সারা খুলনা অঞ্চলের খবর

74

পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর ৬২/৩, হাজী ইসলাইল লিংক রোড়ের  মো. আব্দুল খালেক (২৭)। সে শিরোমনি দক্ষিণপাড়া ফকির বাড়ীর মো. বাবুল আক্তারের ছেলে।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

বৃহত্তর আমরা খুলনাবাসীর সাইকেল র‌্যালী আজ

খবর বিজ্ঞপ্তি 

ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে নগরীতে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হবে আজ সোমবার।

আজ সকাল ১০টায় নগরীর শেরে-এ-বাংলা রোডস্থ আমতলা মোড় থেকে র‌্যালীটি শুরু হয়ে ময়লাপোতা মোড়, রয়েলের মোড় হয়ে ফেরিঘাট মোড় দিয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে। উক্ত র‌্যালীতে অংশ নেয়ার জন্য সংগঠনের সকল সদস্যসহ নগরীর সকলকে আহবান জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন।  

শিরোমণিতে ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার 

নগরীর শিরোমণি শিল্পাঞ্চল ও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল  সোমবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  মো. নাজমুল হাসান জরিমানার আদেশ প্রদান করেছেন।

কার্যালয় সুত্রে জানা যায়, এই অভিযানে শিল্পনগরী সিটি ফুড ইন্ডাষ্ট্রিজে ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ২০ হাজার টাকা ও শিরোমণি বাজারের নিরঞ্জন ঘোষের আদি সাতক্ষিরা ঘোষ ডেয়ারীতে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেয়ায় ২ হাজার টাকা এবং দুলাল ঘোষের নিউ সাতক্ষিরা ঘোষ ডেয়ারীতে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেয়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। এই পরিদর্শনমূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন খানজাহান আলী থানার অফিসার ও ফোর্সগণ। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

যশোরে র‌্যাবের অভিযানে ইজিবাইক চোরচক্রের দু’সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার 

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক চোরচক্রের দু’সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ১৭ অক্টোবর রাতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার  পশ্চিম নারায়নপুর গ্রামের মো. মোগছেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২০) ও উচ্ছেপাড়া গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. রফিকুল ইসলাম (১৯)। 

র‌্যাব-৬ জানায়, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নাজির শংকরপুর ভাঙ্গাগেট এলাকার সবজেল শেখের ছেলে মো. নাদিম শেখ (২৩) এর মালিকানাধীন একটি ইজিবাইক চুরি হয়ে যাওয়া সংক্রান্তে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ১৭ অক্টোবর রাতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় শংকরপুর এলাকার ছোটনের মোড়স্থ আরিফের দোকানের সামনে থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।  তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরিক পরিষদের উদ্যোগে রাজপথ অবরোধ আজ

খবর বিজ্ঞপ্তি

অবিলম্বে বন্ধকৃত ২৫ রাষ্ট্রায়ত্ব পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু, আধুনিকায়ন করা, অবসরপ্রাপ্ত, কর্মরত, বদলী, অস্থায়ী সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করাসহ ১৪ দফা দাবীতে বাম গণতান্ত্রিক জোটের আহুত আজ ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর উদ্যোগে ফুলতলা আটরা শিল্প এলাকায় রাজপথ অবরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, নারীসহ সকল স্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

বেনাপোলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে গড়ে উঠেছে ফুটবল একাডেমি

বেনাপোল প্রতিনিধি

সুযোগ পেলে মানুষ হব, মাদক একেবারে নয়, খেলাধুলায় মিলবে জয়’ এ ¯েলাগানে যশোরের বেনাপোলে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে গড়ে উঠেছে আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এখন তারা নিজেদেরকে পরিবর্তন ও বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখছে। ইতোমধ্যে এসব কিশোরদের একজন অনূর্ধ্ব ১৫তে এশিয়ার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে। অন্যরাও এমন স্বপ্ন দেখছে।

সুবিধাবঞ্চিত শিাররা মাদকসেবন, পাচার, চাঁদাবাজি, হত্যাসহ নানান অপরাধমূলক কর্মকালে জড়িয়ে পড়ে। তারা কিশোর গ্যাং হিসেবে পরিচিতি লাভ করে।কিন্তু  যশোরের বেনাপোলে এমন সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা নিজেদেরকে পরিবর্তন আর বড় হওয়ার স্বপ্নে ফুটবল অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। ৫ বছর আগেও  এসব কিশোরদের অনেকের অবস্থা অনেকটা  কিশোর গ্যাংয়ের মতই ছিল। আলহাজ নূর ইসলাম ফুটবল একাডেমি তাদের এপথ থেকে ফেরাতে এগিয়ে আসে। এ একাডেমির মেহেদী হাসান ২০১৮ সালে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫, ভারত, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপের মধ্যে সাব ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে এশিয়ার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে। আবার কেউ খেলছে ঢাকা আবাহনীতে। এতে বেনাপোলবাসী নিজেদের গর্বিত মনে করছেন। মনে করছেন খেলাধুলায় এসব কিশোররা নিজেদের ভাগ্য পরিবর্তন করবে একদিন। তবে কাবটিতে দেখা গেছে অর্থনৈতিক সংকট। সহযোগিতা পেলে এসব কিশোররা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন একাডেমির সংশ্লিষ্টরা।

কিশোররা জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও সংসারে অভাব-অনটনের কারণে পড়ালেখা, খেলাধুলা কোনোটাই হতো না। ভবঘুরের মতো জীবন কাটছিল। নূর ইসলাম ফুটবল একাডেমির মাধ্যমে খেলার সুযোগ পেয়ে এখন তারা বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে।

শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন জানান, বেনাপোলে মাদকের ছড়াছড়িতে ছিন্নমূল এসব শিশু-কিশোরেরা নষ্টের পথে যাচ্ছিল। তাদেরকে মানুষ হওয়ার সুযোগ সৃষ্টি করেছে একাডেমি। দেশের সব স্থানে এমন খেলাধুলার আয়োজন কিশোরদের নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারে।

বাগেরহাটের দরিদ্রদের মধ্যে উন্নত চুলা বিতরন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের দরিদ্রদের মধ্যে উন্নত চুলা বিতরন করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট পৌরসভার সরুই বস্তিসহ বিভিন্ন দরিদ্র এলাকার পরিবারের মাঝে এই উন্নত চুলা বিতরণ করা হয়। আইসিএস প্রকল্পর মাধ্যমে সুপ্তি নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ চুলা বিতরন করেন বাগেরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থারপিরিচালক ঝিমি মন্ডল,আইসি এস প্রকল্প সমন্বয়কারি সাদিয়া আফরোজ,মোরেলগঞ্জ আইসিএস প্রকল্প সুপারভাইজর বিন্দু সাহা প্রমুখ। সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ঝিমি মন্ডল বলেন, একসময় এই চুলা অনেকে ব্যবহার করতে চাইতো না। কিন্তু এখন সময় বদলেছে, সরকারের কার্যকরী উদ্যোগের ফলে অনেক মানুষই উন্নত চুলা ব্যবহার করছে। পরিবেশ বান্ধব, অল্প খরচ ও কম সময়ে রান্না করা যায় উন্নত চুলার মাধ্যমে। তাই শতভাগ উন্নত চুলা ব্যবহারের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শহীদ শেখ রাসেলে’র জন্মদিন পালন

খবর বিজ্ঞপ্তি

রবিবার কেডিএ নিউমার্কেট গ্রীল হাউজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেল’র ৫৬তম জন্মদিন উপলক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি চেম্বার অব কমার্সের সহ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা। উপস্থিত ছিলেন আমির হোসেন, রফিকুল ইসলাম পিটু, কবির উদ্দিন বাবলু, আব্দুল কাইয়ুম গোড়া, শরিফ এনামুল কবির, মোক্তার হোসেন, কামরুজ্জামান, মো: রুহুল আমীন খান, এ্যাড: শামিম আহম্মেদ পলাশ, মেহেজাবিন খান, শিপন চৌধুরী, নুরজাহান রুমি, খাজা মঈন উদ্দিন, ইঞ্জি জব্বার হোসেন, এ্যাড: সোহেল পারভেজ, নাসরিন ইসলাম, মোস্তাক আহম্মেদ টুটুল, মাহাবুব মম, সোহেল চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য রোজি ইসলাম নদী, রওশনআরা রীমা প্রমুখ।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নগর যুবলীগের দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরন

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরন করেছে খুলনা মহানগর যুবলীগ। ১৮ অক্টোবর রবিবার বাদ যোহর দলীয় কার্যালয়ে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এসময় তিনি বলেন, রাসেল বেঁচে থাকলে তার বয়স হতো ৫৬ বছর। বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে ওঠা ৫৬ বছরের একজন সুদর্শন পুরুষ সুশিক্ষিত সুনাগরিক হিসাবে গড়ে উঠে হয়তো এই দেশের দায়িত্ব নিতেন। তার নেতৃত্বে হয়তো দেশ আজ আরো উন্নয়নের দিকে ধাবিত হতো। ৭৫ এর সেই নৃশংস রাতে আমরা হারিয়ে ছিলাম এই উজ্জল সম্ভাবনাময় নেতৃত্বকে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বঙ্গবন্ধুর ভ্রাতাষ্পুত্র ও খুলনা বিভাগীয় আভ্যন্তরীন নৌ পরিবহন মালিক গ্রুপের সহ সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল। মিলাদ পরিচালনা করেন, খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ স ম জাকারিয়া। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সি মো: মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জাহাঙ্গীর হোসেন খান, কাউন্সিলর আলী আকবর টিপু, হাফেজ মো: শামীম, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, ফায়েজুল ইসলাম টিটো, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাড. আল আমিন উকিল, মো: আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কে. এম. শাহীন, ইয়াসিন আরাফাত, মো: রাশেদুল ইসলাম, ইলিয়াস হোসেন লাবু, মোস্তাইম বিন ইদ্রিস চঞ্চল, তাজদিক উর রহমান জয়, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেখ রাসেলের জন্মদিনে নগর ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল ১৮ অক্টোবর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে বাদ আসর এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুবনেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, নজরুল ইসলাম দুলু, মহানগর ছাত্রলীগ নেতা রনবীব বাড়ৈ সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হিরা, শামীমা সুলতানা হৃদয়, সৌরভ আশ, দিদারুল ইসলাম, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেশ, মেহেদী হাসান স্¦পন, বায়েজিদ সিনা, মো: গালিব হোসেন, শাহ আরাফাত রাহীব, রায়হান শেখ মুন্না, নিশাত ফেরদৌস মুন্না, নিশাত ফেরদৌস অনি, বাবু ইসলাম, মো: আলী হোসেন, পিয়াল, আলামিন, মিরাজ, রাফসান সানি, জনি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনা মোংলা এন-৭ মহাসড়কে সড়ক র্দুঘটনায় ২০যাত্রী আহত

ফকিরহাট প্রতিনিধি।

খুলনা মোংলা এন-৭ মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাথর ভর্তি ড্রাম টাকের সাথে মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ২০যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে নারী পুরুষ সহ ৫জন গুরুত্বর আহত হয়েছেন। রবিবার বিকাল ৫টায় শ্যামবাগাত বাসস্ট্যান্ডে এর্দুঘটনা ঘটে। পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি আটক করেছেন। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, মোংলা হতে গেটলক একটি বাস (ঢাকা-ব-১৪-২২০১) খুলনা অভিমুখে আসার সময় রুপসা হতে পাথর ভর্তি একটি ড্রাম ট্রাক বেপরোয়া ও দ্রুতগতিতে এসে বাসটির সামনের সাজরে প্রচান্ড আকারে আঘাত করে। এসময় বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে তার ভিতরে থাকা কমপক্ষে ২০/২৫জন যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত আহতদের উর্দ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে নারী ও পুরুষ সহ ৫জনের অবস্থা গুরুত্বর। পরে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ এসে বাস ও ড্রাম ট্রাকটি আটক করলেও চালকরা পালিয়ে যায়। এরির্পোট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নী।

অভয়নগরে উত্তরা মোটরসের নতুন শোরুমের উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যশোরের অভয়নগরে সঞ্জয় ট্রেডিং নিয়ে আসল উত্তরা মোটরসের সেলস, সার্ভিস ও স্পেয়ার পাট্সের শোরুম। রোববার দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন এ শোরুমের উদ্বোধনী অনুষ্ঠান ব্যাপক আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয়।

সঞ্জয় ট্রেডিংয়ের মালিক সঞ্জয় সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মোটরস বাজাজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিলীপ ব্যানার্জী। প্রধান বক্তা ছিলেন নওয়াপাড়া প্রেস কাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উত্তরা মোটরস নেটওয়ার্ক বিভাগের সহকারী উপ-মহাব্যাস্থাপক (এজিএম) মো. আফজাল হোসেন, ব্যবস্থাপক ও খুলনা শাখা প্রধান মো. গিয়াসউদ্দিন আহমেদ প্রিন্স, উপ-ব্যবস্থাপক (বিক্রয়) মো. মাসুদুর রহমান, জোনাল ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম। আমন্ত্রীত অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, পৌর কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাস, নওয়াপাড়া মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক তাপশ কু-ু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নওয়াপাড়া প্রেস কাবের যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ। শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ফিতা কেটে নতুন এ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রূপান্তর পরিচালিত “সামাজিক সংলাপের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দ্বন্দ্ব নিরসন” প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়

খবর বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর খুলনা জেলার ২টি উপজেলার ৬টি ইউনিয়নে একটি পরীক্ষামূলক প্রকল্প “সামাজিক সংলাপের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দ্বন্দ্ব নিরসন” বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের পক্ষ থেকে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফুলতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ^াস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রূপান্তর পিস কন্সোর্টিয়াম পরিচালক শাহাদত হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

ফকিরহাটে ৬৭টি পূজা মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে

ফকিরহাট প্রতিনিধি

আসছে ২২অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। আর ২৬অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। মন্ডপে মন্ডপে ঢাকের বাড়ি, ধুপ-ধুনচি আর কর্পূরের গন্ধ, অঞ্জলী, সন্ধিপূজা ক’দিন পরেই। শারদীয়া দূর্গোৎসব সুশৃংখল ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে ফকিরহাট উপজেলায় এ বছর ৬৭টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজার আর মাত্র বাকি কয়েক দিন। তবে প্রতি বছরের মতো এই সময় করোনা ভাইরাসের কারণে প্রতিমা শিল্পীদের ব্যস্ত সময় কাটাতে দেখা যায়নি। যদিও এবছর দূর্গাপূজা উৎসব নয় ধর্মীয় রীতিতেই থাকবে সীমাবদ্ধ। করোনাকালীন সময়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় শারদীয়া দূর্গোৎসবের আয়োজনের প্রস্তুতি চলছে অন্যান্য বছরের তুলনায় ঢিলেঢালা ভাবে। নরম কাদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দশভূজা দেবী দূর্গার প্রতিমা তৈরির মধ্য দিয়েই দূর্গোৎসবের সব ধরণের আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় মন্ডপে সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজে সময় পার করছেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরীতে ভাস্করেরা কাজ করে চলেছেন। অনেক মন্ডপে ইতিমধ্যে প্রতিমায় মাটির কাজ শেষে শুরু হয়েছে রূপায়নের জন্য রঙ তুলির আঁচড়। নানান রঙ আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবিকে। কেউ কেউ বাঙালী সাজে মা দূর্গাকে সাজিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন ভক্তবৃন্দের জন্য। বৈশ্বিক মহামারী করোনা দূর্যোগকালীন সময়ে সরকারী আইন মেনে ফকিরহাটে বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মের বড় ধর্মীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২অক্টোবর থেকে ৫ দিনব্যাপী নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ বৃহৎ উৎসব।

মোংলা বন্দরে আমদানীকৃত রিকন্ডিশন গাড়ি সংরক্ষণ ও ছাড়করণে নানা জটিলতা নিয়ে কর্তৃপক্ষের সাথে বারভিডা’র বৈঠক

মোংলা (বাগেরহাট) প্রতনিধি

মোংলা বন্দর দিয়ে আমদানীকৃত রিকন্ডিশন গাড়ী বন্দরে সংরক্ষণ ও বন্দর থেকে ছাড়করণ প্রক্রিয়ায় চলমান নানা জটিলতার বিষয় নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন গাড়ী আমদানীকারক প্রতিষ্ঠানের সংগঠন বারভিডার নেতৃবৃন্দরা। রবিবার সকালে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের সাথে এ বৈঠক করেন তারা। বৈঠকে বারভিডার সভাপতি হক’স বে অটোমোবাইলর্সের মালিক আব্দুল হক তাদের সুবিধা-সুবিধাসহ বেশ কিছু দাবী উত্থাপিত করেন। দাবীগুলোর মধ্যে রয়েছে বন্দর এলাকায় বারভিডার নিজস্ব অফিস ও রেষ্টহাউসের জন্য জায়গা বরাদ্দ, করোনাকালীন দুর্যোগের কারণে তিন মাসের গাড়ী ভাড়া মওকুফ, গাড়ী ভাড়ার চার্জ কমানো, গাড়ী যন্ত্রাংশ চুরি রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও তাদের বন্দর জেটিতে প্রবেশের ক্ষেত্রে কার্ড প্রদাণ।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, তাদের দাবীগুলো যৌক্তিক তাই কিছু কিছু তাৎক্ষনিক মেনে নেয়া হয়েছে এবং বাকীগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।

বারভিডার সভাপতি আব্দুল হক বলেন, করোনা মহামারীর মধ্যেও আমরা বন্দরকে এবং সরকারকে অনেক রাজস্ব দেয়ার চেষ্টা করেছি। বন্দরে আমাদের জন্য যে সমস্যাগুলো ছিল তা নিয়ে অত্যান্ত আন্তরিক পরিবেশে বৈঠকটি হয়েছে। এবং আমরা আনন্দিত আমাদের সব কথাগুলো মনোযোগ সহকারে চেয়ারম্যানসহ তার কমিটির সকলে শুনেছেন এবং তাৎক্ষনিক সমাধানের অঙ্গিকার করেছেন এবং সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন। যেহেতু গাড়ীই একমাত্র প্রধান এখানকার রাজস্ব। আমাদের আরো কিছু টুকটাক সমস্যা ছিল যেমন চুরিধারী হতো, চুরি বন্ধের ব্যাপারে যৌথভাবে আমাদের লোকও আগামীতে এখানে গাড়ী জাহাজ থেকে নামানো থেকে শুরু করে খালাস পর্যন্ত সকল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকবে। এছাড়া গাড়ী আমদানী বাড়ার সাথে সাথে কর্তৃপক্ষ কার ইয়ার্ডও সম্প্রসারণের কথা জানিয়েছেন। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তা এবং বারভিডার সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এরপর বারভিডার নেতৃবৃন্দরা মোংলা কাস্টমস কর্তৃপক্ষের সাথেও নানা বিষয় নিয়ে বৈঠক করেছেন।

ইন্দুরকানীতে চালের পোকা মারার ঔষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি ঃ

ইন্দুরকানীতে চালের পোকা মারার ওষুধ খেয়ে শেফালী রানী (৪৫) নামের এক গৃহবধূ মৃত্যু । শেফালী রানী উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রাজ মিস্ত্রী শংকর কুমার শীলের স্ত্রী । শেফালীর বড় মেয়ে কলেজ পড়–য়া শান্তি রানী জানান, শনিবার দুপুরে চালের পোকা নিধনের ওষুধ খায় আমার মা। এরপরে অসুস্থ হয়ে পড়লে আমরা বিকালে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসা অবস্থায় রবিবার সকাল ৮ টার দিকে আমার মা মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের খোকা হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারের সাথে দীর্ঘ দিন ধরে শেফালী রানীর পরকিয়ার সম্পর্ক ছিলো। শেফালী বিভিন্ন সময় অনেক এনজিও থেকে দুলালকে ঋণ নিয়ে টাকা তুলে দিতেন। গত কয়েক দিন ধরে শেফালীর সাথে দুলালের ঋণের টাকা নিয়ে মনমালিন্য চলছিলো। দুলাল শেফালীকে টাকা না দিয়ে বাজে ব্যবহার করেন। তাই দুলালের সাথে অভিমান করে শেফালী কিটনাশক খায়। পরে তিনি অসুস্থ হলে দুলালই তাকে হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে তিনি মারা যান।

স্থানীয় পল্লী চিকিৎসক বিধু ভূষন মন্ডল জানান,শনিবার বিকালে শেফালী রানী অসুস্থ হলে আমাকে তাদের বাড়িতে ডেকে নেন। এসময় শেফালী চালের পোকা মারা ওষুধ খেয়েছেন বলে আমাকে জানান। কেন খেয়েছে জানতে চাইলে শেফালী বলেছিলেন কেউ একজন তাকে গালি দিয়েছেন।’

শেফালী রানীর ছোট মেয়ে সাথী রানী জানান, আমার বাবা শংকর কুমার দীর্ঘ দিন ধরে মঠবাড়িয়া উপজেলায় আমার নানা বাড়িতে থেকে রাজমিস্ত্রীর কাজ করেন। তিনি নিয়মিত বাড়িতে থাকেন না। দুলালের আমাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিলো। বিভিন্ন ভাবে অনেকবার চেষ্টা করার পরেও দুলালের সাথে কথা বলতে পারেনি এ প্রতিবেদক। ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেফালী রানী মারা গিয়েছেন। তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরে বিএনপি নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা-ভাংচুরের নিন্দা মহানগর বিএনপির

খবর বিজ্ঞপ্তি

যশোর সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল আওয়ামী লীগের চিহ্নিত ক্যাডাররা প্রশাসনের ছত্রছায়ায় সশস্ত্র অবস্থায় শনিবার দিবাগত রাতভর সমস্ত শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে এবং বিএনপির শীর্ষ নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ক্ষতিসাধন করে।

খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে যশোরে বর্বরোচিত হামলার ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে বিভৎস হামলার ঘটনাকে বাকশালী ফ্যাসিবাদের আলামত হিসেবে আখ্যায়িত করে যথাযথ সময়ে সব ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, গুম, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের জবাব দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন।

শনিবার রাতে সন্ত্রাসীরা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা কমিটির সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, হাজী আনিসুর রহমান মুকুল, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চুর বাড়িতে হামলা ভাংচুর এবং জেলা বিএনপি অফিস তছনছ করেছে।

বিবৃতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মধ্যরাতের নির্বাচনে ক্ষমতা দখলকারী সরকার প্রশাসনকে ব্যবহার করে ভোটের ফলাফল নিজেদের করায়ত্ব করতে চায়। সারা দেশেই তার অসংখ্য নজির প্রতিদিন দেশের মানুষ প্রত্যক্ষ করছে। জনগন তাদের ভোট দেয়ার অধিকার, মতামত প্রকাশ করার অধিকার, অন্যায় ও জুলুমের প্রতিবাদ করার অধিকার হারিয়ে ফেলেছে। কিন্ত এভাবে রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার কোন নজির পৃথিবীর ইতিহাসে নাই। এই সরকারও অত্যন্ত করুণ পরিণতির মধ্য দিয়ে বিদায় নিতে বাধ্য হবে।

বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ।

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফ গুলি করে ওমিদুল ইসলাম (২২) নামে এক যুবককে হত্যা করেছে। রবিবার (১৮ অক্টোবর) ভোররাত ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলার বরাবর ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত ওমিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর স্কুলপাড়ার শহিদুল ইসলামের ছেলে। নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ওমিদুলসহ ৬/৭ জন সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের হুদাপাড়া গ্রামে প্রবেশ করে গরু কেনে। রবিবার ভোররাত ৪টার দিকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় হুদাপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ওমিদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। রাতেই ঘটনাস্থল থেকে বিএসএফ সদস্যরা লাশ নিয়ে গেছে।  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল হক ইনু জানান, ভারত থেকে গরু কিনে নিয়ে আসার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি চালিয়ে হত্যা করে।

মুন্সীপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কাজী আজাদ জানান, লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হবে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ঘটনার কড়া প্রতিবাদ ও নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।

কেশবপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি  

মহাকবি মাইকেল মধুসুদন স্মৃতি সাংসদ কর্তৃক আয়োজিত সাগরদাঁড়ি হাইস্কুল মাঠে ১৬দলীয় ফুটবল  টুনামেন্টের ১ম রাউন্ডের  ৪র্থ মাঠের খেলা অনুষ্ঠিত হয়েছে।  খেলায় মনিরামপুরের  নেহালপুর ফুটবল একাদশকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে  সাতক্ষীরার মিঠাবাড়ি ফুটবল  একাদশ  বিজয়ী লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন।

কেশবপুরে বিদ্যুৎ গতিতে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম: ক্রেতাদের মাথায় হাত

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,

কেশবপুরে বিদ্যুৎ গতিতে  বেড়েই চলেছে  নিত্য  প্রয়োজনীয় জিনিস পত্রের দাম। দ্রব্য মুল্যের  এই চড়া দাম  নিন্ম  আয়ের মানুষের জন্য যেন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের দূর্বল ভুমিকার কারনে অসাধু ব্যবসায়ীরা কৃত্তিম সংকট দেখিয়ে  ক্রেতাদের বুকা  বানোনোর  সাহস পাচ্ছে। মহামারি করোনা কেশবপুরের নিন্ম ও মধ্যম আয়ের মানুষকে আর্থিকভাবে একেবারে পঙ্গু করে ফেলেছে। তাছাড়া  কর্মহীন এই সমস্ত  মানুষের ঘাঁড়ে চেপে বসেছে  কিস্তিওয়ালারা। তারপর কাঁচাবাজারসহ নিত্য পন্যের দাম যে ভাবে বাড়ছে, আর কিছু দিন এই অবস্থা থাকলে   ভিটে-বাড়ী বিক্রি করে  সংসার  চালাতে হবে । জিনিস পত্রের দাম মানুষের একেবারে ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায়  চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটছে এই সব নিন্ম ও মধ্য আয়ের মানুষদের। সংসার চালাতে তারা চোখে শস্যের ফুল দেখছে।

বাজার করতে আসা ক্রেতারা  বলেন, দিন গেলেই যেন জিনিস পত্রের দাম বেড়েই চলেছে। সময়মত এর লাগাম টেনে ধরতে না পারলে  সংসার চালাতে ভবিষ্যতে তাদের পথে নামতে হবে। বৌ-বাল বাচ্ছাদের  মুখে  দু বেলা দু মুঠো আহারের জন্য ধারদেনা করে ছুটতে হচ্ছে বাজার করতে। বজারে এসে জিনিস পত্রের দাম শুনলে মাথা  যেন ঘুরে যাচ্ছে। কাঁচা বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, করোনাকালের থেকেও এবার আরো বেশি মূল্যে নিত্য পন্য বিক্রি হচ্ছে।  ৪৫ টাকার চাউল  ৫৫ টাকা, ৪০ টাকার পেয়াজ ১০০ টাকা, ৭০ টাকার তেল ১০০ টাকা,  ২০ টাকার আলু ৫০ টাকা, ৬০ টাকার কাঁচা ঝাল ২৪০  টাকা, সিম ১৬০ টাকা,টমেটো ১৩০ টাকা,  বেগুন ৮০ টাকা,ফুলকপি ১৪০ টাকা, পেপে ৪০থেকে ৪৫ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে জিনিস পত্রের দাম দুই থেকে তিন গুন বৃদ্ধি পেয়েছে।  সরকার নির্ধারিত মূল্য মানছে না কোন দোকান্দাররা।  সরকারী নির্দেশনা অমান্যকারী  এই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা না নেওয়ার কারনে তারা ক্রেতাদের জিম্মি করে ইচ্ছামত দাম নিচ্ছে। শহরের খুচরা ও পাইকারী বাজারে  কোন বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারনে  ত্রেতাদের বিরুদ্ধে ব্যবসায়ীরা  আরো বেপরোয়া হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বাড়ার ব্যাপারে  দোকান্দাররা বলেন, বিশেষ করে ঘুর্নিঝড় আম্ফান ও মুষলধারার বৃষ্টির ফলে  কাঁচা তরিতরকারীর ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন ফসল উঠলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে।

কোদন্ডা হাই স্কুলের সংস্কারকৃত ভবনের উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সদরের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কারকৃত স্কুল ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার স্কুল কার্যালয়ে ব্র্যাক হিউম্যানিটারিয়াল প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্র্যাক হিউম্যানিটারিয়াল প্রজেক্টের আওতায় আম্ফানে বিধ্বস্থ কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের টিনসেড ভবনের সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করে। ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় বরাদ্দে নির্মীত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফিরোজ আহমেদ।

উপ-নির্বাচনে সিংগা বাজার পথসভায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি

কলারোয়ার ৮নং কেরালকাতা উপ-নির্বাচনে নৌকা প্রতীকের পথ সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ায় ১৮ ই সেপ্টেম্বর রবিবার  সিংগা বাজারে শেষ  পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও জননেত্রী শেক হাসিনার নৌকা প্রতীকে ভিপি মোরশেদকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কেউ ভয় পাবেন- না, ২০ তারিখ সকাল ৯ থেকে ৫ পর্যন্ত নিভয়ে ভোট কেন্দ্র যেয়ে ভোট দিন।  এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয়  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব বলেন, কলারোয়া আঃলীগ সর্বত্র ত্যাগী জননেত্রীর মনোনীত ভিপি স,ম মোরশেদকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভিপি স,ম মোরশদ আলী বলেন, মানুষ বলতেই ভুলের উদ্ধে কেউ নয়, আমি চেয়ারম্যান ছিলাম ন্যায়ের সাথে কাজ করেছি। বর্তমানে কেরালকাতা উপ-নির্বাচনে জননেত্রীর দেওয়া নৌকা প্রতীকে আগামী ২০সেপ্টেম্বর ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি কেরালকাতা ইউপির মানুষের সুখে -দুঃখে পাশে থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত কাজ করতে চাই।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান। 

দেবহাটায় পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা

মহামারী করোনা ভাইরাসের ঝুঁকিহ্রাসের পাশাপাশি সুষ্ঠভাবে দূর্গা পূজা সম্পন্নের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে দেবহাটা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ই অক্টোবর) দেবহাটা থানার সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্রের সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসকাবের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আসাদুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয়সহ ২১ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

মোড়েলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাকে গালিগালাজ প্রতিবাদ সভা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগ নেতা কর্তৃক ইউপি চেয়ারম্যান ও এক মুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালিগালাজ দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রতিবাদ সভায় পঞ্চকরণ বাজারে প্রিন্সিপল শহিদুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন হাওলাদার। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফা, কামরুল ইসলাম মুন্সী, রাসেল হাওলাদার, মিল্টন শেখ মিলু, অব্দুল জলিল খান, পংকজ ঘরামি, সোবহান মিয়া, আওয়ামী লীগ নেতা হাকিম খান, ডা.মোশারেফ হোসেন, যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদার, মফিজুর রহমান, সাবেক মেম্বর খলিল শরীফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুর ইসলাম বাবুল প্রমুখ। ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ প্রতিবাদ সভার আয়োজন করেন।

সভায় বক্তারা বলেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার বিভিন্ন সময়ে ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়ে আসছে। এ বিষয়ে শাহিন হাওলাদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও প্রশাসনের প্রতি দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

শিরোমণিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৩টি প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর শিরোমণি শিল্পাঞ্চল ও বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে। ১৮ অক্টোবর রবিবার বেলা ২টায় শিরোমণি শিল্পনগরী ও বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময়ে শিল্পনগরী সিটি ফুড ইন্ডাষ্ট্রিজে ময়লা- আবোর্জনা এবং অপরিচ্ছন্ন, অস্বাস্থকর পরিবেশ থাকায় ২০ হাজার টাকা ও শিরোমণি বাজার নিরঞ্জন ঘোষের আদি সাতক্ষিরা ঘোষ ডেয়ারীতে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন, অস্বাস্থকর পরিবেশ ও ওজনে কম দেয়ায় ২ হাজার টাকা এবং দুলাল ঘোষের নিউ সাতক্ষিরা ঘোষ ডেয়ারীতে মেয়াদ উত্তীর্ণ মিষ্টান্ন,অস্বাস্থকর পরিবেশ ও ওজনে কম দেয়ায় ২ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃতে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এ সময় তাদেরকে সহযোগীতা করেন খানজাহান আলী থানার অফিসার ও ফোর্সগণ।

ঝিনাইদহে যুবলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন

ঝিনাইদহ  প্রতিনিধি-

ঝিানইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রোববার বিকেলে আওয়ামী যুবলীগের আয়োজনে এ জন্মবার্ষিকী পালণ করা হয়। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়েছে। যুবলীগ নেতাকর্মীরা শহরের ওয়াজির আলী স্কুল থেকে একটি আনন্দ র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস মোড়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি আক্কাস আলী, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, যুবলীগ নেতা জাহাঙ্গির আলম, সদর থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক হারুনর রশিদ, পৌর যুবলীগের আহবায়ক কাজী জাহিদ হাসান দিপুল, যুগ্ম-আহবায়ক রাম সরকার, আব্দুল্লাহ আল মামুন। পরে সন্ধ্যায় শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালন শাহ’র তিরোধান দিবসে ঝিনাইদহে স্মরণসভা

ঝিনাইদহ প্রতিনিধি

বাউল স¤্রাট ফকির লালন শাহ’র ১৩০ তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ লালন পরিষদ ও ঝিনেদা থিয়েটার নামের ২ টি সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য অশোক ধর, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, ভোর হলো ঝিনাইদহ’র সভাপতি পারভেজ ইমাম আজাদ, লালন পরিষদের সাধারণ সম্পাদক মুকুল সাই, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদসহ অন্যান্যরা। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা লালনের গান পরিবেশন করেন। শত শত দর্শক লালনের গান উপভোগ করেন।

ঝিনাইদহে শিক্ষানবিশ আইনজীবিদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

৪ দফা দাবী আদায়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষানবিশ আইনজীবিরা। আইনজীবী সদন অধিকার আন্দোলন জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ শিক্ষানবিশ আইনজীবীরা অংশ নেয়। এসময় আইনজীবী সদন অধিকার আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মশিয়ার রহমান, কেন্দ্রীয় সম্পাদক সুজন বিপ্লব, শিক্ষানবিশ আইনজীবী শফিকুল ইসলাম শিমুল, আবু তোয়াব অপু, কাজী দবরুল আলম শাহিন, সোহেলী আক্তার, তাসলিমা লাকি, পারুল খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সাতক্ষীরায় শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি

রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামীলীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের কেক কাটেন এমপি রবি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।’ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের উর্ধ্বতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী প্রমূখ।

দেবহাটা থানায় ৪৪ বোতল ফেন্সিডিল সহ ০৩ জন গ্রেফতার

দেবহাটা (সাতক্ষিরা) প্রতিনিধি

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলী তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও ওসি তদন্ত উজ্জ্বল কুমার মৈত্র এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযানে রবিবারে (১৮ই অক্টোবর) এসআই আবু হানিফ সঙ্গীয় অফিসার এএসআই রসিদুল ইসলাম এবং এএসআই সোহেল উদ্দীন এর সহায়তায় দেবহাটা থানাধীন মাঝ সখিপুর গ্রামস্থ ফুটবল খেলার মাঠ সংলগ্ন জনৈক শফিকুল ইসলাম গাজীর বাড়ীর সামনে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের উপর ৪৪ বোতল ফেন্সিডিল সহ আসামী ১। মোফাজ্জেল (২৪), পিতা-আহমেদ আলী গাজী, গ্রাম ওয়াপাড়া, থানা-দেবহাটা , ২। হারুন (২৬), পিতা-নজরুল মোড়ল, গ্রাম-কাজলা কাশিবাটি,(এপি গ্রাম শুর বাড়ি-নাংলা , নওয়াপাড়া, দেবহাটা), থানা-কালিগঞ্জ, (মামলা নাম্বার ৮)  এবং এসআই আসিফ মাহমুদ চুরি মামলার আসামী ৩। হাসান আলী (৪০), পিতা-শমসের আলী সরদার, গ্রাম-নওয়াপাড়া মির্জাপুর, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দাকোপে টেকসই ভেড়িবাঁধ নির্মানে স্বচ্ছতা বিষয়ক কর্মশালা

দাকোপ (খুলনা) সংবাদদাতা  

খুলনার দাকোপে কেয়ার বাংলাদেশের সহযোগীতায় এবং বেসরকারী এনজিও উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে টেকসই ভেড়িবাঁধ নির্মানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগতমান নিশ্চিত করণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইন চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, সুদেব রায়, পঞ্চানন মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল জয়ান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব রহমান, উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার সেলিম খান প্রমূখ।

জলমা ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ সোলায়মান ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ভরত মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। উদ্বোধন করেন  জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাঃ আশরাফুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, উপজেলা আওয়ামী লীগনেতা প্রদীপ বিশ্বাস, অনুপ গোলদার, রাজ কুমার রায়, চঞ্চলা মন্ডল। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক  মোঃ মানিকুজ্জামান অশোক। বিশেষ বক্তা ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি গৌর দাশ ঢালী ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মানস পাল, হাতেম আলী, নির্মল মন্ডল, বিপ্রদাস টিকাদার কার্তিক, সমর পাল প্রমূখ ।

বাগেরহাট কোভিড-১৯ মোকাবিলায় জরুরী খাদ্য ও স্বাস্থ্য উপকরন বিতরন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে কোভিড-১৯ মোকাবিলায় জরুরী খাদ্য ও স্বাস্থ্য উপকরন বিতরন করা হয়েছে। রবিবার সকালে উপজেরার সন্ন্যাসী সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এক’শ সুবিধাভোগি পুরুষ ও মহিলার মাঝে ওই খাদ্য ও স্বাস্থ্য উপকরন বিতরন করা হয়। প্রত্যেক সুবিধাভোগির মাঝে চাল,ডাল, আলুসহ ১০ প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন সিসিডিবি মোরেলগঞ্জ এরিয়া অফিস।

নিত্য প্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্য উপকরন বিতরন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিসিআরসি সন্ন্যাসী সভাপতি মো. মোশারেফ হোসেন, কোষাধ্যক্ষ তাপশ চন্দ্র কর, আব্দুল আউয়াল মুন্সি, সিসিডিবির দিপু হালদার,ফাতেমা খুতুন ও শুভ বৈরাগী।

ফকিরহাটের হোসনেয়ারা নুরানী হাফেজীয়া ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর (গড়ভিটা) দারুল কোরআন হোসনেয়ারা নুরানী হাফেজীয়া ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুক্রবার বাদ আছর অনুষ্ঠিত হয়। উৎকুল দাখিল মাদ্রাসার সুপার মাও: মো: শহিদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজীয়া ক্যাডেট মাদ্রাসার জমি ও ভবনদাতা ইঞ্জিনিয়ার শেখ আব্দুস সবুর (বাবুল), মাও: রেজাউল করিম, হাফেজ মাহমুদ, অত্র মাদ্রাসা শিক্ষক মাও: মঈন উদ্দিন, ফকির শহিদুল আলম, মো: জাহিদ হোসেন, হাফেজ বিল্লাল হোসেন প্রমূখ। দোয়া পরিচালনা করেন কারামতিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মুফতি আ: মান্নান। অনুষ্ঠানে উক্ত ভবনের দোতালায় হাফেজিয়া মাদ্রাসার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, বাবুল তার মায়ের স্মৃতার্থে ৫কাঠা জমি সহ একটি ৮কক্ষ বিশিষ্ট ভবন হোসনেয়ারা নুরানী হাফেজীয়া ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দান করেন।