ক্রীড়া প্রতিবেদক
কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে বিসিএলে তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল-দণিাঞ্চল। গতকাল শুক্রবার প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামা মধ্যাঞ্চল শুরুতেই পড়ে বিপদে। পাকিস্তানে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক ম্যাচটিকে ভুলে যেতে চাইবেন সাইফ হাসান। ‘ডাক’ মেরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা এই ওপেনার বিসিএলেও ব্যর্থ। তিনি ১ রান করে আউট হলে মধ্যাঞ্চল হারায় প্রথম উইকেট।
সেই শুরু, এরপর একের পর এক উইকেট হারিয়েছে মধ্যাঞ্চল। দলের বিপদ বাড়িয়ে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত (৮), আব্দুল মজিদ (১৪), রকিবুল হাসান (১১), শুভাগত হোম (১৪) ও মেহেদী হাসান মিরাজ (০)। তাদের ব্যর্থতায় একা লড়ে গেছেন মার্শাল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০তম সেঞ্চুরি পূরণ করে আউট হয়েছেন ১১৬ রানে। ১৮৬ বলের ইনিংসটি সাজানো ১২ চার ও ২ ছক্কায়। বোলিংয়ে নিজের কাজ করার আগেই ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে ২৬ বলে অপরাজিত থাকেন ৩০ রানে, ১ চারের সঙ্গে মেরেছেন ৪ ছক্কা। বোলিংয়ে দারুণ দিন কাটিয়েছে দণিাঞ্চল। সবচেয়ে সফল মেহেদী হাসান, এই স্পিনারের শিকার ৩ উইকেট। আর ২টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক ও নাসুম আহমেদ।
মধ্যাঞ্চলকে গুটিয়ে দেওয়ার পর প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে দণিাঞ্চল। ১০ রানে তারা হারায় শাহরিয়ার নাফীসের (১০) উইকেট। রান আউট হয়ে ফিরে যান ইরফান শুক্কুর (৩)। দিনের বাকিটা পার করে দিয়েছেন এনামুল হক (১৩) ও শামসুর রহমান (৩)।
জয় দিয়ে লিগ শুরু সাইফ স্পোর্টিংয়ের
ক্রীড়া প্রতিবেদক
জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করেছে সাইফ স্পোর্টিং কাব। গতকাল শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে সাইফ ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
হোম ভেন্যুতে প্রথম ম্যাচে জয়সূচক গোল পেতে সাইফ স্পোর্টিং কাবকে অপো করতে হয়েছে ৬৩ মিনিট পর্যন্ত। রহমতগঞ্জের বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক পুরোপুরি কাজে লাগিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে সাইফ। রুয়ান্ডার ডিফেন্ডার এমেরির নেয়া ফ্রিকিক গোলরকের বাম পাশ দিয়ে ঢুকে যায় জালে। শুরু থেকে রহমতগঞ্জ রণ দেয়াল মজবুত করে খেলতে থাকে। সব সময় ৪-৫ জন ডিফেন্ডার বক্সে দাঁড় করিয়ে রাখেন রহমতগঞ্জের গোলাম জিলানী। কিন্তু শেষ রা হয়নি। ফ্রি কিকে গোল খাওয়ার পর রণ খোলস থেকে বের হয়ে উপরে উঠে কয়েকবার আক্রমণের চেষ্টা করেছে পুরোনো ঢাকার দলটি। কিন্তু ম্যাচে আর ফিরতে পারেনি। হার দিয়েই শুরু হলো তাদের লিগযাত্রা।
বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ শুরুর প্রথম দিন তিন ম্যাচের একটিতে কেবল জিতেছিল স্বাগতিকরা। নীলফামারী স্টেয়িামে বসুন্ধরা কিংস জিতলেও ঘরের মাঠের সুযোগ নিতে ব্যর্থ হয়েছে শেখ রাসেল ও শেখ জামাল। সিলেটে শেখ রাসেল ড্র করেছে ব্রাদার্সের সাথে এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল হেরে গেছে চট্টগ্রাম আবাহনীর কাছে। দ্বিতীয় দল হিসেবে জয় দিয়ে ঘরের মাঠে লিগ শুরু করলো জামাল ভূঁইয়ারা।
আজ ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান সফরের দুই ধাপ শেষ হলো। আরেক ধাপে পাকিস্তান যাওয়ার মাঝখানে আবার ঘরের মাঠে সিরিজ বাংলাদেশের। জিম্বাবুয়ে আসছে খেলতে। আজ শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে সফরকারিরা।
এবার বাংলাদেশের মাটিতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। সিরিজের একমাত্র টেস্টটি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২২ ফেব্রুয়ারি। তার আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারিরা। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হবে ১৮-১৯ ফেব্রুয়ারি। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও প্রতিপ এখনও ঠিক হয়নি।
টেস্টের পর ওয়ানডে সিরিজ হবে সিলেটে। ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল। ৯ মার্চ মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে ১১ মার্চ।
মাতৃভাষা দিবস দাবা উদ্বোধন করলেন গ্র্যান্ডমাস্টার জিয়া
ক্রীড়া প্রতিবেদক
উত্তরা সেন্ট্রাল চেস কাবের আয়োজনে গতকাল শুক্রবার উত্তরায় শুরু হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফিদে স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেছেন।
উত্তরা সেন্ট্রাল চেস কাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সহসভাপতি ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, উত্তরা সেন্ট্রাল চেস কাবের অধিনায়ক সাবেক জাতীয় দাবাড়ু মো. মঞ্জুর আলম, উত্তরা সেন্ট্রাল চেস কাবের অর্থ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং কাবের দফতর সম্পাদক এমাদ আহমেদ মোর্তাজা রনি।
ব্যাংকারস ক্রিকেটে জিতল এসবিএসি ব্যাংক ও ব্যাংক এশিয়া
ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা ব্যাংকারস চ্যাম্পিয়নশিপে নিজ নিজ খেলায় জিতেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও ব্যাংক এশিয়া।
মিরপুরের সিটি কাব মাঠে গতকাল শুক্রবার তৃতীয় দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এসবিএসি ব্যাংক। শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান করে এবি ব্যাংক। দলের পে সর্বোচ্চ ৮৯ রান করেন ইমতিয়াজ। এছাড়া রেজওয়ানুলের ব্যাট থেকে আসে ৩৩ রান। বল হাতে এসবিএসি ব্যাংকের সাদেকুল ৩ ওভারে ১১ রান খরচে ৪ উইকেট তুলে নেন। জবাবে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় এসবিএসি ব্যাংক। ব্যাটিংয়ে ৩৮ বলে ৪৯ রান করেন আহসান আর ২৯ বলে ৪২ রান করেন নিজাম। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন এসবিএসি ব্যাংকের সাদেকুল।
দিনের অন্য ম্যাচে ঢাকা ব্যাংককে ১৭ রানে হারিয়েছে ব্যাংক এশিয়া। টসে জিতে ব্যাটিং বেছে নেয় ব্যাংক এশিয়া। সাদরুল (৪৬ বলে ৫৯ রান) ও মাহমুদুলের (৩৪ বলে ৪১) দারুণ দুটি ইনিংসে ভর করে ২০ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৬ রান। বল হাতে ঢাকা ব্যাংকের হয়ে ২৪ রানে ৩ উইকেট তুলে নিয়েছেন সামিউল। জবাবে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৯ রান তুলতে সম হয় ঢাকা ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রশিদ। বল হাতে ব্যাংক এশিয়ার আখতারুজ্জামান ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ সেরা নির্বাচিত হন ব্যাংক এশিয়ার ব্যাটসম্যান সাদরুল।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপ থাইল্যান্ড-পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
চলতি মাসের ২১ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০। যেখানে অংশ নিবে বাংলাদেশও। বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসের শুরুতেই অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ।
বিশ্বকাপে ২৪ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সালমা-জাহানারারা। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। অবশ্য প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপ কারা সেটা আগেই জানা গিয়েছিল। গতকাল শুক্রবার আইসিসি প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। কাল রবিবার ব্রিসবেনে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপ থাইল্যান্ড। আর ২০ ফেব্রুয়ারি একই মাঠে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে রদবদলের আভাস
ক্রীড়া প্রতিবেদক
বৃহস্পতিবার দুপুর নাগাদ বেক্সিমকোতে নিজের কার্যালয়ে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে একান্ত বৈঠক করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধান নির্বাচক জানিয়েছেন সেখানে মূলত কথা হয়েছে জাতীয় দলের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের ব্যাপারে।
বিশ্বকাপের পর থেকে টানা ভরাডুবির মধ্যেই রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের মাটিতে হওয়া ক্রিকেটের সবচেয়ে বড় যজ্ঞে মাত্র তিন ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এরপর হেরেছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের কাছে। সাফল্য বলতে কেবল জিম্বাবুয়ের বিপে ত্রিদেশীয় সিরিজে আর ভারতের মাটিতে একটি টি-টোয়েন্টিতে জয়। সবশেষ পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই আর রাওয়ালপিন্ডিতে ইনিংস ব্যবধানে হারের পর নড়েচড়ে বসেছেন বিসিবি সভাপতি। একদিনে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বিশ্বকাপ জয় আর অন্যদিকে জাতীয় দলের লাগাতার ব্যর্থতা- একই বাড়ির দুই ছেলের বিপরীত চিত্র ভাবিয়ে তুলেছেন নাজমুল হাসান পাপনকে।
শোনা যাচ্ছে জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে স্ট্যান্ডিং কমিটিতে রদবদল আসতে যাচ্ছে। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া হতে পারে আকরাম খানকে। তার বদলে এ দায়িত্ব নিতে পারেন দেশের প্রথম টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তিনি বর্তমানে রয়েছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান হিসেবে। শুধু ক্রিকেট অপারেশনস কমিটিই নয়, ক্রিকেট ফ্যাসিলিটিজসহ আরও ২-৩টি কমিটির উচ্চপদে রদবদলের চিন্তাভাবনা করা হচ্ছে বলেই জানিয়েছে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র। এর মধ্যে ফ্যাসিলিটিজের চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়া বর্তমানে অন্তরীণ। তার জায়গায় অচিরেই নতুন কাউকে দায়িত্ব দেয়ার কথা ভাবছে বিসিবি।
নতুন ফিজিও নিয়োগ দিল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
লঙ্কান মারিও ভিল্লাভারায়নের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক চুকে গেছে দিন কয়েক আগে। তিনি আইপিএলে ডাক পেয়েছেন, একইসঙ্গে চালিয়ে যেতে চেয়েছিলেন বাংলাদেশ দলের ট্রেইনারের দায়িত্ব। কিন্তু বিসিবি তাতে রাজি হয়নি।
ভিল্লাভারায়নকে তাই বিদায়ই বলে দিয়েছে বিসিবি। নতুন ফিজিও হিসেবে কে আসেন, সেটাই ছিল দেখার। সেই অপো ফুরোলো। বিসিবি নতুন ফিজিও হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের নিকোলাস ট্রেভর লি’কে। আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের ফিজিক্যাল পারফরম্যান্স ইউনিটের প্রধান হিসেবে নিকোলাস ট্রেভরের সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির। থাকবেন ২০২৩ সালের মার্চ পর্যন্ত।
আবার কমল নারী ফুটবল লিগের দল
ক্রীড়া প্রতিবেদক
খেলা মাঠে গড়ানোর আগে আরেক দফা কমলো নারী ফুটবল লিগের দল। খেলাও পেছাল আরেক দফা। ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে লিগ শুরু হবে ২২ ফেব্রুয়ারি। ৮দল খেলোয়াড় রেজিস্ট্রেশন করলেও খেলবে ৭টি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বপ্নচূড়া অ্যান্ড আকেলপুর নামের একটি দলকে বাদ দিয়ে তৈরি করেছে লিগের ফিকশ্চার।
৭ দল নিয়ে ডাবল লিগভিত্তিক হবে খেলা। ২২ ফেব্রুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও বেগম আনোয়ারা স্পোর্টিং কাব। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। পরের দিন দুপুর ১২ টায় প্রথম ম্যাচ খেলবে কুমিল্লা ইউনাইটেড ও জামালপুর কাচারিপাড়া একাদশ এবং বিকেল ৩টায় নাসরিন ফুটবল একাডেমির বিপে খেলবে স্পারটান এমকে সিলেট এফসি।
পাকিস্তান সফর বাতিল করল দণি আফ্রিকা
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কা আর বাংলাদেশ দলের পর দণি আফ্রিকাও পাকিস্তান সফরে যাবে এমনটাই শোনা যাচ্ছিল। আশায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা পূরণ হচ্ছে না। কারণ, খেলোয়াড়দের কাঁধে বাড়তি কাজের চাপ যেন না পড়ে, এজন্য পাকিস্তান সফর বাতিল করেছে দণি আফ্রিকা।
আগামী মার্চে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল দণি আফ্রিকার। কিন্তু আগামী মাসেই ভারত সফরে যাবে দলটি। ফলে পাকিস্তান সফরে টানা ম্যাচ খেলতে গিয়ে ক্রিকেটারদের বাড়তি চাপ নিতে হবে। এজন্য পাকিস্তান সফর বাতিল করেছে দণি আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)। তবে ভবিষ্যতে ফের এই সফর নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দুই বোর্ড।
অবিশ্বাস্য এক রেকর্ডের সামনে রস টেইলর
ক্রীড়া প্রতিবেদক
আর মাত্র একটি ম্যাচের অপো। সেই দূরত্ব গুছে গেলেই অবিশ্বাস্য এক রেকর্ড গড়বেন রস টেলর। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই ১০০ ম্যাচ খেলার মাইলফলকের চূড়ায় ওঠে যাবেন নিউজিল্যান্ডের এ অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটসম্যান।
২০০৬ সালের ১মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় টেলরের। এরপর ৩৫ বছর বয়সে এসে ৯৯টি টেস্ট, ২৩১টি ওয়ানডে ও ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। চলতি মাসেই টেলর নতুন রেকর্ডটি নিজের করে নিবেন। ২১ ফেব্রুয়ারি নিজেদের মাঠ ওয়েলিংটনে ভারতের বিপে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামলেই রেকর্ডটি গড়বেন তিনি।
পরাজয় এড়ালো জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক
ইতালিয়ান কোপা দেল রে ফুটবলের সেমিফাইনালের প্রথম পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়িয়েছে জুভেন্টাস। এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালিয়ান জায়ান্টরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে মিলানের গিউসিপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলই সমান আধিপত্য দেখায়। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর এগিয়ে যায় স্বাগতিক এসি মিলান। ম্যাচের ৬১ মিনিটে স্যামু ক্যাসতিললেজোর শট জুভেন্টাসের গোলরক বুফন ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল ভলি শটে জালে পাঠান আন্তে র্যাবিচ। তবে ৭১ মিনিটে বিপদে পড়ে স্বাগতিকরা। এসি মিলানের থিও হার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল পেয়ে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে পড়ে জুভেন্টাস। একরে পর এক আক্রমণ চালায় তারা। তবে শেষ দিকে এসে সাফল্যের দেখা পায় তারা। ইনজুরি সময়ে জুভেন্টাসের আক্রমণ ঠেকাতে গিয়ে এসি মিলানের ডিফেন্ডার দেভিদ ক্যালাব্রিয়ার হাতে লাগে। পরে ভিডিও অ্যাসিসট্যান্স রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে জুভেন্টাসকে ১-১ গোলে সমতায় ফেরান রোনালদো। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে আগামী ০৫ মার্চ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।
চেলসিতে মরক্কোর জিয়াচ
ক্রীড়া প্রতিবেদক
ফ্রাঙ্কি ডি ইয়ং-ম্যাথ্যিস ডি লিটদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২০১৮-১৯ মৌসুমে আয়াক্সকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলেছিলেন হাকিম জিয়াচ। এর পরপরই ডাচ কাবটির সোনালি প্রজন্মের দুই তারকা ডি ইয়ং যোগ দেন বার্সেলোনায়। আর ডি লিটের নতুনের ঠিকানা হয় জুভেন্টাসে।
এবার এক মৌসুমের ব্যবধানে আয়াক্স ছাড়বেন জিয়াচও। চলতি মৌসুম শেষে আমস্টারডাম ছেড়ে চেলসিতে যোগ দেবেন মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার। বৃহস্পতিবার জিয়াচকে স্টামফোর্ড ব্রিজে আনার ব্যাপারে আয়াক্সের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ব্লুজরা। আগামী মৌসুমে ২৬ বছর বয়সী তারকাকে দেখা যাবে চেলসির জার্সিতে।
বোল্টের চেয়েও দ্রুতগতিতে দৌড়ালেন ভারতীয় জকি
ক্রীড়া প্রতিবেদক
কাগজে-কলমে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট। ১০০ মিটারের ট্র্যাকে মাত্র ৯.৫৫ সেকেন্ডে শেষ করে রেকর্ড গড়েছিলেন জ্যামাইকান স্প্রিন্টার। সেই রেকর্ড অুন্ন আছে এখনও।
কিন্তু ভারতের কর্ণাটকের এক কাম্বালা জকি যা করেছে তা শুনলে অবাক হবেন স্বয়ং বোল্টও। কেননা ৩৩ বছর বয়সী স্প্রিন্টারেরে রেকর্ডেই যে হাত দিয়েছেন শ্রীনিবাস গোওডা নামের সেই দৌড়বিদ। বিশ্ব স্বীকৃত কোনো প্রতিযোগিতায় দৌড়াননি শ্রীনিবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ-চৈ ফেলে দেওয়া ২৮ বছর এ জকি দৌড়েছেন ভারতের কাম্বালা নামের ঐতিহ্যবাহী এক ষাঁড় দৌড়ের ক্রীড়া প্রতিযোগিতায়। যেটা হয়ে থাকে কর্ণাটক রাজ্যের দণিা কান্নাডা ও উদোপি জেলার মধ্যকার কৃষি জমিতে। যেখানে বাধা দুই ষাঁড়ের পেছনে দৌড়াতে হয় প্রতিযোগিদের। আর সেই দৌড়েই শ্রীনিবাস ১০০ মিটার পার হয়েছেন মাত্র ৯.৫৫ সেকেন্ডে। যা কিনা বোল্টের করা রেকর্ডের সমান।
ম্যাক্সওয়েলকে আইপিএলে পাচ্ছে না প্রীতির দল
ক্রীড়া প্রতিবেদক
মানসিক সমস্যা কাটিয়ে মাঠে ফেরার পর বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যান্স করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অসাধারণ পারফরম্যান্স দিয়ে নিজের দল মেলবোর্ন স্টার্সকে তুলে আনলেন ফাইনালে। কিন্তু বিগ ব্যাশের দলটির সঙ্গে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জন্য দুঃসংবাদ।
খুব শিগগিরই বাম হাতের কনুইয়ে অস্ত্রোপচার করতে হবে ম্যাক্সওয়েলের। যে কারণে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। সুতরাং, বিগ ব্যাশের ফাইনাল তো খেলতেই পারেননি, সঙ্গে আইপিএলে তাকে পাওয়া নিয়েই সংশয় তৈরি হয়ে গেছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের। ১৩তম আইপিএল নিলামে প্রায় সাড়ে ১০ কোটি রুপি দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল প্রীতি জিনতার দল। কিন্তু টুর্নামেন্ট শুরুর প্রায় মাস খানেক আগেই দুঃসংবাদটি আছড়ে পড়লো পাঞ্জাব শিবিরে।











































