স্টাফ রিপোর্টার:
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র কৃষকদের মাঝে অর্থ ও মাক্স বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে করোনার প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সামাজিক দূরত্ব, নিরাপত্তা বজায় রেখে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বটিয়াঘাটা উপজেলার দেবীতলা ও বয়ারভাংগা পশ্চিম পাড়া এলাকার ১০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে এই অর্থ ও মাক্স বিতরণ করা হয়।
গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব শচীন্দ্র নাথ বিশ্বাস এই অর্থ ও মাক্স বিতরণ করেন। এ সময় পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা জনাব অমরেন্দ্রনাথ বিশ্বাস ও কৃষক নেতা জনাব কাকন মল্লিক উপস্থিত ছিলেন। কৃষক ওমর আলী হাওলাদার ও রহিমা বেগমসহ অন্যরা বলেন, এই অর্থ ও মাক্স পেয়ে আমরা আনন্দিত। এ অর্থ আমাদের অনেক উপকারে আসবে।











































