কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

5

মো. রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে লক্ষ্মীপুর নিয়ত মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।

এসআই আব্দুর রহমান জানান, কুষ্টিয়ার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্মীপুর নিয়ত মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিএডিসির পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও একজন আহত হন। গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।