Home আঞ্চলিক শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপ-নর্বাচনে নৌকার প্রার্থীর বিজয়

শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপ-নর্বাচনে নৌকার প্রার্থীর বিজয়

13

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় নৌকার প্রার্থী মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত বিপুল ভোটে জয়লাভ করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

২০ অক্টোবর (মঙ্গলবার ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ উপজেলার সর্বত্র বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল ছিল। অপরদিকে, একই দিন দুপুরে বাগেরহাটের জেলা প্রসাশক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদশর্ন করেন। এ সময় তাঁরা ভোটারদের স্বত:স্ফুর্ত উপস্থিতি সহ শান্তিপুর্ন পরিবেশ দেখে সন্তোশ প্রকাশ করেন। এছাড়া উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ও পুরুষদের দীর্ঘ লাইন এবং ভোট কেন্দ্রের আশপাশে পরিবেশ ছিল উৎসব মুখর। শরণখোলা উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত (নৌকা ), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান খান (ধানের শীষ ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. শহিদুল ইসলাম (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। ৩৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৮৯ হাজার ৩’শ ৩৭জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৬’শ ২জন ও নারী ভোটার ৪৪ হাজার ৭’শ ৩৫ জন। মোট ভোট পড়েছে ৫৭,৬২৮। যা মোট ভোটারের শতকরা ৬৪ ভাগ। এর মধ্যে নৌকার প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত ৫৬,১৮৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া ধানের শীষের প্রার্থী খান মতিয়ার রহমান পেয়েছেন ৬৭৩ ভোট এবং লাঙ্গল মার্কার প্রার্থী এ্যাড. শহীদুল ইসলাম ৭৬৭ ভোট পেয়েছেন বলে নির্বাচন কমিশন সুত্র জানায়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং ফরাজী বেনজীর আহমেদ বলেন, সবকটি কেন্দ্রেই শান্তিপুর্ন ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং নৌকার প্রার্থী মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত ৫৬১৮৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন ।