লবীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

15

স্টাফ রিপোর্টার:

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য  ও বাংলাদেশ ক্রিকেট বোর্ ‘র (বিসিবি) সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী আসগর লবীর পক্ষে খুলনা সরকারী সিটি কলেজ হোষ্টেলে অবস্হিত ৪র্থ শ্রেনীর ষ্টাফদের পরিবারের মাঝে এবং নিরালা, সোনাডাংগা এলাকার অসহায় মানুষের মাঝে আজ খাদ্য সামগ্রী চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, লবণ সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্হিত ছিলেন মো. মোদাচ্ছের হোসেন, আলী আক্কাস, মো. মিজানুর রশীদ, সৈয়দ মো. তানভীর আহমেদ প্রমুখ।