মাঠে ময়দানের খবর

8
High Angle View Of Various Sport Equipments On Green Grass
Spread the love

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা ৩এপ্রিল
ক্রীড়া প্রতিবেদক
দুই দিন আগে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে ফোন করে আগামী ২০ এপ্রিল নির্ধারিত নির্বাচন পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিলেন এই কমিটির অন্যতম সহসভাপতি বাদল রায়। যিনি নির্বাচনে কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছেন।
বাফুফে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে এখনো ভাবছে না, সেটা ওই দিনই বলে দিয়েছিলেন সংস্থাটির সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ। এর মধ্যে গতকাল শনিবার প্রথম সভা করলো বাফুফের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন। সেখানে ঘোষিত ২০ এপ্রিল নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণার।
সভাশেষে নির্বাচন কমিশন প্রধান মেজবাহ উদ্দিন বলেছেন, ‘আমরা বাফুফে নির্বাচন উপল্েয প্রথম সভা করলাম। এখন পর্যন্ত ২০ এপ্রিলকে সামনে রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। ৩ এপ্রিল তফসিল ঘোষণা করব। এর আগে বাফুফে আমাদেরকে ভোটার তালিকা হস্তান্তর করবে।’
চলমান করোনাভাইরাসের কারণে অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। এমন এক সময়ে শেষ পর্যন্ত বাফুফের ভোট কি সম্ভব হবে? নির্বাচন কমিশনের জবাব, ‘চলমান করোনা পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি। ইতোমধ্যে সভা সমাবেশ সীমিতকরণ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাফুফে নির্বাচনের ভোটের স্থান নির্বাহী কমিটিই ঠিক করবে। পাশাপাশি পরিস্থিতি নাজুক হলে পরবর্তী করণীয় কি হবে, সেটাও তারা নির্ধারণ করবে। নির্বাচন কমিশন এর মধ্যে হস্তক্ষেপ করবে না।’
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা বাফুফে ভবনে নির্বাচন করার। প্রয়োজন হলে আমরা ভেন্যু পরিবর্তন করতে পারি। ফিফা-এএফসি’র সঙ্গে আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আমরা পরিস্থিতি পর্যবেণ করছি। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির সভায় কাউন্সিলরের তালিকা অনুমোদিত হয়। চলমান পরিস্থিতিতে সংস্থা চাইলে টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের প্রয়োজনীয় সভা করতে পারে।’

এশিয়ার সেরা ‘ম্যাজিক মোমেন্টে’ বাংলাদেশের আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
গত বছর প্রথমবারের মতো এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিল আবাহনী লিমিটেড। তাদের এই সাফল্যে বড় অবদান রেখেছিলেন আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইগানি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের গুয়াহাটিতে আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাবের বিপে শেষ মিনিটে তাঁর একমাত্র গোলের জয়েই টুর্নামেন্টের আন্তআঞ্চলিক পর্বের টিকিট পেয়েছিল আবাহনী। সাইগানির সেই গোলে আবাহনীর জয় জায়গা পেয়েছে এএফসির সেরা তিন ম্যাজিক মোমেন্টে। গতকাল এএফসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ‘আবাহনীর যোগ হওয়া সময়ে জয়’ নামে।
গত বছরের ২৬ জুন জিতলে আবাহনীর এএফসি কাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত, ড্র বা হারলেও থাকবে সম্ভাবনা। তবে সে েেত্র তাকিয়ে থাকতে হয়েছিল কাঠমান্ডুতে হওয়া চ্যাম্পিয়ন হওয়ার পথে আবাহনীর প্রতিদ্বন্দ্বী ভারতের চেন্নাইয়িন এফসি ও নেপালের মানাং মার্শিয়াংদির ম্যাচে। সে ম্যাচে চেন্নাইয়িন ৩-২ গোলে হারিয়ে দেই মার্শিয়াংদিকে। ফলে দ্বিতীয় রাউন্ডে যেতে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না আবাহনীর সামনে। মিনার্ভার বিপে জিতে গ্রুপ ‘ই’ থেকে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী, ১১ পয়েন্টে রানার্সআপ হয়েছিল চেন্নাইয়িন।
ম্যাচে গোলশূন্য ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল আবাহনী। অন্যদিকে কাঠমান্ডুতে ৩-২ গোলে জয়ের পথে চেন্নাইয়িন। খেলার মধ্যে থাকলেও খবরটা নিশ্চিত আবাহনী ফুটবলারদের কানে পৌঁছাচ্ছিল! শেষ বাঁশির অপো। ড্র হলে খুব কাছে গিয়েও ইতিহাস গড়তে না পারার শঙ্কা আবাহনীর। এমন অবস্থায় নির্ধারিত সময়ের অতিরিক্ত যোগ করা সময়ে সাইগানির গোল। নাবীব নেওয়াজের কর্নারে দূররে পোস্ট থেকে হাইতিয়ান স্ট্রাইকার কেভিন বেলফোর্ট হেড করলে গোল মুখে গিয়ে ফিরে। সেখান থেকে সাইগানির ফিরতি হেড জালে। ৯৩ মিনিটে হয়েছিল গোলটি। সেই আফগান সাইগানি বর্তমানে খেলছে ভারতের আইএসএলের কাব চেন্নাইয়িন এফসিতে।

বিসিবি অফিস বন্ধ ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
দুই দিন আগেই সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, পরিস্থিতি পর্যবেণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয় বন্ধ করে দেওয়া হবে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন ও অংশগ্রহণ স্থগিত হয়ে যাওয়ার পর বিসিবিও সব কার্যক্রম স্থগিত করেছে।
গতকাল শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে মিরপুরে অবস্থিত বাংলাদেশের
আজ রবিবার থেকে বোর্ডের কার্যক্রম বাসায় বসে করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যেসব কাজ অফিস পরিবেশ ছাড়া করা সম্ভব নয়, সেসবের েেত্র আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিকেএসপিতে ভর্তি কার্যক্রম স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিা প্রতিষ্ঠান বিকেএসপির ২০২০ শিাবর্ষের ভর্তি কার্যক্রম জানুয়ারি মাসে শুরু হয়। কয়েকধাপে চলে এই ভর্তি যুদ্ধ। চলতি মাসে সবগুলো ডিসিপ্লিনের প্রাথমিক বাছাই শেষ হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল শিগগিরই। কিন্তু কনোরাভাইরাস ছড়িয়ে পড়ায় বিকেএসপির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিকেএসপির পরিচালক স্বারিত এক নোটিশে চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিণার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান পরিস্থিতির প্রেেিত ২০২০ শিাবর্ষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিণার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত করা হল। ভর্তির নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে ভর্তির প্রস্তুতিমুলক কার্যক্রম সম্পন্ন করে রাখার জন্য অভিভাবকবৃন্দকে অনুরোধ করা হলো।’

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
তিন ম্যাচ ওয়ানডে ও চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় এই সফরটি স্থগিত করা হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আয়ারল্যান্ড ক্রিকেট ঐক্যমতের ভিত্তিতে সিরিজটি স্থগিত করে।
বাংলাদেশকে ধন্যবাদ দিয়ে আয়ারল্যান্ড ক্রিকেট বলেছেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়ার জন্য এবং সহযোগিতার জন্য আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই। নতুন তারিখ নির্ধারণে আমরা তাদের সঙ্গে কাজ করবো।’

স্থগিত না হলে অলিম্পিকে খেলতে পারবেন না সিদ্দিক
ক্রীড়া প্রতিবেদক
চার বছর আগে প্রথম বাংলাদেশি অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার টিকিট কেটে ইতিহাস গড়েছিলেন গলফার সিদ্দিকুর রহমান। রিও অলিম্পিকে খেলা সিদ্দিকুর স্বপ্ন দেখছিলেন আরেকটি অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার।
২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকে কোয়ালিফাইং করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দেশসেরা এ গলফার। কিন্তু করোনাভাইরাসের কারণে অলিম্পিকের আগে গলফের সব টুর্নামেন্টই স্থগিত। অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য র‌্যাংকিংয়ে যে অবস্থানে থাকা দরকার, সেখানে নেই সিদ্দিকুর। টুর্নামেন্টগুলো না খেলায় বাছাই পর্বের সুযোগও পাচ্ছেন না তিনি। শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) যদি নির্দিষ্ট সময়ে অলিম্পিক আয়োজন করে, তাতে র‌্যাংকিংয়ে না থাকায় তিগ্রস্ত হবেন সিদ্দিকুরসহ বাংলাদেশের আরও গলফাররা। খেলতে পারবেন না অলিম্পিকে।

বার্সেলোনায় আসছেন ব্রাজিলিয়ান মাইয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকৃতিগতভাবেই ব্রাজিলিয়ান ফুটবলাররা কুশলী। সে জন্য পেশাদার ফুটবল জগতে যেকোনও কাবের কাছে বিশেষ করে ইউরোপের বড় কাবগুলোর কাছে ব্রাজিলিয়ান ফুটবলারদের বিশাল চাহিদা। এই মুহূর্তে বার্সেলোনার মাঝমাঠে অন্যতম ভরসার নাম আর্থুর মেলো। বার্সেলোনা নিয়ে আসছে আরেক তরুণ ব্রাজিলিয়ানকে। ১৯ বছর বয়সী এই তরুণের নাম গুস্তাভো মাইয়া, সাও পাওলোতে খেলেন দানি আলভেজ ও হুয়ানফ্রানের পাশে।
মাইয়ার সঙ্গে ১০ লাখ ইউরোর চুক্তি করেছে বার্সেলোনা। এর বাইরে আর্থিক সত্বের ৭০ শতাংশ হিসেবে আরও ৩৫ লাখ ইউরো দিতে হবে সাও পাওলোকে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই মাইয়াকে পাঁচ বছরের জন্য সই করাবে বার্সেলোনা। তবে মাইয়াকে কাতালান কাবটির খুব মনে ধরেছে। সাও পাওলো ‘বি’ দলের হয়ে সাত ম্যাচে তিন গোল করেছেন। ব্রাজিলের গত কপিনিয়া টুর্নামেন্টের অন্যতম তারকা ছিলেন ডান পায়ের এই দ লেফট উইঙ্গার। তাকে খুঁজে বের করেছে বার্সেলোনার স্কাউট দল।

২৮মে পর্যন্ত ইংল্যান্ডে ক্রিকেট বন্ধ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২৮মে পর্যন্ত পেশাদার ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
প্রথম শ্রেণির কাউন্টি, মেরিলিবোন ক্রিকেট কাব (এমসিসি) ও পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সঙ্গে আলোচনার পর তাদের মৌসুম দেরিতে শুরুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসিবি। জুন, জুলাই কিংবা আগস্টে মৌসুম শুরুর একটি খসড়া তৈরি করছে ইসিবি। সম্ভাব্য সময়টা জুনেই। ওই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপে তিন ম্যাচের টেস্ট সিরিজ, ভাইটালিটি ব্লাস্ট ও ভারতের বিপে মেয়েদের একটি সিরিজ হওয়ার কথা।

পাকিস্তান থেকে ফিরে আইসোলেশনে ড্যারেন স্যামি
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানকে নিজের ঘর বাড়িই বানিয়ে ফেলেছিলেন ড্যারেন স্যামি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে সেই দেশের নাগরিকত্বও নিয়েছেন। তবে আসল ঘর তো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। করোনাভাইরাসের এই দুযোর্গের সময় পাকিস্তান থেকে নিজের বাড়ি সেন্ট লুসিয়ায় ফিরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।
বাড়িতে ফিরেই নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্যামি। এক টুইটে তিনি লিখেছেন, ‘সবেমাত্র নামলাম সেন্ট লুসিয়ায়। সবার সঙ্গে দূরত্ব বজায় রাখছি। হাত ধুচ্ছি। মুখ, চোখ ও নাকে হাত দিচ্ছি না। যদিও আমার কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এসেছে পাকিস্তান ছাড়ার একদিন আগে, তবু প্রিয়জনদের দেখার জন্য ১৪ দিন অপো করব।’

শ্রীলঙ্কায় সব ধরনের ক্রিকেট আপাতত বন্ধ ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের আক্রমণ ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। যার ঢেউ লেগেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতেও। করোনা পরিস্থিতির কারণে আপাতত বন্ধ করে দেয়া হলো শ্রীলঙ্কার সব ধরনের ক্রিকেট।
শুক্রবার থেকেই পুরো দেশে জনতা কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা। করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান সরকার। ক্রিকেটে যদি চলমান থাকে, তাহলে দেশটিতে করোনভাইরাস সামাজিকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। ক্রিকেট ম্যাচ থেকেই মূলতঃ দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে।

করোনা সঙ্কটে বরখাস্ত ৯ ফুটবলার
ক্রীড়া প্রতিবেদক
চারদিকে এখন করোনা আতঙ্ক। অজানা এক আশঙ্কা পৃথিবীর প্রতিটি মানুষকে ঘিরে ধরে আছে। ভয় কেবল কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার। এ অশান্তির মাঝেই যদি বরখাস্ত হতে হয়। তাহলে কেমন লাগতে পারে। একটু ভেবে দেখুন। এমন বাজে অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে বাধ্য হয়েছেন এফসি সিওনের ৯জন ফুটবলার।
সুইস সুপার লিগ বন্ধ ১মার্চ থেকে। সরকার এক হাজারের অধিক লোকজন এক জায়গায় সমবেত হতে নিষেধাজ্ঞা জারি করায় এসেছে ফুটবল বন্ধ রাখার সিদ্ধান্ত। করোনাভাইরাস সঙ্কটে বেতন কমানোর প্রস্তাব দিয়েছিল সুইস কাব এফসি সিওন। কিন্তু কিছুতেই রাজি ছিলেন না কাবটির ৯জন ফুটবলার। কাবের বেতন কমানোর নতুন চুক্তির প্রস্তাব মানতে অস্বীকৃতি জানানোয় তাদের সবাইকে বরখাস্ত করেছে কর্তৃপ।

হোম কোয়ারেন্টিনে পেলে
ক্রীড়া প্রতিবেদক
ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার পেলে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। সাওপাওলোর পাশে গুয়ারুজায় নিজ বাসভবনে কোয়ারেন্টিনে আছেন।
৮০বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী তারকা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এজন্য তিনি বেশি ঝুঁকিতে রয়েছেন। সামনে পেলের যত ইভেন্ট আছে সব বাতিল করা হবে। কিছুদিন আগে পেলের ছেলে এডিনহো জানিয়েছিলেন তার বাবার স্বাস্থ্য ভালো নয়। এর আগে জুভেন্টাসের সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাসে পজিটিভ আসার পর নিজ দেশ পর্তুগালে কোয়ারেন্টিনে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর একে একে বিভিন্ন দেশের বড় বড় লিগ বন্ধ হতে শুরু করে। বিভিন্ন কাবের কর্তৃপ খেলোয়াড়দের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দেন। এরই মধ্যে পেলের হোম কোয়ারেন্টিনে থাকার সংবাদ প্রকাশ করে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

করোনায় পজিটিভ চীনা ফুটবলার উ লেই
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এসপানিওলের চীনা ফুটবলার উ লেই। গতকাল শনিবার খবরটা নিশ্চিত করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)।
সিএফএ এক বিবৃতিতে জানিয়েছে, দউ লেই-র শরীরে হালকা লণ দেখা দিয়েছে। এখন চলছে তার চিকিৎসা। চীনা ফুটবল অ্যাসোসিয়েশন উ লেই ও তার কাবের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছে। প্রয়োজনীয় ও উপযুক্ত সব ধরনের সহযোগিতাই আমরা দিব। আমরা উ লেই-র দ্রুত সুস্থতা কামনা করছি।’

২০২১ সালে হলেও নাম হবে ইউরো ২০২০
ক্রীড়া প্রতিবেদক
করোনভাইরাসের কারণে ইউরো ২০২০ এক বছর পিছিয়ে আগামী বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। কিন্তু আয়োজকরা জানিয়েছেন ২০২১ সালে হলেও টুর্নামেন্টের আসল নাম ইউরো ২০২০’ই বহাল থাকবে।
সারা বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এক বছর পিছিয়ে আগামী ১১ জুন-১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এর ফলে ইউরোপ জুড়ে বন্ধ হয়ে যাওয়া ঘরোয়া লিগগুলো সুযোগ পাচ্ছে তাদের মৌসুম শেষ করার। যেহেতু প্রতিযোগিতার নাম নিয়ে একটি শঙ্কা দেখা দিয়েছিল সে কারণেই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা দ্রুতই সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার নাম ও লোগোতে কোনো পরিবর্তন আনা হবে না। এক টুইটার বার্তার উয়েফা এই ঘোষণা দিয়েছে।
ইউরোতে অংশ নেয়া ২৪টি দেশের মধ্যে ২০টির নাম চূড়ান্ত হলেও প্লেঅফের মাধ্যমে চারটি দল এখনো চূড়ান্ত হয়নি। করোনভাইরাসের কারণে প্লেঅফের ম্যাচগুলো স্থগিত করা হয়। উয়েফা জানিয়েছে এ ম্যাচগুলোর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া প্রীতি ম্যাচগুলা পরিস্থিতি বিবেচনায় জুনে অনুষ্ঠিত হবে।