উদ্দোগে আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহঃ, আল্লামা শাহ আহমাদ শফী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং রাত ৮ টায় নগরীর খানজাহান আলী থানার  ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম রশিদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্দোগে যিনা-ব্যভিচার ও ধর্ষণ রোধে ওলামায়ে কেরামের করনীয় শীর্ষক ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এছাড়া দ্বিতীয় দিন আগামীকাল ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় গোয়ালখালী আল্লামা ফজলুল করীম রহ. ফাউন্ডেশন অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

সকল কর্মসুচিতে নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মুফতী আবু রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা ছদর মাওঃ ফরীদ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া।

খুলনায় ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক: বহিস্কার

স্টাফ রিপোর্টার

খুলনায় ইয়াবা ও ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা এস এম রাজু হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বাগমারা এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজু খুলনা মহানগর ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক। আযমখান সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ নেতা হিসেবে নগরীতে পরিচিত ছিলেন তিনি।

খুলনা সদর থানার ওসি আশরাফুল আলম জানান, বাগমারা এলাকায় ফেনসিডিল সেবনের সময় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করলে রাজুর পকেটে টিস্যু মোড়ানো ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের কাছে এক বোতল ফেনসিডিলও পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজুকে কারাগারে পাঠানো হয়েছে।  খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন বলেন, রাজুকে সংগঠন থেকে বহিষ্কার করা হচ্ছে।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের নড়াইলে শোকের মাতম

নড়াইল প্রতিনিধি

কুষ্টিয়ার লক্ষ্মীপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের বাড়িই নড়াইল জেলায়। জেলার লোহাগড়া পৌরসভার মশাঘুনি এলাকার নিহতদের বাড়িতে এখন চলছে স্বজনদের শোকের মাতম। নিহতদের আরেক জনের বাড়ি যশোরে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে এক নারী রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সে নড়াইলের লোহাগড়া এলাকার বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। পথিমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিএডিসির একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া পৌরসভার মশাঘুনি এলাকার বাসিন্দা মোটরগ্যারেজ মিস্ত্রি মো. মফিজ উদ্দিন (৪৪), তার স্ত্রী নাদিয়া আরবী (৩৮), ছেলে ইফাত (১৬), অ্যাম্বুলেন্স ড্রাইভার দাসের ডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. টিপু সুলতান (৩৮) এবং যশোর কোতয়ালি থানার বিরামপুর গ্রামের বাসিন্দা নিহত মফিজের শ্যালক আলিম শেখ (৩৪)। এছাড়া মফিজের অপর শ্যালক ইনছান শেখ (৩৬) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান কৃষকরা

মাগুরা প্রতিনিধি

চলতি মৌসুমে মাগুরা জেলায় আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। মাচায় ঝুলছে লাউ, শিম, পটল, শসা ও করলা। কোথাও আবার বেগুন, কপি, লালশাকসহ নানা রকমের নতুন নতুন শীতের সবজি ক্ষেত। এমন সবুজ ক্ষেতের দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে মাগুরা সদর উপজেলার কয়েকটি গ্রামে। চলতি মৌসুমে আগাম সবজি চাষ করে লাভের মুখ দেখেছেন অনেক কৃষক। এ বছর অসময়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেকে আবার পড়েছেন ক্ষতির মুখে।

চাহিদা মেটাতে অনেক গৃহিণী বসতভিটায় সবজি চাষ করছেন। বসতভিটার আশপাশে এসব সবজির চাষ করতে বেশি জায়গার প্রয়োজন হয়নি। বায়োচার ব্যবহারে স্বল্প খরচে চাষ হয়েছে বিভিন্ন জাতের সবজি। পরিবারের চাহিদা মিটিয়ে এসব সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করেছেন তারা। লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে সবজি চাষ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শুধু সদর উপজেলায় পাঁচশ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে বেগুন ৮৫ হেক্টর, ফুলকপি ৯০, বাঁধাকপি ৬৫, মুলা ৪০, শিম ৫০, মিষ্টি কুমড়া ২০ ও ক্ষিরা ৩০ হেক্টরসহ অবশিষ্ট জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছে কৃষক। এ ছাড়া ৬৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলু ও ১৮০ হেক্টর জমিতে চাষ হয়েছে তোড়া পেঁয়াজের।

কৃষক আলাল মিয়া বলেন, ‘আমি চলতি মৌসুমে ২৫ কাঠা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। ব্যয় হয়েছে ১৮-২০ হাজার টাকা। অসময়ে বৃষ্টিপাতের কারণে ফসল তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে। ফুলকপিতে পচন রোগ ধরছে।’ বিভিন্ন কোম্পানির ওধুষ প্রয়োগ করেও সুফল পাওয়া যাচ্ছে না। ফুলকপি জমি থেকেই ৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। ভালো দাম পাওয়ায় এ ফসল থেকে লাভের আশা করছেন তিনি। এক বিঘা জমিতে আগাম জাতের আলুর চাষ করেছি। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে গাছ ভালো হয়নি। গাছের শক্তিও তুলনামূলক কম। এ ফসলে লোকসানের মুখ পড়তে পারেন বলে উল্লেখ করেন কৃষক দুলাল হোসেন। একই গ্রামের কৃষক আব্দুস সালাম দুই বিঘা জমিতে ফুলকপির চাষ করেছেন। তার জমিতে কপির চারাগুলো সবে সতেজ হয়ে উঠছে। কৃষক মেহারাম মোল্লা বলেন, ১০ কাঠা করে তোড়া পেঁয়াজের চাষ করেছেন। পেঁয়াজের গাছগুলো এর মধ্যে অনেক বড় হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এসব তোড়া পেঁয়াজ জমি থেকে তুলে বাজারে বিক্রি করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তারা। এসব গ্রামের মাঠে প্রচুর তোড়া পেঁয়াজের চাষ হলেও এবার অনেকটা কম হয়েছে।

অন্য কৃষকরা জানান, এবার তোড়া পেঁয়াজের বীজের দাম অনেক চড়া। এক বিঘা জমিতে এ মৌসুমে রোপণের জন্য অন্তত ২৮ হাজার টাকার বীজ পেঁয়াজের প্রয়োজন হবে। এত চড়া দামে বীজ কিনে লোকসানে পড়ার শঙ্কায় আবাদ কম হয়েছে। এ ছাড়া অসময়ে বৃষ্টিতে তৈরি জমি নষ্ট হয়ে যায়। পরে ওই সব জমিতে আবারও হালচাষ করতে হচ্ছে।

উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, শীতের নতুন সবজি বেগুন ৫০ টাকা, ফুলকপি ৭০, বাঁধাকপি ৩০, মুলা ৩০, শিম ৮০, মিষ্টি কুমড়া ৪০, পালংশাক ৪০, গাঁজর ১০০ ও শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কৃষিবিদরা বলছেন, পানি সাশ্রয়ী ফসলের চাষ বাড়ানো গেলে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমে যাবে। এতে রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। এ জন্য সবজি, গমসহ পানি সাশ্রয়ী ফসল চাষে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, অন্যান্য বছরের তুলনায় মাগুরায় এবার আগাম শীতকালীন সবজি চাষ বৃদ্ধি পেয়েছে। এ চাষ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মধ্যে কৃষিঋণ প্রদান করেছে। ফলে দিন দিন এ চাষে আগ্রহী হয়ে উঠছে স্থানীয় চাষিরা।

হরিনাকুন্ডে ৮ বছর গুম হওয়া গৃহবধু মনোয়ারা খাতুনের সন্ধান আজও মেলেনি

ঝিনাইদহ প্রতিনিধি

জেলার হরিণাকুন্ডু উপজেলার দখলপুর গ্রামের গৃহবধু মনোয়ারা খাতুন ৮ বছর ধরে গুম রয়েছেন। এদিকে স্ত্রীর সন্ধানে পথে পথে ঘুরছেন মোঃ মন্টু মিয়া। লাশ উদ্ধারের খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যান স্বামী মন্টু মিয়া। এ ভাবে এক যুগ কেটে গেছে, কিন্তু মমতাময়ী স্ত্রীর সন্ধান পাননি। জমির লোভে মনোয়ারাকে হত্যা করা হতে পারে এমন ধারণা করছেন স্বামী মন্টু মিয়া। মোঃ মন্টু মিয়া জানান, ২০১২ সালের ৭ মার্চ থেকে নিখোঁজ রয়েছে তার স্ত্রী। দীর্ঘ ৮ বছর ধরে তাকে আমি খুজে পাচ্ছি না। এ ঘটনায় আমি হরিণাকুন্ডু থানায় ১৫/০৩/২০১২ ইং তারিখে সাধারণ ডায়েরি করি, যার নং ৪৭৫। স্বামীর অভিযোগ স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকেই পার্বতিপুর মৌজার দখলপুর গ্রামে স্ত্রীর নামে থাকা ০৪ শতক ভিটে তার চাচাতো ভাইয়েরা দখল করার চেষ্টা করতে থাকে। বছরের পর বছর নিখোঁজ থাকার কারণে এক সময় স্ত্রীর চাচাতো ভাই ইবাদ আলী, মঙ্গল মন্ডল ও শহিদ চার শতক জমিসহ বাড়িঘর জোর পুর্বক দখল করে নিয়েছে। এক সময় ওই বাড়িতেই স্বামী স্ত্রী হিসেবে সুখে শান্তিতে বসবাস করতো মন্টু মিয়া। স্ত্রীর অবর্তমানে উক্ত জমি ও বাড়িঘর স্বামী হিসেবে দেখভালের দায়িত্ব বর্তায় মন্টুর উপর। গ্রামবাসি জানান, মন্টুর শ্বাশুড়ি জয়গুন নেছা আমৃত্যু পর্যন্ত ওই বাড়িতে ছিল। বৃদ্ধ বয়সে মন্টু মিয়াই তাকে সেবা করেছে। অথচ স্ত্রীর নামে উক্ত চার শতক জমির যাবতীয় বৈধ কাগজপত্র থাকা সত্তেও ওই বাড়িতে যেতে দিচ্ছে না। বাড়ি ও জমিতে গেলে মন্টুর চাচাতো শ্যালক ইবাদ আলী, মঙ্গল মন্ডল ও শহিদ আমাকে প্রাণ নাশের হুমকী দিচ্ছে। মন্টু জানান, তিনি পেশায় একজন দিনমজুর। স্যালো ইঞ্জন চালিত যনবাহন তিনি জীবিকা নির্বাহ করেন। এর আগে  প্রতিবেশি সাত্তার তার শ্বাশুড়ির ৪৬ শতক মুল্যবান জমি দেড়শ টাকার স্ট্যাম্পে একটি বন্ধকী চুক্তিনামা দেখিয়ে দখলের চেষ্টা করেন। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, আমি নতুন আসছি। এ ব্যাপারে তেমন কিছু জানি না। তবে খোজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।

খুলনা জেলা ও মহানগর যুব ইউনিয়নের উদ্যোগে সদ্য কারামুক্ত সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

পাটকল রক্ষার আন্দোলনে গ্রেফতারকৃত সদ্য কারামুক্ত সাবেক যুব ইউনিয়ন নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, সাবেক যুব ইউনিয়ন নেতা ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবিকে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। আজ বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী। বক্তব্য রাখেনÑসংবর্ধিত অতিথি এস এ রশীদ, মিজানুর রহমান বাবু, শেখ রবিউল ইসলাম রবি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, পিরোজপুর জেলা সিপিবি নেতা কৃষ্ণ গুহ, তোফাজ্জেল হোসেন, জাহানারা আক্তারী, যুব ইউনিয়নের জেলা সহ-সভাপতি অধ্যাপক বিজয় মৈত্র, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, যুবনেতা প্লাবন পাল বাধন, মহানগর সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, মহানগর যুগ্ম আহ্বায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, জয়দেব বাছাড়, যুবনেতা বাবুল শরীফ বাবু, রামপ্রসাদ রায়, মিজানুর রহমান, নয়ন কুমার দে, তানিয়া আক্তার মুক্তা, সাজিদ শাহরিয়ার, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, হাফিজুর রহমান, খুলনা জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি উত্তম রায় প্রমুখ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত “তথ্য-উপাত্ত সংগ্রহ ফরম” বিতরণ

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত “তথ্য-উপাত্ত সংগ্রহ ফরম” বিতরণ উপলক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মীসভা বুধবার বিকাল ৪-০০টায় স্থানীয় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ময়েজ উদ্দিন চুন্নু, জাকির হোসেন, শেখ আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম টিপু, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম মল্লিক, অহিদুজ্জামান হাওলাদার, ইকতিয়ার উদ্দিন বাবুল, আলহাজ্ব আলামিন হোসেন, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজী, জাহিদুল ইসলাম বাচ্চু, মোঃ আবুল কালাম, মিজান সরদার, আব্দুস সালাম ভূইয়াঁ, আলাউদ্দিন তালুকদার, এম এম শফি, ইয়াসির সেখ, পলাশ মোল্লা, লেমন মোল্লা, নজরুল ইসলাম, মোঃ মইন উদ্দিন, তৈয়বুর রহমান তপু, মিসেস মীনা বেগম, ওহিদুজ্জামান রনি, রাসেল মোল্লা, শামসুজ্জামান হীরা, মেহেদী হাসান মামুন, মাসুদ পারভেজ পলাশ, এমদাদ মোল্লা, কবির গাজী, মেহেদী হাসান ইবু, আলাউদ্দিন জমাদ্দার, কামাল উদ্দিন নান্নু, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, ইয়াসির আরাফাত রনি, রিপন শেখ, মীর আলামিন  হোসেন প্রমূখ। সভায় “তথ্য-উপাত্ত ফরম” বিতরণের লক্ষ্যে খুলনা মহানগরের অন্তর্গত পাঁচটি থানায় পাঁচটি উপ-কমিটি সর্ব সম্মতিক্রমে গঠন করা হয়। উপ-কমিটি নিম্নরূপ:

সদর থানা: শরিফুল ইসলাম টিপু, মিজান সরদার, নজরুল ইসলাম, শামসুজ্জামান হীরা, কবির গাজী। সোনাডাঙ্গা থানা:সাইফুল ইসলাম মল্লিক, অহিদুজ্জামান হাওলাদার, মোঃ আবুল কালাম, মোঃ ইয়াসির শেখ, ইদ্রিস হোসেন সোহান। খালিশপুর থানা: মোঃ জাকির হোসেন, মোঃ আলাউদ্দিন তালুকদার, জাহিদুল ইসলাম বাচ্চু, মেহেদী হাসান ইবু, সাইফুল ইসলাম। দৌলতপুর থানা: মোঃ মহিদুল ইসলাম, এম এম শফি, সাইজ উদ্দিন সাজু, ওহিদুজ্জামান হাওলাদার রনি। খানজাহান আলী থানা: আলহাজ্ব আলামিন হোসেন, মোঃ লেমন মোল্লা, পলাশ মোল্লা, মেহেদী হাসান মামুন, মোঃ কামরুল ইসলাম। সভায় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল-এর রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করা হয়।

তরিকুল ইসলাম ছিলেন আগাগোড়াই একজন আদর্শবাদী রাজনীতিবিদ: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

গণতান্ত্রিক আন্দোলন এবং প্রগতিশীল রাজনীতির বলিষ্ট নেতা, দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রায়ত সদস্য, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এবং নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঞ্জু বলেন তরিকুল ইসলাম ছিলেন আগাগোড়াই একজন আদর্শবাদী রাজনীতিবিদ। মাটি মানুষের প্রতি অঙ্গীকার থেকে যারা রাজনীতি করেন, তাদের জীবন ধারায় সাফল্য ব্যর্থতা আর জেল-জুলুমের যে পর্বগুলো অনিবার্য হয়ে উঠে তরিকুল ইসলামেরও তাই। ঔপনিবেশিক আমলে জন্ম নেয়া এ ব্যক্তির পঞ্চাশ ও ষাটের দশকের শিক্ষা জীবনকালে আদর্শবাদী রাজনীতির প্রধান অ্যাজেন্ডা ছিল বৈষম্য ও শোষণমুক্তি। ছাত্রজীবনেই তিনি সেই রাজনীতিতেই দীক্ষা নেন। ১৯৬৩-১৯৬৪ সালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে মাইকেল মধুসূদন কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬২ সালে যশোর মাইকেল মধুসূদন কলেজের জরাজীর্ণ শহীদ মিনার মেরামত করতে গেলে তৎকালীন সামরিক সরকার তাকে গ্রেফতার করে। এরপর ১৯৬৮ সালে আইয়ুববিরোধী আন্দোলন করে নয় মাস রাজশাহী এবং যশোরে কারাভোগ করেন তরিকুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়ায় আবারো কারাভোগ করেন তিনি। এরশাদ শাসন এবং ওয়ান ইলেভেনের সরকারের সময়ও কারাবরণ করতে হয় তাকে।

সাবেক সংসদ সদস্য মঞ্জু আরো বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ভাবধারার প্রতি একনিষ্ঠ ছিলেন তরিকুল ইসলাম। বাম ছাত্র রাজনীতির মাঠকর্মী থাকার পর রাজনৈতিক জীবনে স্থানীয় নেতা, সেখান থেকে কেন্দ্রীয় পর্যায়ের নীতিনির্ধারক হিসেবে ভূমিকা রেখেছিলেন তরিকুল ইসলাম। মওলানা ভাসানীর রাজনীতির বৈশিষ্ট্য ছিল ধর্মবিশ্বাস ও আধ্যাত্মিকতার সাথে শোষণমুক্ত সমাজ কাঠামোকে একাত্ম করে তা প্রতিষ্ঠার স্বপ্ন দেখা। ভাসানী আবুজর গিফারী র:-এর বিশ্বাস এবং মাও সে তুং-এর শোষণমুক্তির রাজনীতি থেকে নিজের কর্মপ্রেরণা নিয়েছিলেন। এই মজলুম জননেতা সারা জীবন কাটিয়েছেন সংগ্রাম ও জনগণের কাতারে থেকে। তরিকুল ইসলাম যখন যশোর এম এম কলেজের ছাত্রনেতা ছিলেন, তখন মওলানার সেই আদর্শ তার গভীর মন ও মননে প্রতিষ্ঠিত হয়। তরিকুল ইসলাম বিএনপি সরকারের সময় তথ্য, সমাজকল্যাণ, রেল ও যোগাযোগ, টিঅ্যান্ডটি, খাদ্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ কেবিনেটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থনীতিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন আর মাঠ রাজনীতির অভিজ্ঞতার সমন্বয় নিয়ে মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে বেশ দক্ষতার পরিচয় দিতে পেরেছেন যশোরের এই জননেতা। মন্ত্রী থাকাকালে এবং বিরোধী রাজনীতির সময় তার শয়নকক্ষে বা হাসপাতালের কেবিনে শিয়রের পাশে বসে গল্প করা বা আলোচনার সুযোগ হয়েছে। একজন সংবাদকর্মী হিসেবে আমার মনে হয়েছে, এই জননেতা বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনেক গভীরভাবে বুঝতে পেরেছিলেন। নগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু। এসময় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, মোল্লা খায়রুল ইসলাম, চৌধুরী কাওসার আলি, এড. তাসলিমা খাতুন ছন্দা, আব্দুর রকিব মল্লিক, সিরাজুল হক নান্নু, আশরাফুল আলম নান্নু, মো. শাহজাহান,  ইকবাল হোসেন খোকন, নিজামউর রহমান লালু, শাহিনুল ইসলাম পাখি, ওহেদুজ্জামান রানা, সাজ্জাদ আহসান পরাগ, বিপ্লবুর রহমান কুদ্দুস, নাজমুস সাকিব পিন্টু, শাহানাজ ইসলাম, মোল্লা কবির হোসেন, আনিসুর রহমান, একরামুল কবির মিল্টন,  হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, মুজিবর রহমান ফয়েজ, নিয়াজ  আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ, ওয়াজউদ্দিন সান্টু,  ম শ আলম, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, বদরুল আনাম খান, জহর মীর, তরিকুল্লাহ খান, এনামুল হাসান ডায়মন্ড, শরিফুল ইসলাম বাদল, শওকত আলি, কাজী আব্দুল লতিফ, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, ইমতিয়াজ আলম বাবু, বাচ্চু মীর, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, লিটন খান, মোস্তফা কামাল, নাসির খান, বাবু মোড়ল, মাজেদা খাতুন, গোলাম কিবরিয়া, শামসুল বারী পান্না, রাহাত আলি লাচ্চু, তানভিরুল আলম রুম্মান, গাজী মাসুদ শরীফ, এনামুল হক সজল, মোস্তাফিজুর রহমান নাসিম, কাজী ফজলুর রহমান টিটু,  সিরাজুল ইসলাম লিটন, কে এম মাহবুব আলম, জাহাঙ্গীর হোসেন, জাবীর আলি, হেদায়েত হোসেন, মনিরুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, শাকিল আহমেদ, আরিফুর রহমান আরিফ, সাজ্জাত হোসেন জিতু, মুসফিকুর রহমান অভি, মনিরুজ্জামান লেলিন, কওসারী জাহান মঞ্জু, ইমরান হোসেন, মাসুম বিল্লাহ, মফিজুর রহমান মিঠু, হেলাল উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। অনুষ্ঠানে প্রায়ত রাস্ট্রপতি জিয়াউর রহমান, ঢাকা সিটির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা কামনায়ও দোয়া করা হয়। 

শেখ হেলাল উদ্দিন এমপি’র সুস্থ্যতা দীর্ঘায়ু কামনায় আ’লীগের দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি’র দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, জেড এ মাহমুদ ডন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. জাহাঙ্গীর হোসেন খান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, হাফেজ মো. শামীম, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, এ্যাড. আব্দুল লতিফ, এস এম আকিল উদ্দিন, আলাউদ্দিন আল আজাদ মিলন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মোল্লা মুজিবর রহমান, মীর বরকত আলী, মনিরুজ্জামান খান খোকন, মাহমুদুল হাসান তাজু, চ. ম. মুজিবর রহমান, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদ হোসেন, এ্যাড. শেখ ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, হাসান ইফতেখার চালু, মো. শিহাব উদ্দিন, গোলাম হায়দার বুলবুল, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, সাবিহা ইসলাম আঙ্গুর, হাবিবুর রহমান দুলাল, আযম খান, অভিজিৎ চক্রবর্তী দেবু, আব্দুল জব্বার হীরা, মাহামুদুর রহমান রাজেশ, ওমর কামাল, আব্দুল কাদের সৈকত, মোস্তাফিজুর রহমান রুবেল, টিকলী শরীফ, পরশ আহমেদ, নিশাদ ফেরদৌস অনি, সিরাজ, সাজ্জাদ সাজু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।  দোয়া মাহফিলে আবুল কাশেম মোল্লা, লুৎফুন নেছা লুৎফা, মল্লিক আবিদ হোসেন কবীরের সহধর্মিনী সহ দলের যে সকল নেতাকর্মীরা উপস্থিত আছেন সকলের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, আজমীরি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাহেদ।

পলাশের দোয়া মাহফিল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি’র দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব সালেহিয়া ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসায় এতিমদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, জব্বার আলী হীরা, ইয়াছিন আরাফাত, মোক্তাজুল ইসলাম সোহাগ, নিশাত ফেরদৌস অনি, সিরাজুল ইসলামসহ দলের ও স্থানীয় নেতৃবৃন্দ বর্গরা হেলাল উদ্দীন এমপি’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়্

নগর ছাত্রলীগের বিবৃতি: বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন শারীরিক ভাবে অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দক্ষিন পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অভিভাবকের আশু সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেখ হেলালের সুস্থতা কামনায় দোয়া মাহফিল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ণের রূপকার জননেতা শেখ হেলাল উদ্দিন এমপির আশু সুস্থতা কামনায় গতকাল বাদ আসর নগরীর দক্ষিণ টুটপাড়া বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আঃ রশিদ দোয়া অনুষ্টান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরূজ্জামান জামাল, উপদেষ্টা মোঃ নাজমুল পেশকার, মোঃ হাসিব চৌধুরী, মোঃ শওকাত মোড়ল, মোঃ মোজাম্মেল হোসেন সহ অন্যান্য মুসল্লীবৃন্দ।

বরিশাল সমিতি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ভ্রাতুষ্পুত্র বাগেরহাট – ১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক  জননেতা শেখ হেলাল উদ্দিন এর সুস্থ্যতা কামনা করেছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, মোঃ শফিকুল ইসলাম মধু, আলহাজ্ব মোঃ সুলতান হেসেন খান, আলহাজ্ব আব্দুল জলিল খান কালাম, ফিরোজ আলম খান, আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম, আলহাজ্ব মোঃ মনির হোসেন,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর ডাঃ নুরুল হক ফকির, আলহাজ্ব এ্যাডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, কাজী নূরুল ইসলাম, আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, এডিশনাল এস পি আব্দুল কাদের বেগ, আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন, খলিলুর রহমান, এইচ এম তৌহিদ, তসলিম আহমেদ আশা, এনামুল কবির, এম এ সালাম, অধ্যাপক এম.  এ. মান্নান বাবলু, আলহাজ্ব চ. ম.  মজিবর রহমান, আলহাজ্ব কাঞ্চন আলী খান, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুল, আবুল কালাম কবির, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম প্রমুখ।

মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় এক আসামির ৮বছর সশ্রম কারাদন্ড

স্টাফ রিপোর্টার  

দৌলতপুর থানার মাদক মামলার এক আসামিকে ৮বছর সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫মাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।

গতকাল বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামির হলেন নগরীর আড়ংঘাটা মোল্যা রাইচ মিলের পাশে ইটের সলিংয়ের রাস্তার মাথার বাসিন্দা মোস্তফা হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার (১৯)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। 

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৪জুলাই বিকেল পৌনে ৬টার দিকে দৌলতপুর মহসীন মোড়ে   অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় জান্নাত ফার্মেসীর সামনে থেকে  ১০ লিটার দেশিয় তৈরী চোলাই মদসহ স্বপন হাওলাদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মো. রুহুল আমীন বাদী স্বপনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৬। ওই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান আদালতে স্বপনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।

রূপসায় পুলিশ কনস্টেবলকে মারধরের মামলায় শ্রমিকলীগ নেতার স্ত্রী বিউটি রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রূপসা ব্রীজের টোল প্লাজায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের মামলার আসামি রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি এস এম মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটি (৪০) এর একদিনের রিমা- মঞ্জুর করেছে  আদালত। 

গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান রিমা-ের আদেশ প্রদান করেছেন। এর আগে তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান আদালতে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন।  ফাতেমা আক্তার বিউটি রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। এ মামলার অপর আসামিরা হলেন রূপসা উপজেলার বাগমারা গ্রামের মোস্তাক শেখের দু’ছেলে মোহাম্মদ শেখ (১৯) ও আহম্মদ শেখ (১৯) এবং আব্দুল মজিদ গাজীর ছেলে মনি গাজী ওরফে মনি ড্রাইভার (৪০)।

মামলার বিবরণে জানা যায়, ৩১ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটি, তার দুই ভাতিজা আহমদ শেখ ও মোহাম্মদ শেখ এবং মনি গাজী নামে অপর এক যুবক দু’টি মোটরসাইকেলে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। তারা খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) টোল প্লাজায় সিরিয়াল ভঙ্গ করে আগে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীদের সঙ্গে তাদের বাগবিত-া হয়। এ সময় পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তারা তার সঙ্গেও বাগবিত-ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ফাতেমা আক্তার বিউটিসহ ওই চারজন পুলিশ কনস্টেবল সাইদুর রহমানকে মারধর করেন। তখন টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ফাতেমা বেগম বিউটি গ্রেফতার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। এঘটনায় ফাতেমা আক্তার বিউটিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের নামে পুলিশের নায়েক রাজিব হোসেন এবং সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মশিউর রহমান রূপসা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন যার নং- ১৭ ও ১৮।

নগরীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা রাজুসহ দু’জন জেলহাজতে

স্টাফ রিপোর্টার

নগরীর বাগমারা ব্রীজের জলিল লেন থেকে ৫০পিস ইয়াবা ও এক বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা এস এম রাজু হোসেন (২৫) ও কাজী মো. মোস্তাক হুসাইন নাসিম (১৯) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার মিত্র আসামিদের আদালতে হাজির করেন। রাজু লবণচরা থানাদিন দক্ষিণ হরিণটানা গ্রামের মো. বসির হোসেনের ছেলে এবং নাসিম একই গ্রামের কাজী দেলোয়ার হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ৩ অক্টোবর রাত পৌন ১১টার দিকে নগরীর বাগমারা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় জলিল লেন থেকে ৫০পিস ইয়াবা ও এক বোতল ফেন্সিডিলসহ রাজু হোসেন ও নাসিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মোহাম্মদ আবু সাঈদ বাদী হয়ে রাজু হোসেন ও নাসিমের বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৩।

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবা ও ১৮০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয় রোডের পারুল মঞ্জিলের বাসিন্দা মৃত. হাবিবুর রহমানের ছেলে মো. মানিক হোসেন (২৯), গোবরচাকা শাহ্ বাড়ীর মৃত. কামাল শেখের ছেলে মো. ইমরুল শেখ (২১), সোনাডাঙ্গা ময়ূর ব্রীজ আরাফাত আবাসিক প্রকল্প এলাকার

মো. জামিল আক্তার বাচ্চুর ছেলে মো. কাজল শেখ (২২), মুজগুন্নি মেলার মাঠের পাশে পিনু মল্লিকের বাড়ীর ভাড়াটিয়া কাজী ফজলুর রহমানের ছেলে কাজী মো. আজগর (৩০), পাবলা দফাদার পাড়ার মো. হারুন কারিগরের ছেলে

মো. আলাউদ্দিন (১৭) ও সাতীরা জেলার কলারোয়া থানার মির্জাগঞ্জ গ্রামের মৃত. আমিন মোড়লে ছেলে আব্দুল মমিন (৩৪)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২৮ পিস ইয়াবা ও ১৮০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।

আদি কালিবাড়ি পাড়া মন্দিরের সাবেক সা. সম্পাদকের মৃত্যু বার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি

আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও সদর থানা পূজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক জয়ন্ত ব্যানার্জী চঞ্চল’র ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় পরিবারের পক্ষ থেকে বাজার কালিবাড়ি মন্দিরে সকালে পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়।  এ সময় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি ২০১৮ সালের ৪নভেম্বর সকলকে কাদিয়ে চলে যান না ফেরার দেশে।

নবযাত্রা প্রকল্পের সহায়তায় কালিগঞ্জে ইউপি সচিবদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ’ইউএসএআইডি’ এর” খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম” নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার ব্যানবেইস প্রশিক্ষণ কেন্দ্রে ১২টি ইউনিয়নের সচিবদের জনঅংশগ্রহনমূলক বার্ষিক বাজেট প্রস্তুতি ও ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটি শক্তিশালীকরণ ও আইসিটি বিষয়ে ০৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মনিটরিং ও ইভালুয়েশন স্পেশালিষ্ট মো: রবিউল ইসলাম, ফাইনান্স অফিসার মি. আশের বিশ^াস ও সহকারী প্রোগ্রামার মি. হেমেন্দ্রনাথ মন্ডল প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণের শেষদিন ০৪ নভেম্বর কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোজাম্মেল হক রাসেল প্রশিক্ষানার্থীদের পোষ্ট ইভালুয়েশন, সার্টিফিকেট প্রদান ও সমাপনী বক্তৃতার মাধ্যমে প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন।

শিশু র্ধষণ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে খুলনায় আন্তজার্তিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উঠান বৈঠক

ষ্টাফ রিপোর্টার :

বুধবার ৪ নভম্বের সকাল ১০ ঘটিকায় লবনচোরা থানাধীন জলমা ইউনয়িনে “গুলজান সিটিতে আন্তজার্তিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগের উদ্যোগে শিশু র্ধষণ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে গণসচতেনতার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তজার্তিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় প্রেসিডেন্ট শেখ মোসলেহ  উদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও  আন্তজার্তিক  মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় প্রধান উপদেষ্টা শেখ আবদে আলী, বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আন্তজার্তিক মানবাধিকার সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় উপদেষ্টা শরিফ মঞ্জুর শামীম বাবু, প্রধান বক্তা ছিলেন, আন্তজার্তিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব দেওয়ান ওমর ফারুক, উপস্থতি ছিলেন, শেখ সালাউদ্দিন আহমদে পিকু সভাপতি খুলনা মহানগর ও  লবনচোরা থানার সাব ইন্সপেক্টর মোঃ এমদাদ আলী প্রমুখ।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন সোনা (৭২) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান। সকালে তিনি নিজ বাড়িতে অসুস্থ হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর সকাল ১০টার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এর আগে তার শরীরে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে করোনার নমুনা টেস্ট করান তবে ফলাফল এখনো আসেনি। শিকদার মোশারফ হোসেন শৈলকুপা উপজেলা পরিষদের পর পর দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ ১৭ বছর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গত ৪ বছর দলটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন । এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, শৈলকুপা উপজেলা আওয়ামীলীগ, অংগ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

দীর্ঘ ষাট বছরের বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি আওয়ামীলীগ ও ৭৫ পরবর্তী সময়য়ে কিছুকাল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)“র সাথে জড়িত ছিলেন।  ১৯৯৩ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। টানা ১৭ বছর সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। এছাড়া পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি শৈলকুপার ৭ নং হাকিমপুর ইউনিয়নের  ২বার চেয়ারম্যানও নির্বচিত হয়েছিলেন। পারিবারিক জীবনে তিনি ৫ সন্তানের জনক। তার বড় ছেলে মনিরুজ্জামান টুকু বাংলাদেশ পুলিশের একজন পুলিশ সুপার হিসাবে ঢাকা সিআইডিতে  কর্মরত আছেন।  মেজ ছেলে কামজ্জামান জীকু ৭ নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ,ছোট ছেলে ওয়াহিদুজ্জামান ইকু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। শিকদার মোশাররফ হোসেনের স্ত্রী শেফালী খাতুন গৃহিনী, তিনিও গুরুত্বর অসুস্থ্য, ঢাকায় চিকিৎসাধীন আছেন ।

ঝিনাইদহে জেল হত্যা দিবসে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জেল হত্যা দিবস উপলক্ষে কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নগরবাথান বাজারে যুবলীগ অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম ঠান্ডু, ইউপি সদস্য মনিরুজ্জামান টোকন, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান, আবদার হোসেন, যুবলীগ নেতা মেহেদী হাসান, কুতুব উদ্দিন, আবু জাফর রশিদ, মুস্তাফিজুর রহমান, সোহেল হাসান, জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা, মামুনুর রহমান বাদশা, রুবেল হোসেন, সাগর হোসেন, শুভ, তুষারসহ যুবলীগের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বক্তরা ৪ জাতীয় নেতার হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফেরত এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও জেল হত্যায় নিহতদের স্বরণে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।

শ্রীশ্রীশিববাড়ী কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ সাহার অকাল মৃত্যুতে মহানগর পূজা পরিষদের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সম্মানিত কার্যনির্বাহী সদস্য ও খুলনা শ্রীশ্রীশিববাড়ী কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ সাহা (৬০) গত রবিবার ভোর ৪টায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বরীন্দ্র নাথ সাহার মৃত্যুর খবর পেয়ে মহানগর পূজা পরিষদের নেতৃবৃন্দ তাঁর বাসভবনে ছুটে যান এবং পরবর্তীতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে রূপসা মহাশ্মশানে নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার সদগতি ও স্বর্গবাস কামনা করে বিবৃতি দিয়েছেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সহ-সভাপতি অধ্যক্ষ মাধব চন্দ্র রায়, অরবিন্দ সাহা, প্রকৌশলী পরিমল দাস, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দিপক দত্ত, দৌলতপুর থানা সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খানজাহার আলী থানা সভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পার্থ রায় মিঠু, হরিণটানা থানা সভাপতি মনোজ কান্তি রায়, সাধারণ সম্পাদক রঞ্জন রায়, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশিষ কবিরাজ, সদস্য সচিব দেবদাস ম-ল দেবু, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকম-লীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, মহাদেব সাহা, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, অঞ্জন দে, দীপক দত্ত, সঞ্জীব দাস, বিদ্যুৎ দাস, বাবু শীল, উজ্জ্বল রায়, স্বপন কুমার সাহা, তপন সাহা, দিলীপ সাহা, প্রদীপ সাহা মদন, শিবু রায়, অসিত বিশ্বাস, পাপ্পু সরকার, প্রণব চক্রবর্ত্তী, মাণিক শীল, অলোক দে, রবীন দাস প্রমুখ।

বিশিষ্ট সাংবাদিক অমিয় পালের মাতার মৃত্যুতে গণসংহতি আন্দোলন-এর শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেস কাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পালের মাতা গৌরী রানী পালের (১০৫) মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন গণসংহতি আন্দোলন, খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑগণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, সদস্য সচিব মারুফ গাজী, ফুলতলা উপজেলা আহ্বায়ক অলিয়র রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম, খালিশপুর থানা আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন লিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, সদস্য সচিব অনিক ইসলাম, শ্রমিকনেতা মেহেদী হাসান বেল্লাল, মোঃ নূরুল ইসলাম, রুস্তম আলী মোল্লা, কাজী মাহমুদ মিণ্টু, শামস শারফিন শ্যামন প্রমুখ।

কচুয়া প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি

কচুয়া প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে কচুয়া প্রেসকাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। পরে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার ও প্রেসকাবের প্রতিষ্ঠাকালিন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি রায় রনি, খোন্দকার নিয়াজ ইকবাল (দৈনিক ভোরের পাতা) কে সভাপতি ও কাজী সাইদুজ্জামান সাইদ(দৈনিক ভোরের কাগজ) কে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করেন। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমির বরণ পাইক (দি ডেইলি ট্রিবিউন), যুগ্ম সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল(দৈনিক পত্রদুত),অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা (দৈনিক কালান্তর), নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি (দৈনিক সুন্দরবন),শুভংকর দাস বাচ্চু (দৈনিক আজকের সংবাদ),খান সুমন (দৈনিক দেশ সংযোগ), প্রদ্যুৎ কুমার মন্ডল (আমাদের অর্থনীতি)। এদিকে কচুয়া প্রেসকাবের নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবুবক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি শিকদার হাদিউজ্জামান হাদিজ, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী রুপান্তর,আলমগীর হোসেন মিরু প্রমুখ।

ফকিরহাটে বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি ও সেচ কমিটির আয়োজনে বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমন্বিত ফলবাগান স্থাপনের মাধ্যমে কৃষি বানিজ্যকিকরণ ও উদ্যোক্তা তৈরী বিষয়ক প্রশিক্ষন বুধবার সকাল ১১টায় কৃষি অফিসের ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

তিনি তাঁর বক্তৃতায় বলেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করনে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, তাই স্বল্প জায়গায় কি ভাবে স্বাস্থ্যসম্মাত উপায়ে বেশি ফসল ফলাতে পারবো সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন অর্গানিক পদ্ধতিতে ফল চাষ করে আপনারা নিজে স্বাবলম্বী হোন এবং অন্যকে ফল চাষে উৎসাহ যোগানোর জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সমন্বয়কারী হিসাবে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ডেপেলপমেন্ট ফ্যাসিলিটিটর দীপঙ্কর কুমার মল্লিক, পেঁপে চাষি মনিরুজ্জামান মনি, মালটা চাষি রাম প্রসাদ দাশ, কমলা চাষি বসন্ত বিশ^াস, পেয়ারা চাষি হাফিজুর রহমান ও সবজি চাষি কাজি তরিকুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহে টিসিবি’র মাল ওজনে কম দেওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভ ও তোলপাড়!

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে টিসিবির পন্যে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্রেতাদের মাঝে নানা ক্ষোভ ধুমায়িত হচ্ছে। আলহেরা পাড়ার বাসিন্দারা অভিযোগ করেন নানা অনিয়মের মধ্য দিয়ে ঝিনাইদহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি করা হচ্ছে। পণ্যের স্বল্পতা, ওজনে কম দেওয়া, দেরি করে স্পটে পণ্য নিয়ে আসা, জোর করে অপ্রয়োজনীয় পণ্য খরিদ করতে বাধ্য করা, দীর্ঘসময় ধরে লাইনে দাঁড় করানোর পর ‘পণ্য নাই’ বলে ক্রেতা বিদায় করে দেওয়ার ঘটনা অহরহ ঘটছে। এতে ক্ষুব্ধ হচ্ছেন সাধারণ মানুষ। ক্রেতাদের অভিযোগ দুর্নীতি করে লাভবান হওয়ার জন্য ডিলাররা পরিকল্পিত ভাবে সরকারের এই মহতি উদ্যোগ ব্যর্থ করার পাঁয়তারা চালাচ্ছে। গতকাল বুধবার ঝিনাইদহের বাইপাস সড়কের আলহেরার স্কুলের সামনে গরীবদের মাঝে টিসিবি’র পন্য বিক্রি করে কুমারেশ চন্দ্র বিশ্বাসের মালিকানাধীন জে,কে এন্টারপ্রাইজ। সেখানে বেশির ভাব ক্রেতাদের ওজনে কম দেওয়া হয়েছে। টিসিবি’র পন্য খরিদ করতে আসা বাইপাশ ও আলহেরা এলাকার মিন্টু, রিমন, মিলন, বিপ্লব ও মর্জিনা খাতুন অভিযোগ করেন, তাদের কাছে যে চিনি ও ডাল বিক্রি করা হয়েছে তাতে কম রয়েছে। মর্জিনা বলেন, তার ২লিটার সয়াবিন তেল ক্রয়ে ৪০ টাকা বেশি নিয়েছে। শুধু জে কে এন্টার প্রাইজ নয় সুযোগ বুঝে কতিপয় ডিলার প্রতিনিয়ত ওজনে কম দিয়ে গ্রাহকদের ঠকিয়ে চলেছে। এসব অনিয়মের বিষয়ে ঝিনাইদহের টিসিবির সহকারী পরিচালক ও অফিস প্রধান সোহেল রানা সাংবাদিকদের জানান, ঝিনাইদহ জেলায় মোট ৫৯টি ডিলার রয়েছে। সদরে রয়েছে ৩০টি ডিলার। ঝিনাইদহ শহর এলাকায় প্রতিদিন ৩টি স্থানে টিসিবি’র মালামাল বিক্রয় করা হয়। এসব মালামাল ওজনে কম দেয়া চরম অন্যায়। আর টিসিবি’র মালামাল গেটের বাইরে চলে গেলে আমার দায়িত্বে থাকে না। এদিকে ক্রেতাদের অভিযোগ পণ্যের সরবরাহের অজুহাতে লাইনে দাঁড়িয়ে পণ্য পাওয়া যায় না। মানুষ মসুর ডাল বা পিয়াজের জন্য লাইনে দাঁড়ালেও প্রায়ই সময় নেই বলে ক্রেতাদের বিদায় দেওয়া হয়। এ সব বিষয় জানতে চাইলে ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, টিসিবির পন্যে ওজনে কম দেওয়ার কোন সুযোগ নেই। যে ডিলার এটা করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন এ বিষয়ে কেও লিখিত অভিযোগ করলে অবশ্যই ব্যাবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, এর আগে এ ধরণের অভিযোগ কয়েকজনের ডিলারশীপ বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে খোলা ট্রাকে করে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও আলু বিক্রি করছে টিসিবি। প্রতিকেজি চিনি ৫০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৫০ টাকা, লিটার প্রতি সয়াবিন তেল ৮০ টাকা ও পিয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি চিনি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার ও পিয়াজ ২ কেজি খরিদ করতে পারবে।

ডুমুরিয়ায় সাংবাদিক জাহাঙ্গীরের নানা কর্মসুচীতে অংশ গ্রহন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া বাজারের সাজ্জাত মার্কেটের মালিক বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাত সরদার (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় খলশী গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। তার মৃত্যুর সংবাদ পেয়েই ছুটে যান ডুমুরিয়া প্রেসকাবের সাধারন সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। বাদ যোহর খলশী ক্যাডেট স্কীম মাদ্রাসা মাঠে জানাজায় শরীক হন। এছাড়া তিনি বিকেলে সাজিয়াড়ার বিশিষ্ট মাছ ব্যবসায়ী গুরুত্ব অসুস্থ সুকলাল বিশ্বাসের বাড়িতে যান। তার চিকিৎসার খোজঁ খবর নেন। তিনি সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত মির্জাপুর গ্রামের সরকার পাড়া, মন্ডলপাড়া, বাছাড়পাড়া ও তেমাথায় সকল স্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশিদ বাবু, আলমগীর মোড়ল, বাধন মন্ডল প্রমুখ।

আশাশুনিতে কমিউনিটি সাপোর্ট গ্রুপের ২য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি সাপোর্ট গ্রুপের ২য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সার্পোট গ্রুপ প্রশিক্ষণ কর্মশালার ২য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। সরকার ও জনগণের অংশীদারিত্বে কমিউনিটি কিনিকের সেবায় সিএসজি সদস্যদের ভূমিকা ত্বরান্বিতকরণ শীর্ষক সিএইচসিপি ও পরিবার পরিকল্পনা সহকারীদের সমন্বয়ে ১দিনের প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহীদুল্লাহ্। ফোকাল পার্সন হিসাবে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মিঠুন কুমার বিশ্বাস এবং ডাঃ মোঃ শহীদুল্লাহ্ প্রশিক্ষণের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন।

আঁঠারমাইলের মাগুরাঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

আঁঠারমাইল (খুলনা) প্রতিনিধি

মাগুরাঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে হোগলাডাঙ্গা নুরুল উলুম মাদ্রাসা মাঠে ইউপি সদস্য রবিউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আবু হানিফ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মঞ্জুয়ারা বেগম। বক্তব্য রাখেন মফিজুল ইসলাম, নাজিম উদ্দীন, রবিউল ইসলাম টিটু,বাবু, হেকমত আলী শেখ,অজেদ আলী শেখ, গোলাম শেখ প্রমুখ।

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় স্মরন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার সকালে শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত স্মরন সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা ও পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি, আশাশুনি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোলায়মান কবির, বিএনপি নেতা চেয়ারম্যান মাসুদুল আলম, আশেক এলাহি মুন্না, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, কৃষকদল সদস্যসচিব সালাহ উদ্দীন লিটন, কেন্দ্রীয় মহিলাদলের সদস্য নুরজাহান পারভীন ঝর্না, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী সালেহা হক কেয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিএনপি নেতা শের আলী। জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী এ সময় বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা তরিকুল ইসলাম ছিলেন জাতীয়তাবাদী আদর্শের মূর্ত প্রতিক। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি নানাবিধ অত্যাচার ও নিপিড়নের শিকার হয়েও কোন দিন আদর্শ্যচ্যুত হননি। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিচ্যুত হয়ে স্বৈরাচারী আদলে প্রজা শাসন করছেন। তিনি এ সময় সকল ভেদাভেদ ভুলে বর্তমান অপশাসনের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন আপদ মস্তক পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি ছিলেন দক্ষিণপশ্চিমাঞ্চলের মানুষের আশা আকাংখার প্রতিক এবং এ অঞ্চলের রুপকার।

গিলাতলা দক্ষিণপাড়ায়  মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানার ৫ নং বিট পুলিশ এর উদ্যোগে ৪ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পালপাড়া মোড়ে  মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, গুজব এর বিরুদ্ধে সচেতনতার লক্ষে সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মোঃ মোক্তার বিশ্বাস এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আলহাজ্ব খান হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক , গিলাতলা দক্ষিন পাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বাশার। বক্তব্য রাখেন ৫ নং বিট পুলিশিং অফিসার এস আই হারুনুর রশিদ, এ এস আই আশরাফুল , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সুফিয়া বেগম, মহসিন মোল্লা ,মাশরুজ্জামান খান সাবু , আনোয়ার হোসেন, ইজাবুল মোল্লা প্রমুখ। সভায় প্রধান অতিথি মাদক,বাল্য বিবাহ, ইভটিজিং , গুজবসহ অনৈতিক কর্মকান্ডের প্রতিরোধে এলাকাবাসির সহযোগিতা কামনা করেন।