Home আঞ্চলিক দৌলতপুরে জামাল হত্যা মামলায় মাসুমের আদালতে স্বীকারোক্তি

দৌলতপুরে জামাল হত্যা মামলায় মাসুমের আদালতে স্বীকারোক্তি

14

স্টাফ রিপোর্টার

নগরীর দৌলতপুরে ম্যাচ নিয়ে মাদক সেবনকারীদের মারামারিতে জামাল ওরফে টুটে জামাল (৩৫) হত্যা মামলার দু’আসামি দৌলতপুরের মানিকতলা পশ্চিম সেনপাড়ার মাসুম ওরফে কালা মাসুম (২১) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। মাসুম ওই এলাকার আব্দুল হাই সিয়ালীর ছেলে। 

গতকাল মঙ্গলবার তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ রেকর্ড করেছেন। এর আগে   মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিত কুমার বাগচী আসামিকে আদালতে হাজির করেন।  গত ১৮জুলাই এ মামলার অপর দু’আসামি হিরু ও বিপ্লব আদালতে ১৬৪ ধারার জবানবন্দি  প্রদান করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ১৪জুলাই  রাত ২টার দিকে বিড়ি খাওয়ার জন্য ম্যাচ নিয়ে কয়েকজন মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারপিঠের ঘটনা ঘটে। এতে জামাল মারা যান। পরে বুধবার ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত. অবস্থায় আনা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের হয় যার নং-১২। নিহত জামাল ওই এলাকার শামসুর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন। একইসঙ্গে গোডাউনে শ্রমিকের কাজও করতেন।